ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

লালমনিরহাটে দীর্ঘ অপেক্ষার পর রত্নাই সেতু উদ্বোধন,কমবে দুই জেলার মানুষের দুর্ভোগ

এস.বি-সুজন,লালমনিরহাট প্রতিনিধি ৩০ আগষ্ট ২০২৬ ০৬:২৪ পি.এম

দীর্ঘ আট বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট এলাকায় রত্নাই নদীর ওপর নির্মিত বহুল প্রত্যাশিত রত্নাই সেতু। ২৯ আগস্ট বিকেলে লালমনিরহাট-ফুলবাড়ী সড়কের ৮ম কিলোমিটারে নবনির্মিত ১৩০ দশমিক ৮৫ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতুটির উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
 
সড়ক ও জনপথ বিভাগের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
 
সেতুটি চালু হওয়ায় লালমনিরহাট ও কুড়িগ্রামের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ কমবে বলে প্রত্যাশা স্থানীয়দের। বিশেষ করে কুড়িগ্রামের ফুলবাড়ী, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী এবং লালমনিরহাট সদর উপজেলার মানুষের যাতায়াত সহজ হবে। 
 
একই সঙ্গে সময় ও পরিবহন ব্যয় কমার পাশাপাশি কৃষিপণ্য ও অন্যান্য পণ্য পরিবহন এবং ব্যবসা-বাণিজ্যে গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
 
২০১৮ সালের ৩ জুন ফুলবাড়ী-ধরলা সেতু উদ্বোধনের পর ছোট ও হালকা যানবাহনে সাধারণ মানুষের যাতায়াত সহজ হলেও রত্নাই নদীর ওপর থাকা পুরোনো জরাজীর্ণ বেইলি সেতুর কারণে বড় ও পণ্যবাহী যানবাহন চলাচলে সীমাবদ্ধতা ছিল। ফলে কাঁচামাল ও পণ্য পরিবহনের ক্ষেত্রে যানবাহনগুলোকে রত্নাই সেতু এড়িয়ে কুড়িগ্রাম হয়ে বিকল্প পথে ঘুরে যেতে হতো। 
 
এতে গন্তব্যভেদে অতিরিক্ত প্রায় ৪০ থেকে ৬০ কিলোমিটার পথ পাড়ি দিতে হতো। নতুন রত্নাই সেতু চালু হওয়ায় এবার বড় ও পণ্যবাহী যানবাহনও সরাসরি চলাচলের সুযোগ পাবে। এতে দীর্ঘ ঘুরপথের পাশাপাশি সময় ও পরিবহন ব্যয়ও কমে আসবে।
 
কুলাঘাট বাজারের সার ব্যবসায়ী সবুজ বলেন, “ফুলবাড়ী-ধরলা সেতু উদ্বোধনের পরও রত্নাই সেতুর অভাবে আমরা এর পূর্ণ সুফল পাইনি। অবশেষে দীর্ঘ আট বছরের অপেক্ষার অবসান হলো। সেতুটি চালু হওয়ায় প্রায় ৪০ থেকে ৪৫ কিলোমিটার পথ কমে আসবে। এতে পণ্য পরিবহন খরচও অনেকটা কমবে।”
 
ফুলবাড়ীর ব্যবসায়ী আশরাফ ও বালারহাট বাজারের ব্যবসায়ী আদম আলী বলেন, এতদিন নাগেশ্বরী হয়ে প্রায় ৬০ কিলোমিটার ঘুরে মালামাল আনতে হতো। রত্নাই সেতু চালু হওয়ায় এই অতিরিক্ত পথ আর পাড়ি দিতে হবে না। এতে সময় ও পরিবহন ব্যয়- দুটিই সাশ্রয় হবে।
 
সেতুটির নির্মাণকাজ চলাকালে বিভিন্ন অনিয়মের অভিযোগও উঠেছিল। স্থানীয়দের পক্ষ থেকে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, রিটার্নিং ওয়াল ও বোল্ডার কম দেওয়াসহ নদী থেকে বালু উত্তোলনের অভিযোগ করা হয়। সংযোগ সড়কের নকশা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। 
 
পরে সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার টিম বিষয়টি পরিদর্শন করে। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে তখন বলা হয়, সংযোগ সড়কের কাজ চূড়ান্ত হয়নি এবং প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা হবে।
 
সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে ২১ কোটি টাকা ব্যয়ে রত্নাই সেতুটি নির্মাণ করা হয়েছে। এর দৈর্ঘ্য ১৩০ দশমিক ৮৫ মিটার এবং প্রস্থ ১০ দশমিক ৫ মিটার। ‘প্রজেন্ট ইঞ্জিনিয়ার অ্যান্ড কংক্রিট অ্যান্ড স্টিল টেকনোলজি’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ বাস্তবায়ন করেছে।
 
প্রকল্পসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২০২২ সালের ১৫ ডিসেম্বর সেতুটির নির্মাণকাজ শুরু হয়। জমি অধিগ্রহণসহ বিভিন্ন জটিলতার কারণে নির্মাণকাজ কিছুটা বিলম্বিত হয়। পরে দ্রুতগতিতে কাজ এগিয়ে নিয়ে মূল সেতুর নির্মাণকাজ শেষ করা হয়। সংযোগ সড়ক, রং ও সৌন্দর্যবর্ধনের কাজও শেষ পর্যায়ে রয়েছে।
 
প্রকল্পসংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের ইনচার্জ এস. এম. রিয়াজ মোর্শেদ বলেন, জমি অধিগ্রহণসহ বিভিন্ন জটিলতার কারণে নির্মাণকাজ কিছুটা বিলম্বিত হয়েছিল। তবে পরবর্তীতে দ্রুতগতিতে কাজ শেষ করা হয়েছে। কোরবানির ঈদের চার দিন আগেই সাধারণ মানুষের চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হয়। উদ্বোধনের পর মূল সেতুর রেলিংয়ের কিছু কাজ সম্পন্ন করা হবে।
 
লালমনিরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী দেবাশীষ সাহা বলেন, সেতুর মূল কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে সংযোগ সড়ক সেতুর রং ও রেলিংয়ের কিছু বাকি কাজ সম্পন্ন করা হবে।”
 
নতুন সেতুটি চালু হওয়ায় শুধু পণ্য পরিবহন নয়, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যাতায়াতেও স্বস্তি ফিরবে বলে মনে করছেন স্থানীয়রা। কম সময়ে যাতায়াতের পাশাপাশি কৃষিপণ্য ও অন্যান্য পণ্য পরিবহন ব্যয় কমে আসবে। এতে দুই জেলার ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আরও খবর

news image

জয়পুরহাটে শারদীয় দুর্গোৎসব ঘিরে বিজিবির কড়া নিরাপত্তা: মণ্ডপ পরিদর্শনে ২০ বিজিবি অধিনায়ক

news image

দুলাভাইয়ের সাথে দেখা করে বাড়ি ফিরা হলোনা বিকাশের

news image

মেয়াদের পরও দেদারছে চলছে বালু লুট: নেপথ্যে কর্মকর্তা-ইজারাদার সিন্ডিকেট

news image

জয়পুরহাট প্রেসক্লাবে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

news image

ফরিদপুরের আলফাডাঙ্গায় ৩য় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা

news image

মানব পাচার চক্রের দুই মূলহোতাসহ কেরানীগঞ্জে ৪৬৩ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে এসআরবি - ১০

news image

ময়মনসিংহে শাপলা মহিলা সংস্থার সাংবাদিকদের সাথে সেমিনার

news image

জয়পুরহাট কিডনি বিক্রি করেও ঘোচেনি অভাব, কালাইয়ে ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেপ্তার ছামছুল

news image

লাকসামে সামাজিক সংগঠনগুলোর মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

news image

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশুদের পরিবেশ দূষণের প্রভাব নিয়ে পলিসি ডায়ালগ

news image

লালমনিরহাটের পাটগ্রামে প্র'কাশ্যে চলছে অ'বৈধ বো'মা মে'শিন দিয়ে বালু ও পাথর উত্তোলন

news image

স্কলারশিপ নিয়ে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমালেন শেরপুরের আবু বকর সিদ্দিক

news image

রাজউকের জোন ৪/২ অথরাইজড অফিসার হাসানুর রেজার দুর্নীতির মহাকাব্য

news image

গাবতলীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে পৌর বিএনপির র‍্যালি ও মতবিনিময়

news image

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ক্লিনিং ডে ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

news image

লালমনিরহাটে নয় বছর পর এসিডদগ্ধে গৃহবধূর মৃত্যু! আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন

news image

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

news image

মমেক হাসপাতালে কেউ পদদলিত হয়ে মারা যায়নি : বিভাগীয় কমিশনার

news image

ফরিদপুরে সওজের জমি ও হাসপাতাল এলাকার দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

news image

ফরিদপুরের সালথায় গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার পাশে উপজেলা প্রশাসন, ঘর-দোকান নির্মাণের উদ্বোধন

news image

লাকসামে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন অ্যাডভোকেট বদিউল আলম সুজনের

news image

ঝুঁকিপূর্ণ মল্লিকবাড়ি-পাঁচগাও সড়কে বাঁধলো স্বস্তি

news image

জয়পুরহাটে সরকারি গাছ কাটার অভিযোগে তিনজনের কারাদণ্ড

news image

জাতভেদে ছড়া ১৫০ থেকে ৫০০ টাকা, সরবরাহ বাড়লেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ার আক্ষেপ

news image

জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন: সভাপতি হেলাল, সম্পাদক শিপলু বিজয়ী

news image

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় আসামি কামাল প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওসি সিদ্ধিরগঞ্জকে এসপির নির্দেশ

news image

লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

news image

ফরিদপুরে নব নিযুক্ত সিভিল সার্জনকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে কার্যালয় অবরোধ

news image

ফরিদপুরে তিন যুগের পুরোনো সেতু এখন মরণফাঁদ, ঝুঁকিতে হাজারো মানুষ

news image

ফরিদপুরে মন্দিরের জমি দখলের অভিযোগ সেবায়েতের ছেলেদের বিরুদ্ধে: উদ্ধার ও স্থায়ী বরাদ্দের দাবিতে মানববন্ধন