আন্তর্জাতিক ডেস্ক ৩১ মে ২০২৬ ০৪:৩০ পি.এম
চীনের সমালোচনার জবাবে সামরিক সক্ষমতা আরও জোরদারের অঙ্গীকার করেছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিঞ্জিরো কোইযুমি। রোববার সিঙ্গাপুরে এক নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি পরোক্ষভাবে চীনকে কটাক্ষ করেন। সিঙ্গাপুর থেকে এএফপি জানায়, প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বে জাপান আরও সক্রিয় প্রতিরক্ষা নীতির দিকে দ্রুত অগ্রসর হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শান্তিবাদী অবস্থান থেকেও ধীরে ধীরে সরে আসছে দেশটি। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রেরও সমর্থন রয়েছে।
জাপানের এ নীতিগত পরিবর্তনের সমালোচনা করে আসছে চীন। বেইজিংয়ের অভিযোগ, টোকিও ‘নয়া সামরিকবাদের’ ঝুঁকিপূর্ণ নীতি অনুসরণ করছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে।
এর জবাবে কোইযুমি বলেন, ‘এটির কোনো সত্যতা নেই।’
সিঙ্গাপুরে অনুষ্ঠিত বার্ষিক শাংরি-লা ডায়ালগে তিনি বলেন, ‘একবার ভেবে দেখুন। একটি দেশ রয়েছে, যার কাছে বিপুল পরিমাণ পারমাণবিক অস্ত্র ও কৌশলগত বোমারু বিমান রয়েছে।’ তিনি বলেন, ‘জাপানের কাছে এ ধরনের কোনো অস্ত্র নেই। তবু জাপানকে নতুন সামরিকবাদী রাষ্ট্র হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। এটি কি অদ্ভুত নয়?’
তবে বক্তব্যে তিনি সরাসরি চীনের নাম উল্লেখ করেননি।
ধারণা করা হয়, চীনের কাছে শত শত পারমাণবিক ওয়ারহেড রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি দ্রুত সামরিক শক্তি বৃদ্ধি করেছে। কোইযুমি বলেন, চীন পর্যাপ্ত স্বচ্ছতা ছাড়াই সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। দেশটির সামরিক কর্মকা- জাপানের জন্য ‘গুরুতর উদ্বেগের বিষয়’।
তিনি বলেন, টোকিও ধারাবাহিকভাবে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করবে এবং উচ্চমাত্রার স্বচ্ছতা বজায় রেখে তা আপডেট করবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, মানববিহীন ব্যবস্থা, সাইবার নিরাপত্তা ও মহাকাশ প্রতিরক্ষার ক্ষেত্রেও এ উদ্যোগ অব্যাহত থাকবে।
কোইযুমি বলেন, ‘শান্তিপ্রিয় রাষ্ট্র হিসেবে জাপানকে অতীতে এ অঞ্চল ও আন্তর্জাতিক সম্প্রদায় মূল্যায়ন করেছে। মিথ্যা দাবির কারণে এ বাস্তবতা বদলে যাবে না, কারণ এটি সত্য।’
শাংরি-লা ডায়ালগ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা বিষয়ক ফোরাম। এতে প্রায় ৪৫টি দেশের নিরাপত্তা কর্মকর্তা ও বিশেষজ্ঞরা অংশ নেন। জাপান ও তার মিত্র যুক্তরাষ্ট্রের বিপরীতে চীন এবারও তুলনামূলক নিম্নপর্যায়ের প্রতিনিধিদল পাঠিয়েছে। টানা দ্বিতীয় বছরের মতো দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডং জুন এ সম্মেলনে অংশ নেননি।
বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস: ধারণা বদলে কথোপকথন শুরুর আহ্বান
রুশ হামলায় ক্ষতিগ্রস্ত খারকিভে জোলি, গেলেন বক্সিং ক্লাবে
সৌদি ভূখণ্ডে হুতিদের হামলা, ৭৩ জন আহত
ইসরাইল-লেবানন চুক্তি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, ‘আত্মসমর্পণ করব না’
নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস, নিখোঁজ প্রায় ৩ হাজার
বাণিজ্য আলোচনা ভেঙে যাওয়ায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক কানাডার
সুইডেনে জলবায়ু বিক্ষোভে ১০ হাজার মানুষের সমাগমের আশা
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে এক রাতে ৫১ হামলা, আহত ২
অশোক ধাম মন্দিরে পদদলনে নিহত ৭, আহত ১৯
বেলগোরোদে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬
আন্তর্জাতিক সহায়তা: যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও বিশ্বব্যাংক আর্থিক সহায়তা দিয়েছে
ডলফিনের আঘাতের আশঙ্কায় চীনে ব্যাপক প্রস্তুতি, বন্ধ ফেরি-ট্রেন
জিম্বাবুয়েতে নতুন ডাইনোসর প্রজাতির সন্ধান, বিবর্তন নিয়ে মিলল নতুন তথ্য
এআই উন্নয়নের গতি কমাতে যুক্তরাষ্ট্র সরকারের হস্তক্ষেপ চাইলেন শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান
গাজা যুদ্ধের পর পশ্চিম তীরে সহিংসতা, মসজিদে আগুনের অভিযোগ
জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে বৈরী আবহাওয়ার ঘটনা আরো ঘন ঘন ঘটছে এবং প্রকট হয়ে উঠছে
গ্রিসে জুলাই মাসের এত শেষ দিকে তাপমাত্রা এভাবে বেড়ে যাওয়া অস্বাভাবিক
আলজেরিয়ার উত্তরাঞ্চলে বিস্তীর্ণ এলাকা তীব্র তাপপ্রবাহে আক্রান্ত
ভয়াবহ বন্যার পর কাদা ও পাথরের নিচে আটকে পড়া মানুষদের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছিলেন উদ্ধারকারীরা
চিলিতে ভারী বৃষ্টিতে এক হাজারের বেশি বাড়িঘর ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত
মস্কো অঞ্চলে বিস্ফোরণে আহত তিন বিদেশিসহ ছয়জনকে হাসপাতালে ভর্তি
ইরানের লাইসেন্স বাতিল করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়
জাপান ও যুক্তরাষ্ট্রের মহাকাশ অভিযানগুলোও বিভিন্ন গ্রহাণু থেকে নমুনা সংগ্রহ করেছে
শ্রয়ার আইসিই’র ভারপ্রাপ্ত পরিচালক টড লায়ন্সের স্থলাভিষিক্ত হবেন
বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তাও প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী
বেইজিংয়ে শিশু-কিশোররা প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীর হাতে ফুলের তোড়ায় সংবর্ধনা জানায়
রুশ ড্রোন হামলায় এক নাবিক নিহত হন
ফ্রান্সে পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে
চীন পর্যাপ্ত স্বচ্ছতা ছাড়াই সামরিক সক্ষমতা বাড়াচ্ছে
চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ায় বাণিজ্য আলোচনা শুরু