ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

দ্রুত সময়ের মধ্যে ময়মনসিংহে বিকেএসপি স্থাপিত হবে: এমপি ওয়াহাব

মোঃ মনিরুজ্জামান, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২৬ ০৭:৫৪ পি.এম

প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধূলার ব্যাপারে ব্যাপক আগ্রহী, বলে জানিয়েছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে যা, যা করার দরকার তা বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী চেষ্টা করে যাচ্ছেন। যে সকল বিভাগে স্পোর্টস ভিলেজ এবং বিকেএসপি হয় নাই, সে সকল বিভাগীয় শহরে দ্রুত সময়ের মধ্যে বিকেএসপি (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) স্থাপিত হবে। ইতিমধ্যে ময়মনসিংহে বিকেএসপি স্থাপনের দাবি জানিয়ে ক্রীড়ামন্ত্রীর কাছে লিখিত আবেদন জানানো হয়েছে। আশা করছি খুব দ্রুত ময়মনসিংহে বিকেএসপি স্থাপিত হবে।  

শনিবার (২৫ এপ্রিল) বিকাল ৫ টায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে সোনালী অতীত ক্লাব আয়োজিত দিনভর ক্রীড়া উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী খেলাধুলাকে এগিয়ে নিতে ক্রীড়াঙ্গনের মানুষ বিশিষ্ট খেলোয়াড় আমিনুল হককে তিনি ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। এর মধ্য দিয়ে যোগ্য স্থানে যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে আমি মনে করি। ইতিমধ্যে ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন বিকেএসপি স্থাপনের বিষয়টি ইতিমধ্যে মন্ত্রনালয়ের প্রযোজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য পাঠানো হয়েছে। আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই ময়মনসিংহে বিকেএসপি স্থাপনের কার্যক্রম শুরু হবে। পাশাপাশি খেলাধূলায় ময়মনসিংহের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এজন্য ক্রীড়াঙ্গনের মানুষদেরকে নিয়ে ক্রীড়া কমিটি গঠন করতে হবে, এতে রাজনৈতিক বিবেচনা মূখ্য নয়।  

এ সময় নগরীর ঐতিহ্যবাহী সোনালী অতীত ক্লাবের সভাপতি, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠন এনামুল হক আকন্দ লিটনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন প্রবীণ ক্রীড়া সংগঠন নাজিরুল ইসলাম নাজু, খান মেহেদী হাসান, রতন আকন্দ, ইফতেখার, নাসির উদ্দিন প্রমূখ। 

এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান রানা যুবদল নেতা এজিএস রাসেল, দক্ষিণ জেলা ছাত্রদলের বর্তমান সভাপতি রাকিব হোসেন, মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায় প্রমূখ। 

এর আগে এদিন সকাল থেকে এ জেলার নবীণ ও প্রবীণ খেলোয়াড়দের অংশগ্রহনে ক্রিকেট, ফুটবল, হাডুডু, অন্ধভাবে হাঁড়ি ভাঙ্গাসহ বিভিন্ন ধরনের খেলার ত্রীতি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে স্টেডিয়াম এলাকায় এক উৎসব আবহের সৃষ্টি হয়।

ক্রীড়া উৎসবের আয়োজক এনামুল হক আকন্দ লিটন বলেন, দেশের ক্রীড়াঙ্গনে ময়মনসিংহ ঐতিহ্যের স্থান। কিন্তু বিগত সময়ে ক্রীড়াঙ্গনে ব্যাপক লুটপাট ও দলীয়করণের কারণে খেলাধূলা স্থবির হয়ে পড়েছে। আমরা চেষ্টা করছি ক্রীড়াঙ্গনে ময়মনসিংহের ঐতিহ্যকে আবার ফিরে এনে তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে।

আরও খবর

news image

লালমনিরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

news image

আমরা দারিদ্র্য থেকে মুক্তি চাই -মির্জা ফখরুল ইসলাম আলমগীর

news image

শোষনের ঝুঁকিতে থাকা প্রতিটি শিশুর জন্ম নিবন্ধন তার সুন্দর জীবনের প্রাপ্তি

news image

জলবায়ু-স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য: সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন

news image

প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান স্পারসোর কার্যালয় ঘুরে দেখেন

news image

বাংলাদেশ ও চীনের মধ্যে দুটি চুক্তি এবং বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে - তথ্যমন্ত্রী

news image

গ্লোবাল হেলথ সামিট ২০২৬: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর হাত থেকে বিশেষ বৈশ্বিক স্বাস্থ্য পুরস্কার পেলেন অ্যারিস্টোফার্মার জেনারেল ম্যানেজার ড.আব্দুল হক

news image

গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা

news image

বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনাকে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি - প্রধানমন্ত্রী তারেক রহমান

news image

ঠাকুরগাওয়ে নবসৃস্ট রুহিয়া উপজেলা গঠনে  অস্থিতিশীল  সৃষ্টির পাঁয়তারা চলছে - মির্জা ফখরুল

news image

সাতক্ষীরাকে দুর্যোগপ্রবণ এলাকা ঘোষণার দাবিতে স্মারকলিপি পেশ

news image

এবারের বাজেটের লক্ষ্য সব শ্রেণি-পেশার মানুষের কাছে সরাসরি সহায়তা এপৌঁছে দেওয়া - অর্থমন্ত্রী

news image

 সারাদেশে মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

news image

বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা : প্রধানমন্ত্রী

news image

বাবার খনন করা খাল ৪৭ বছর পর পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

news image

‘নগরবাসীর সেবা নিশ্চিত করতে রাজউকের কর্মকর্তাদের টিম হিসেবে কাজ করতে হবে - আহম্মদ সোহেল মনজুর

news image

মিডিয়ার যৌথ উদ্যোগে ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

news image

‘২০২৫-২৬ অর্থবছরে সমাপ্তির জন্য নির্ধারিত ৩টি প্রকল্প বিষয়ে জাতীয় সেমিনার অনুষ্ঠিত’

news image

ঐতিহাসিক ফারাক্কা দিবস ও আমাদের পানির অধিকার নিশ্চিতের দাবিতে আলোচনা সভা

news image

'সাধারণ মানুষের সেবায় কোনো ধরনের হয়রানি নয়: জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের প্রতি নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর

news image

বোচাগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে প্রায় ১ কোটি ৮৩ লাখ টাকার তিনটি রাস্তার নির্মাণকাজ উদ্বোধন

news image

সরকারের নিজস্ব অর্থায়ন ৩৬ হাজার ৪৯১ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন প্রায় ২০৫ কোটি টাকা

news image

উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে যেন সাধারণ মানুষ সরাসরি উপকৃত হয় - মির্জা ফখরুল ইসলাম আলমগীর

news image

আমরা উত্তরাধিকার সূত্রে বিগত সরকারের লুটপাট করা ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা পেয়েছি - তথ্য ও সম্প্রচার মন্ত্রী

news image

নিজেদের থাকতে বিদেশি সম্পদ আমদানি নয়: জ্বালানি মন্ত্রী

news image

ময়মনসিংহে বিনার বিনাধান ২৫ কেটে মাঠ দিবস ও কৃষক কর্মশালা উদ্বোধন

news image

বেকারত্ব দূরীকরণে চাকরি মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -- ত্রাণমন্ত্রী দুলু

news image

তরুণদের মনোজগতে নৈতিকতার মজবুত ভিত্তি না থাকলে মেধা ও প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব নয় - তথ্যমন্ত্রী

news image

মা' হলেন সন্তানের প্রথম আশ্রয়, প্রথম শিক্ষক এবং আজীবনের পথপ্রদর্শক-- সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন

news image

পুলিশের কাজ 'দুষ্টের দমন আর শিষ্টের লালন - প্রধানমন্ত্রী