আন্তর্জাতিক ডেস্ত ২২ এপ্রিল ২০২৬ ০৫:৩০ পি.এম
ইরানের একটি গানবোট থেকে ওমান উপকূলের কাছে কনটেইনার জাহাজকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কেউ হতাহত হয়নি। এক ব্রিটিশ সমুদ্র নিরাপত্তা সংস্থা বুধবার এ তথ্য জানিয়েছে।
জাহাজটির ক্যাপ্টেনের উদ্ধৃতি দিয়ে যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশন্স সেন্টার জানায়, আইআরজিসি গানবোট জাহাজটির কাছে এসে গুলি চালায়। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে আগুন লাগেনি এবং বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।
দুবাই থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ঘটনাটি ওমানের উত্তর-পূর্বে ১৫ নটিক্যাল মাইল দূরে ঘটেছে। জাহাজের সব নাবিক নিরাপদে আছেন। ব্রিটিশ সমুদ্র নিরাপত্তা প্রতিষ্ঠান ভ্যানগার্ড টেক জানায়, জাহাজটি ছিল লাইবেরিয়ার পতাকাবাহী। এটি হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি পেয়েছিল।
তবে ইরানের তাসনিম সংবাদ সংস্থা দাবি করেছে, জাহাজটি ইরানের সশস্ত্র বাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করে চলাচল করছিল। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকেই কৌশলগত হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে কঠোর বিধি-নিষেধ আরোপ করেছে ইরান। একই সময়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বন্দরগুলোতে অবরোধ কার্যকর করছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ঘোষণা দিয়েছেন, দুই দেশের মধ্যে ৮ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতির মেয়াদ আরো বাড়ানো হবে।
ইরানের একটি গানবোট লক্ষ্য করে গুলি চালানো হয়েছে
ইসলামী প্রজাতন্ত্রটি অর্থ কষ্টে ভুগছে - ট্রাম্প
ইরান ‘নতুন কার্ড’ দেখাতে প্রস্তুত - গালিবাফ
লরি শাভেজ-ডেরেমার পদত্যাগের মধ্য দিয়ে জল্পনার অবসান হলো
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর বৈশ্বিক জ্বালানি দামের ঊর্ধ্বগতির চাপে ইন্দোনেশিয়াও পড়েছে
শান্তিরক্ষী নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ
উত্তর জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে
‘মোহাম্মদ মাসুম-শাহি ও হামেদ ভ্যালিদির মৃত্যুদণ্ড কার্যকর
‘যুক্তরাষ্ট্র যদি অবরোধ না তোলে, তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অবশ্যই সীমিত করা হবে - গালিবাফ
রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন - জেলেনস্কি
নেতা আলি খামেনি স্মরণে ইরানে হাজারো মানুষ সমাবেশ
ইরান বৃহস্পতিবার রাতে পাকিস্তানে পৌঁছবে
মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য খোলা
আর্টেমিস-২ মিশনের নভোচারীরা বর্তমানে পৃথিবীর পথে
নাসার বিশালাকার রকেটে চেপে তারা চন্দ্রকক্ষে যাত্রা শুরু
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘বিধ্বংসী’ হামলার হুমকি দিয়েছে ইরান
প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ব্যক্তিগত চিঠি দেশটির আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন
চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করতে যাচ্ছেন চার নভোচারী
তিনজন ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কথা রয়েছে মিয়ানমারে
‘জাপানের প্রতিরোধ ও জবাব দেওয়ার সক্ষমতা শক্তিশালী করতে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ’
ইরান দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে
লাখো মানুষ ‘নো কিংস’ বিক্ষোভ সমাবেশে জড়ো হয়েছেন
রাশিয়া যখন এই চুক্তিগুলোর বহু নীতি ও মূল্যবোধ লঙ্ঘন করছে, তখন প্রস্তাবনা কাউন্সিলে উপস্থাপন করা সমীচীন নয়
ইরানকে তেলবাহী জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি খুলে দিতে হবে - ট্রাম্প
মধ্যরাত থেকে ৬০টিরও বেশি ড্রোন প্রতিহত করার দাবি সৌদি আরবের
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি সংযুক্ত আরব আমিরাতের
পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া
পশ্চিম তীরে ২ শিশু ও তাদের বাবা-মাকে হত্যা করেছে ইসরাইল: ফিলিস্তিনি মন্ত্রণালয়
উত্তর কোরিয়া থেকে সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে : জাপান
যুদ্ধের প্রভাবে তেল-গ্যাস পরিবহনের প্রধান পথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে-