খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২৬ ১১:৪১ পি.এম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নে সনকা খ্রিষ্টান পাড়ার আদিবাসীদের শ্মশান কালী মন্দিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কালী মূর্তিটি ভেঙে যায় এবং পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতে ফেলে দেওয়া হয়। রোববার সকালে ইউনিয়নের ঘোড়াবান্দ গ্রামের কাদেরের ছেলে রেজাউল ও আজগর সাহাজীর ছেলে আজাদের নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী এ হামলা করে বলে স্থানীয়রা জানায়।এই ঘটনার পর আদিবাসীদের কবরস্থানের জায়গার গাছ কেটে জমি দখলের চেষ্টা করা হয়। এ সময় আদিবাসীরা একত্রিত হয়ে বাধা দেয়। এলাকাবাসী জানায়, গাছ কাটার পূর্বে সন্ত্রাসীরা আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে মঙ্গল মুরমুর ছেলে পিউস মুরমুর (৪৫) এর বাড়িতে প্রবেশ করে হামলা চালিয়ে তাকে আহত করে এবং তার বাড়িতে অগ্নিসংযোগ করে। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে গনেশ সরেনের ছেলে বিশ্বনাথ ওরফে ভোন্দা (৩০) নামে এক যুবকের বুকে তীর বিদ্ধ হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই ঘটনার সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, এসআই জাহাঙ্গীর বাদশা রনি, এসআই দীনেশ রায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বীরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে নিশ্চিত করেন বীরগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
লালমনিরহাটে চলাচলের রাস্তার বেহাল দশা: ১০ হাজার মানুষের দুর্ভোগ
লালমনিরহাটে নতুন পাটের দাম বাড়লেও ফলন কম হওয়ায় দুশ্চিন্তায় কৃষক
ফরিদপুরের চরভদ্রাসনে চাঁদা না পেয়ে প্রবাসী ও তাঁর দোকানে হামলা, হাসপাতালে ভর্তি ১
বাকৃবিতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেবা
হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবিতে নতুন করে উত্তপ্ত সৌদি-ইয়েমেন পরিস্থিতি
'গেইটের সাথে বেঁধে রাখলেন মাদক ব্যবসায়ীদের', ভ্রাম্যমাণ আদালতে সাজা
ময়মনসিংহে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত
গাজীপুরকে আধুনিক নগরী গড়তে ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট
ফরিদপুরে ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে চরাঞ্চলবাসীর মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
বাকৃবিতে পুষ্টি নিরাপত্তা ও খামার ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক গ্যাস সংকটে সকাল-সন্ধ্যা সিএনজি চালকদের অবরোধ
ঝুঁকিপূর্ণ সময়েও রাজপথ ছাড়েননি সাংবাদিক হায়দার আলী: নেতাকর্মীদের মূল্যায়নের দাবি
ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়ার বরখাস্তের আদেশ প্রত্যাহার
ফরিদপুরের মধুখালীতে সরকারি খাল দখলমুক্ত: ৪০ বছরের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন
জমিজমা বিরোধের হামলায় আদালতে মামলা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার
ম্যানিলায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকে
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
ছিনতাইয়ের উদ্দেশ্যে নাঈম হত্যা: ফরিদপুরে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড
ফরিদপুরে অপচিকিৎসায় কলেজছাত্রীর মৃত্যুর অভিযোগ: তদন্তে ৩ সদস্যের কমিটি, আত্মগোপনে চিকিৎসক
ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২ নারীসহ নিহত ৩
খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, গান গাইবে নাইম মুর্তজার বেংগল বয়েজ
ধর্ষণ চেষ্টা মামলা মিথ্যা, মানববন্ধনে দাবি আলেমওলামাদের
টিআরবি প্রকল্পের ৩০ লাখ টাকার সরকারি অনুদান বিতরণ
শিশু জান্নাতুল হত্যা মামলার প্রধান আসামি মজিবুর গ্রেফতার
রাজনৈতিক আক্রোশে ফরিদপুরের সৌন্দর্যমণ্ডিত চত্বরগুলো ভেঙে ফেলার চাপ! ফুঁসে উঠেছে সচেতন মহল
ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা,অটোরিকশা ছিনতাই
বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে সতি নদী থেকে মরদেহ উদ্ধার
আলফাডাঙ্গায় কলেজছাত্র হত্যা: প্রতিপক্ষের ১০ বাড়িতে দফায় দফায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার