এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি ০৬ মে ২০২৬ ০৬:১৯ পি.এম
লালমনিরহাটের আদিতমারী উপজেলার বিসিক শিল্প নগরী এলাকায় আয়েশা ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং লাইসেন্স বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৪ মে) দুপুরে উপজেলার বিসিক এলাকায় অবস্থিত ‘আয়েশা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’-এ এ অভিযান পরিচালনা করেন আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. আজিজা বেগম। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ নুরুন্নবী সরকার এবং লালমনিরহাটের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামরুল হাসান প্রিন্সসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযানকালে ক্লিনিকটিতে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। সেখানে কোনো অনুমোদিত ল্যাব টেকনিশিয়ান, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক, বৈধ ড্রাগ লাইসেন্স বা নিবন্ধিত ফার্মাসিস্ট ছিল না। দীর্ঘদিন ধরেই এসব অনিয়মের মধ্যেই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছিল বলে জানা গেছে।
এর আগে ভ্রাম্যমাণ আদালত একাধিকবার অভিযান চালালেও ক্লিনিক কর্তৃপক্ষকে না পেয়ে সতর্ক করে যায়। তবে সেই সতর্কবার্তা উপেক্ষা করায় এবং নতুন করে অভিযোগ ওঠায় পুনরায় অভিযান পরিচালনা করা হয়।
এদিকে, গত ২ মে ক্লিনিকটিতে এক রোগীর হাতে টিউমার অপারেশন করা হয় বলে অভিযোগ রয়েছে। অপারেশন ব্যর্থ হওয়ার পর সংশ্লিষ্ট চিকিৎসক ডা. সায়েম রোগীকে রেখে চলে যান—এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং জেলাজুড়ে আলোচনা শুরু হয়।
এসব অভিযোগ ও অনিয়মের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত ক্লিনিকটিকে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং দ্রুত লাইসেন্স বাতিলের নির্দেশ দেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডা. জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা ইন্তেকাল করেছেন
লালমনিরহাটে ক্লিনিকে অভিযান, জরিমানা ও লাইসেন্স বাতিলের নির্দেশ
উত্তরার বারগুলোতে সাঁড়াশি অভিযান: নেপথ্যে অসাধু মহলের 'চাঁদাবাজি' ও ব্যবসায়ীদের উদ্বেগ
গরু চুরির টাকায় মোটরসাইকেল কিনতে চেয়েছিল ওরা
ময়মনসিংহে ধান ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, ৫ জনের অবস্থা আশংকা জনক
যুব উন্নয়ন অধিদপ্তর মহাপরিচালকের সাথে ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিটিকেজে ফেয়ার ২০২৬: টেক্সটাইল শিল্পে বৈপ্লবিক ও সাশ্রয়ী তুর্কি প্রযুক্তি আনল 'আইডিয়াস টেক্সটাইল মেশিনারী'
ময়মনসিংহে স্কুল শিক্ষার্থী হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ
সভাপতির স্বাক্ষর জাল করে ঔষধে কোটি টাকা অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন
চাঁদাবাজি, প্রাণনাশের হুমকি ও আইনগত ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত অভিযোগ
চাঁদাবাজি, প্রাণনাশের হুমকি ও আইনগত ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত অভিযোগ
দিনাজপুর কারাগারে হাজতির মৃত্যু
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেল চোর গ্রেফতার
লালমনিরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
মে দিবস উদযাপনে বীরগঞ্জে শ্রমিকদের বর্ণাঢ্য র্যালি ও সভা
লালমনিরহাটে ট্রাক উল্টে, কৃষকের মৃত্যু
সেতাবগঞ্জ ৬ নং ওয়ার্ডে ধারকৃত টাকা পরিশোধে নোটিশ, ব্যর্থ হলে আইনি ব্যবস্থা
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড এর ৪০ বছরে পদার্পণ সারা দেশে একসাথে উদযাপিত
মাদক সেবন ও বহনকারী শিশু পাচার সহ বে চুক্তিভিত্তিক বিবাহ অর্থাৎ রক্ষিতা হিসেবে অসামাজিক কার্যকলাপের সাথে জড়িয়ে পড়েছে আশা আক্তার
বুদ্ধপূর্ণিমা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হবে আগমীকাল
লাকসামে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত
আদরের সন্তানকে পুলিশ ভ্যানে তুলতেই স্বজনদের আহাজারি, বোচাগঞ্জে ১৩ জনের কারাদণ্ড
দিনাজপুর আমলি আদালতের পেশকারের বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ
ময়মনসিংহে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত
নান্দাইলে ৩ বছরের শিশু সন্তানের সামনে মাকে গণধর্ষণ,মূল হোতা গ্রেপ্তার
বোচাগঞ্জ থানায় সংঘটিত একটি ঘটনার সমাধান প্রসঙ্গে কৃতজ্ঞতা ও বার্তা