ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প চীনের উদ্দেশে রওনা হয়েছেন

আন্তর্জাতিক ডেস্ত ১৩ মে ২০২৬ ০৫:৪৮ পি.এম

দীর্ঘ প্রায় এক দশক পর, প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনের উদ্দেশে রওনা হয়েছেন। বুধবার বেইজিংয়ে পৌঁছানোর কথা রয়েছে ট্রাম্পের। তিনি চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার চেষ্টা করবেন বলে আশা করা হচ্ছে। 

তবে এই সফরে তাইওয়ান ও ইরান ইস্যুতে সম্ভাব্য উত্তেজনা বা মতবিরোধ দেখা দিতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ট্রাম্প মঙ্গলবার ওয়াশিংটন ছাড়ার আগে সাংবাদিকদের বলেন, তিনি চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে ইরান নিয়ে ‘দীর্ঘ আলোচনা’ করবেন বলে আশা করছেন। ইরান তার তেলের প্রধান ক্রেতা হিসেবে চীনের ওপর নির্ভরশীল। যদিও সেই তেল যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। 

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এই সফর বিলম্বিত হয়েছে। তবে ট্রাম্প ইরান নিয়ে মতবিরোধকে গুরুত্ব দেননি। তিনি বলেন, সত্যি বলতে ‘সি যথেষ্ট ভাল মানুষ’। আমরা শান্তিপূর্ণভাবে বা অন্য যে কোনো উপায়ে ইরান পরিস্থিতি সামলাতে পারব।

হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় না যে ইরানের ব্যাপারে আমাদের কোনো সাহায্যের প্রয়োজন আছে। আমরা যে কোনো ওপায়েই জিতব। শান্তিপূর্ণভাবে হোক বা অন্যভাবে, আমরা জিতবই।’

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রীকে ফোন করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই বুধবার এক বিবৃতিতে জানান, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে আলাপে তিনি বলেন, গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানকে হরমুজ প্রণালী সংক্রান্ত বিষয়গুলোর যথাযথভাবে সমাধানে ভূমিকা রাখতে হবে।

এই সপ্তাহের সফরটি ২০১৭ সালের পর ট্রাম্পের এটি প্রথম চীন সফর। এই সফরের কর্মসূচির অংশ হিসেবে তিনি বৃহস্পতিবার ও শুক্রবার সি’র সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। ব্যস্ত এই কর্মসূচিতে রাষ্ট্রীয় নৈশভোজ ও চা-চক্রের অনুষ্ঠানও অন্তর্ভুক্ত রয়েছে।

ট্রাম্প গত সোমবার বলেছেন, তিনি সি জিনপিংয়ের সঙ্গে তাইওয়ানে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি নিয়েও আলোচনা করবেন। বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির রাষ্ট্র প্রধানদের আলোচনায় চীনের বিরল খনিজ রপ্তানির ওপর নিয়ন্ত্রণ ও দেশ দুটির বাণিজ্যিক সম্পর্কের মতো বিষয়গুলো আলোচ্যসূচিতে থাকবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার বেইজিংয়ের রাস্তায় দুই পরাশক্তির শীর্ষ সম্মেলনের বিষয়ে উত্তেজনা লক্ষ্য করা গেছে। এএফপি সাংবাদিকদের পর্যবেক্ষণে দেখা যায়, পুলিশ শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নজরদারি চালাচ্ছিল ও মেট্রোর যাত্রীদের পরিচয়পত্রও পরীক্ষা করছিল।

পূর্বাঞ্চলীয় শহর নানজিং থেকে আসা ২৪ বছর বয়সী ওয়েন ওয়েন নামের এক নারী এএফপি’র পক্ষ থেকে ট্রাম্পের সফর সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এটা নিঃসন্দেহে একটি বড় বিষয়।’

তিনি বলেন, নিশ্চিতভাবেই কিছু অগ্রগতি হবে। 
তিনি আরও উল্লেখ করেন, ‘সাম্প্রতিক বৈশ্বিক অস্থিতিশীলতার’ মধ্যেও তিনি আশা করেন চীন ও যুক্তরাষ্ট্র ‘দীর্ঘস্থায়ী শান্তি’ নিশ্চিত করতে পারবে।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

অশোক ধাম মন্দিরে পদদলনে নিহত ৭, আহত ১৯

news image

বেলগোরোদে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬

news image

আন্তর্জাতিক সহায়তা: যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও বিশ্বব্যাংক আর্থিক সহায়তা দিয়েছে

news image

ডলফিনের আঘাতের আশঙ্কায় চীনে ব্যাপক প্রস্তুতি, বন্ধ ফেরি-ট্রেন

news image

জিম্বাবুয়েতে নতুন ডাইনোসর প্রজাতির সন্ধান, বিবর্তন নিয়ে মিলল নতুন তথ্য

news image

এআই উন্নয়নের গতি কমাতে যুক্তরাষ্ট্র সরকারের হস্তক্ষেপ চাইলেন শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান

news image

গাজা যুদ্ধের পর পশ্চিম তীরে সহিংসতা, মসজিদে আগুনের অভিযোগ

news image

জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে বৈরী আবহাওয়ার ঘটনা আরো ঘন ঘন ঘটছে এবং প্রকট হয়ে উঠছে

news image

গ্রিসে জুলাই মাসের এত শেষ দিকে তাপমাত্রা এভাবে বেড়ে যাওয়া অস্বাভাবিক

news image

আলজেরিয়ার উত্তরাঞ্চলে বিস্তীর্ণ এলাকা তীব্র তাপপ্রবাহে আক্রান্ত

news image

ভয়াবহ বন্যার পর কাদা ও পাথরের নিচে আটকে পড়া মানুষদের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছিলেন উদ্ধারকারীরা

news image

চিলিতে ভারী বৃষ্টিতে এক হাজারের বেশি বাড়িঘর ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত

news image

মস্কো অঞ্চলে বিস্ফোরণে আহত তিন বিদেশিসহ ছয়জনকে হাসপাতালে ভর্তি

news image

ইরানের লাইসেন্স বাতিল করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়

news image

জাপান ও যুক্তরাষ্ট্রের মহাকাশ অভিযানগুলোও বিভিন্ন গ্রহাণু থেকে নমুনা সংগ্রহ করেছে

news image

শ্রয়ার আইসিই’র ভারপ্রাপ্ত পরিচালক টড লায়ন্সের স্থলাভিষিক্ত হবেন

news image

বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তাও প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী

news image

বেইজিংয়ে শিশু-কিশোররা প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীর হাতে ফুলের তোড়ায় সংবর্ধনা জানায়

news image

রুশ ড্রোন হামলায় এক নাবিক নিহত হন

news image

ফ্রান্সে পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে

news image

চীন পর্যাপ্ত স্বচ্ছতা ছাড়াই সামরিক সক্ষমতা বাড়াচ্ছে

news image

চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ায় বাণিজ্য আলোচনা শুরু

news image

প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প চীনের উদ্দেশে রওনা হয়েছেন

news image

এমভি হন্ডিয়াস নামের জাহাজাটি স্পেনের গ্রানাদিয়া বন্দরে

news image

‘কঠোর পাল্টা হামলা’ চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস

news image

এই মুহূর্তে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের উপযুক্ত সময় হয়নি - জোসেফ আউন

news image

হরমুজ প্রণালীতে একাধিক হামলার পর যুদ্ধবিরতি ভেঙে পড়ার মুখে পড়েছে

news image

হরমুজ প্রণালিতে অজ্ঞাত প্রজেক্টাইল হামলা চালানো হয়েছে

news image

পশ্চিমবঙ্গে বিজেপি সংখ্যাগরিষ্ঠতার পথে

news image

মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি