এস বি সুজন, লালমনিরহাট ১৮ মার্চ ২০২৬ ০৯:৪১ পি.এম
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, খাল খনন কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম বা স্বচ্ছতার অভাব সহ্য করা হবে না।
আজ বুধবার (১৮ মার্চ) সকালে লালমনিরহাটের কুলাঘাট ইউনিয়নের বড়ুয়া এলাকায় এক খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এই খাল কাটা কর্মসূচির মূল লক্ষ্য হলো এলাকার দরিদ্র ও হতদরিদ্র মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। একই সঙ্গে এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন। খালের সংরক্ষিত পানি ব্যবহার করে তারা সহজেই জমিতে সেচ কাজ পরিচালনা করতে পারবেন।
আসাদুল হাবিব দুলু বলেন, খালগুলোকে পুনঃখননের মাধ্যমে সারা বছর পানি ধরে রাখার ব্যবস্থা করা হচ্ছে। এতে কেবল কৃষি নয়, বরং মৎস্য চাষের বড় সুযোগ তৈরি হবে। যা স্থানীয় অর্থনীতিকে আরও মজবুত করবে। এছাড়া পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি ও ভারসাম্য রক্ষায় খালের দুই পাশে গাছ লাগানো হবে এবং এর সঠিক রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় টিআর (TR) বরাদ্দ দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী স্থানীয় পর্যায়ে ভিজিএফ চাল বিতরণসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও ত্রাণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঐতিহাসিক ফারাক্কা দিবস ও আমাদের পানির অধিকার নিশ্চিতের দাবিতে আলোচনা সভা
'সাধারণ মানুষের সেবায় কোনো ধরনের হয়রানি নয়: জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের প্রতি নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর
বোচাগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে প্রায় ১ কোটি ৮৩ লাখ টাকার তিনটি রাস্তার নির্মাণকাজ উদ্বোধন
সরকারের নিজস্ব অর্থায়ন ৩৬ হাজার ৪৯১ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন প্রায় ২০৫ কোটি টাকা
উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে যেন সাধারণ মানুষ সরাসরি উপকৃত হয় - মির্জা ফখরুল ইসলাম আলমগীর
আমরা উত্তরাধিকার সূত্রে বিগত সরকারের লুটপাট করা ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা পেয়েছি - তথ্য ও সম্প্রচার মন্ত্রী
নিজেদের থাকতে বিদেশি সম্পদ আমদানি নয়: জ্বালানি মন্ত্রী
ময়মনসিংহে বিনার বিনাধান ২৫ কেটে মাঠ দিবস ও কৃষক কর্মশালা উদ্বোধন
বেকারত্ব দূরীকরণে চাকরি মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -- ত্রাণমন্ত্রী দুলু
তরুণদের মনোজগতে নৈতিকতার মজবুত ভিত্তি না থাকলে মেধা ও প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব নয় - তথ্যমন্ত্রী
মা' হলেন সন্তানের প্রথম আশ্রয়, প্রথম শিক্ষক এবং আজীবনের পথপ্রদর্শক-- সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন
পুলিশের কাজ 'দুষ্টের দমন আর শিষ্টের লালন - প্রধানমন্ত্রী
১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের ১৪ দফা দাবি
বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী
অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী
যেকোনো আন্তর্জাতিক চুক্তি দুই পক্ষের সমন্বয়ে গড়ে ওঠে - বাণিজ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর কাছে সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার ৩৮টি রিপোর্ট পেশ করা হয়েছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত তুরুস্কের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ
থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
আজ জাতীয় প্রেসক্লাবের সামনে ১-৭ মে ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ"২৬ইং উদযাপন শোভাযাত্রায় অনুষ্ঠিত হয়
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময়
বজ্রপাতে দেশের বর্তমান অবস্থা
রাজধানী ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ”
নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধা সহজ করার দাবি ওমেরা সিইও-র
উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
লক্ষ্মীপুরে পানি সম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরীর সাথে পরিবার পরিকল্পনা বিভাগের মতবিনিময়