ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

মিয়ানমারে কারাবন্দিদের সাজা কমানোয় সু চি’র দণ্ড হ্রাস

আন্তর্জাতিক ডেস্ক ৩০ এপ্রিল ২০২৬ ০৭:৩১ পি.এম

মিয়ানমারের অভ্যুত্থানকারী সামরিক প্রধান থেকে প্রেসিডেন্ট হওয়া মিন অং হ্লাইং বৃহস্পতিবার সব বন্দির সাজা এক-ষষ্ঠাংশ কমানোর ঘোষণা দিয়েছেন। ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চির ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, এতে তার কারাদণ্ডও আরও কমবে।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকেই সু চি বিচ্ছিন্ন অবস্থায় বন্দি রয়েছেন। 

তার বিলুপ্ত ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দলের এক জ্যেষ্ঠ সদস্য জানান, তার সাজা কমলেও, বাকি মেয়াদ কতদিন রয়েছে, তা এখনো জানা যায়নি। 

ইয়াঙ্গুন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র এএফপিকে বলেন, তার সাজা এখনও ঠিক কত বছর বাকি আছে, সেটাও আমরা জানি না। পাঁচ বছর আগে সেনাবাহিনী সু চি’র নির্বাচিত সরকারকে উৎখাত করে। বিভিন্ন অভিযোগে তাকে আটক করা হয়। 

মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, এ সব অভিযোগ তাকে রাজনীতি থেকে সরাতে সাজানো হয়েছিল। এতে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। এরপর থেকে মিয়ানমারের নেতৃত্বে আছেন মিন অং হ্লাইং। প্রথমে সামরিক প্রধান হিসেবে। পরে এই মাসে এনএলডিকে বাদ দিয়ে সীমিত নির্বাচনের পর তিনি বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।

গণতন্ত্র পর্যবেক্ষকরা এ প্রক্রিয়াকে সামরিক শাসনের নতুন রূপ হিসেবে বর্ণনা করেছেন। তারা অভ্যুত্থান-পরবর্তী কিছু বিধিনিষেধ শিথিল করার পদক্ষেপকেও সরকারের ভাবমূর্তি সংস্কারের প্রচেষ্টা বলে মনে করছেন। মিন অং হ্লাইংয়ের প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবারের একটি সরকারি ছুটি উপলক্ষে বন্দিদের ‘অবশিষ্ট সাজা এক-ষষ্ঠাংশ কমানো হবে।’

বিবৃতিতে কোনো বন্দির নাম উল্লেখ করা হয়নি। তবে এনএলডি’র ওই সূত্র জানায়, ৮০ বছর বয়সী সু চির ক্ষেত্রেও ‘অবশিষ্ট সাজা এক-ষষ্ঠাংশ কমানো হবে।’ তবে মিয়ানমারের অস্বচ্ছ বিচার ব্যবস্থায় তার কতটা সাজা ইতোমধ্যে ভোগ করা হয়েছে, তা স্পষ্ট নয়। ফলে তার সাজা ঠিক কত বছর কমবে, সেটিও অনিশ্চিত।

সু চিকে শুরুতে বন্ধ আদালতে বিচার করে দুর্নীতি থেকে কোভিড-১৯ বিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে তিন দশকের বেশি কারাদণ্ড দেওয়া হয়েছিল। ২০২৩ সালে কিছু অভিযোগে ক্ষমা পাওয়ার পর নোবেল শান্তি পুরস্কার জয়ী সু চির সাজা কমে ২৭ বছরে দাঁড়ায়।

আরও খবর

news image

অশোক ধাম মন্দিরে পদদলনে নিহত ৭, আহত ১৯

news image

বেলগোরোদে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬

news image

আন্তর্জাতিক সহায়তা: যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও বিশ্বব্যাংক আর্থিক সহায়তা দিয়েছে

news image

ডলফিনের আঘাতের আশঙ্কায় চীনে ব্যাপক প্রস্তুতি, বন্ধ ফেরি-ট্রেন

news image

জিম্বাবুয়েতে নতুন ডাইনোসর প্রজাতির সন্ধান, বিবর্তন নিয়ে মিলল নতুন তথ্য

news image

এআই উন্নয়নের গতি কমাতে যুক্তরাষ্ট্র সরকারের হস্তক্ষেপ চাইলেন শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান

news image

গাজা যুদ্ধের পর পশ্চিম তীরে সহিংসতা, মসজিদে আগুনের অভিযোগ

news image

জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে বৈরী আবহাওয়ার ঘটনা আরো ঘন ঘন ঘটছে এবং প্রকট হয়ে উঠছে

news image

গ্রিসে জুলাই মাসের এত শেষ দিকে তাপমাত্রা এভাবে বেড়ে যাওয়া অস্বাভাবিক

news image

আলজেরিয়ার উত্তরাঞ্চলে বিস্তীর্ণ এলাকা তীব্র তাপপ্রবাহে আক্রান্ত

news image

ভয়াবহ বন্যার পর কাদা ও পাথরের নিচে আটকে পড়া মানুষদের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছিলেন উদ্ধারকারীরা

news image

চিলিতে ভারী বৃষ্টিতে এক হাজারের বেশি বাড়িঘর ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত

news image

মস্কো অঞ্চলে বিস্ফোরণে আহত তিন বিদেশিসহ ছয়জনকে হাসপাতালে ভর্তি

news image

ইরানের লাইসেন্স বাতিল করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়

news image

জাপান ও যুক্তরাষ্ট্রের মহাকাশ অভিযানগুলোও বিভিন্ন গ্রহাণু থেকে নমুনা সংগ্রহ করেছে

news image

শ্রয়ার আইসিই’র ভারপ্রাপ্ত পরিচালক টড লায়ন্সের স্থলাভিষিক্ত হবেন

news image

বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তাও প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী

news image

বেইজিংয়ে শিশু-কিশোররা প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীর হাতে ফুলের তোড়ায় সংবর্ধনা জানায়

news image

রুশ ড্রোন হামলায় এক নাবিক নিহত হন

news image

ফ্রান্সে পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে

news image

চীন পর্যাপ্ত স্বচ্ছতা ছাড়াই সামরিক সক্ষমতা বাড়াচ্ছে

news image

চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ায় বাণিজ্য আলোচনা শুরু

news image

প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প চীনের উদ্দেশে রওনা হয়েছেন

news image

এমভি হন্ডিয়াস নামের জাহাজাটি স্পেনের গ্রানাদিয়া বন্দরে

news image

‘কঠোর পাল্টা হামলা’ চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস

news image

এই মুহূর্তে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের উপযুক্ত সময় হয়নি - জোসেফ আউন

news image

হরমুজ প্রণালীতে একাধিক হামলার পর যুদ্ধবিরতি ভেঙে পড়ার মুখে পড়েছে

news image

হরমুজ প্রণালিতে অজ্ঞাত প্রজেক্টাইল হামলা চালানো হয়েছে

news image

পশ্চিমবঙ্গে বিজেপি সংখ্যাগরিষ্ঠতার পথে

news image

মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি