খাঁন মোঃ আঃ মজিদ, দিনাজপুর জেলা প্রতিনিধি ১৬ জুন ২০২৬ ০৮:২৫ পি.এম
দিনাজপুরের বোচাগঞ্জে ডিএন অটোরাইস মিলের স্বত্বাধিকারী শিল্পপতি মোস্তাফিজুর রহমানকে পায়ের রগ কাটা অবস্থায় উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সাবেক স্ত্রী শিল্পিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় মোস্তাফিজুর রহমান (৪০) মারা যান। এর আগে রোববার (১৪ জুন) রাত ৯টার দিকে রামদাসপাড়ায় তার ডিএন অটোরাইস মিলের বৈঠকখানা থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে তাকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় রাত ১১টার দিকে দিনাজপুর জিয়াহাট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে স্থানান্তর করা হয়।
স্থানীয় বাসিন্দা ও মিলের শ্রমিকদের দাবি, সাবেক স্ত্রী শিল্পি প্রায়ই মিলে এসে মোস্তাফিজুর রহমানের সঙ্গে ঝগড়া-বিবাদে জড়াতেন। ঘটনার দিনও তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছিল বলে জানা যায়। তবে পূর্বের ঘটনার মতো এটিকেও সাধারণ পারিবারিক বিরোধ মনে করে কেউ গুরুত্ব দেননি। পরে রাতে তাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে স্বামী নির্যাতনের নানা অভিযোগ ছিল। জনপ্রিয় টিকটক তারকা হিসেবে পরিচিত ওই নারীকে ঘিরে নানা আলোচনা-সমালোচনাও রয়েছে এলাকায়। এ ঘটনায় রহস্যের আভাস রয়েছে বলে মনে করছেন অনেকেই। তাদের দাবি, এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সেটিও তদন্ত করে দেখা প্রয়োজন।
দিনাজপুরের সহকারী পুলিশ সুপার (কাহারোল সার্কেল) মো. মনিরুজ্জামান জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে সাবেক স্ত্রী শিল্পিকে হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, নিহত মোস্তাফিজুর রহমান বিশিষ্ট শিল্পপতি আব্দুল হান্নানের ছোট ভাই। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য একজন নারীকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫/০৬/২০২৬ তারিখে পুলিশ শিল্পিকে হেফাজতে নেওয়ার পর পরদিন তাকে দিনাজপুর আদালতে প্রেরণ করে। সেতাবগঞ্জ পৌরসভা ও উপজেলা এলাকার অনেক বাসিন্দা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
লালমনিরহাটে ৭ বছরের শিশুকে হত্যা: ডিসি-এসপির গাড়ি ভাঙচুর,ওসি ক্লোজড, আহত ১৮ পুলিশ
বিনা অপরাধে কারাভোগ, অপরাধীরা পার পায়—বিচারব্যবস্থা নিয়ে ক্ষোভ
স্বামী নির্যাতনের অভিযোগের পর ব্যবসায়ীর মৃত্যু, সাবেক স্ত্রী আটক; সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি স্থানীয়দের
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শনে নবনিযুক্ত চেয়ারম্যান উদবাতুল বারী আবু
আদিতমারীতে নিখোঁজের একদিন পর, ভুট্টা ক্ষেত থেকে শিশুর ম'রদেহ উদ্ধার
মিথ্যা মামলা হামলার শিকার শাহিন বাবু প্রশাসনের সহযোগীতা কামনা করছি
বর্ষার শুরুতেই ফরিদপুরে পদ্মার গ্রাস: বিলীন শত শত ঘরবাড়ি, আতঙ্কে নদীপাড়ের মানুষ
বিচারপ্রার্থীদের দুর্ভোগ, আদালত ও থানায় অনিয়ম-দুর্নীতির অভিযোগ
রগকাটা অবস্থায় উদ্ধারের পর ব্যবসায়ীর মৃত্যু, সাবেক স্ত্রী আটক
ফরিদপুরের ভাঙ্গায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দিনমজুর নিহত, আহত ১
কালিহাতীতে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ পুত্রবধূ গ্রেপ্তার, শ্বশুর পলাতক
বিএনপির ঈদ পুনর্মিলনী থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনা: কৃষকদল নেতা নিহত, আহত ১
সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি, আইনি লড়াইয়ের ঘোষণা শাজাহান মজুমদারের
ফরিদপুরে আসন্ন ইউ পি নির্বাচনে চর অঞ্চলের জনগণ কি চায়
পিরোজপুরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে জেলা পরিষদের ব্যাপক উদ্যোগ
নতুন করে ভাঙনের কবলে দৌলতদিয়া ফেরিঘাট
সেতাবগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামিকে আশ্রয় দেওয়ার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
সুবজায়নে নগরী গড়তে মসিক প্রশাসকের বৃক্ষরোপন কর্মসূচি
ফেন্সিডিল, ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক
বোচাগঞ্জের ৩ নং মুর্শিদাহাট-জালগাঁওয়ে আশা আক্তার ও পরিবারের বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট জারি , গ্রেপ্তার নিয়ে প্রশ্ন
পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য
লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি
ময়মনসিংহে আদালতের আদেশে জমি বুজিয়ে দেয় প্রশাসন সাইনবোর্ড ও খুঁটি উপরে ফেললেন প্রতিপক্ষ
ফরিদপুরের ভাঙ্গায় এনসিপি নেতাকে অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা
আলফাডাঙ্গায় প্রান্তিক খামারীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করল ব্র্যাক মাইক্রোফাইন্যান্স
ইউসিবির মূলধন দ্বিগুণ, ৪৩তম এজিএম সম্পন্ন
দিনাজপুর শহরের ব্যস্ততম এলাকাগুলোতে অবৈধ মিনি বাজারের দৌরাত্ম্য, বাড়ছে জনদুর্ভোগ
দিনাজপুরের বিরামপুরে মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, দুই মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড
দেশের অর্থনীতির মূল তিন স্তম্ভের রূপকার শহীদ জিয়া: সমাজকল্যাণ মন্ত্রী
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ জোনাব বাহিনীর তিন সদস্য আটক