আতিকা সুলতানা লামিয়া, গাজীপুর জেলা প্রতিনিধি ০১ মে ২০২৬ ০৭:৩৩ পি.এম
গাজীপুরের শিমুলতলীতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব “শুভ বুদ্ধ পূর্ণিমা-২৫৭০ বুদ্ধাব্দ” উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে।
আজ শুক্রবার (১ মে) নব প্রতিষ্ঠিত গাজীপুর সর্বজনীন অজন্তা বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এই উৎসব পালিত হয়।
সকাল ৯টায় পৃথিবীর সকল জীবের প্রতি মৈত্রী ও করুণা প্রদর্শনের আহ্বান জানিয়ে বর্ণাঢ্য “শান্তি শোভাযাত্রা”র মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। শোভাযাত্রায় বৌদ্ধ ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন, যা পুরো এলাকায় এক শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।
সকাল ১০টায় বিহারাধ্যক্ষ শ্রদ্ধেয় ভদন্ত করুণানন্দ থেরের সভাপতিত্বে বুদ্ধ স্নান, বুদ্ধ পূজা এবং শুভ বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় গাজীপুর বুড্ডিস্ট কমিউনিটির সভাপতি বাবু শিমুল বড়ুয়া, কার্যকরী সভাপতি বাবু অমর বিকাশ চাকমা, সহ-সভাপতি বাবু লিটন বড়ুয়া, সাধারণ সম্পাদক বাবু পিকলু বড়ুয়া, সহ সাধারণ সম্পাদক প্রকৌশলী ঝুন্কুমণি চাকমা, সিনিয়র সদস্য বাবু অমিতাভ বড়ুয়া, অপু বিকাশ বড়ুয়া, বাবু অনিমেষ বড়ুয়া, উদ্দীপন চাকমা, শান্তি বিকাশ চাকমা, সন্তোষ বড়ুয়া, অমল বড়ুয়া, কেনসি চাকমা, প্রকৌশলী পংকজ বড়ুয়া, দেবাশীষ চাকমা, শিল্পী চাকমা, রুপক বড়ুয়াসহ গাজীপুর বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বর্তমান বিশ্বে অস্থিরতা ও সহিংসতার প্রেক্ষাপটে গৌতম বুদ্ধের অহিংসা ও শান্তির বাণী অত্যন্ত প্রাসঙ্গিক। তারা সকলকে এই মানবিক মূল্যবোধ অনুশীলনের আহ্বান জানান।
অনুষ্ঠানে গাজীপুর জেলার বিভিন্ন সরকারি দপ্তর, এনজিও এবং সরকারি-বেসরকারি শিল্প কারখানার উচ্চপদস্থ কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
নব প্রতিষ্ঠিত জেলার একমাত্র বৌদ্ধ বিহার "গাজীপুর সর্বজনীন অজন্তা বৌদ্ধ বিহার" এ প্রথমবারের মতো বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হওয়ায় উপস্থিত সবাই সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় সরকার প্রশাসনের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানানো হয়।
বেলা ২টা ৩০ মিনিটে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।
লালমনিরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
মে দিবস উদযাপনে বীরগঞ্জে শ্রমিকদের বর্ণাঢ্য র্যালি ও সভা
লালমনিরহাটে ট্রাক উল্টে, কৃষকের মৃত্যু
সেতাবগঞ্জ ৬ নং ওয়ার্ডে ধারকৃত টাকা পরিশোধে নোটিশ, ব্যর্থ হলে আইনি ব্যবস্থা
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড এর ৪০ বছরে পদার্পণ সারা দেশে একসাথে উদযাপিত
মাদক সেবন ও বহনকারী শিশু পাচার সহ বে চুক্তিভিত্তিক বিবাহ অর্থাৎ রক্ষিতা হিসেবে অসামাজিক কার্যকলাপের সাথে জড়িয়ে পড়েছে আশা আক্তার
বুদ্ধপূর্ণিমা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হবে আগমীকাল
লাকসামে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত
আদরের সন্তানকে পুলিশ ভ্যানে তুলতেই স্বজনদের আহাজারি, বোচাগঞ্জে ১৩ জনের কারাদণ্ড
দিনাজপুর আমলি আদালতের পেশকারের বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ
ময়মনসিংহে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত
নান্দাইলে ৩ বছরের শিশু সন্তানের সামনে মাকে গণধর্ষণ,মূল হোতা গ্রেপ্তার
বোচাগঞ্জ থানায় সংঘটিত একটি ঘটনার সমাধান প্রসঙ্গে কৃতজ্ঞতা ও বার্তা
কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান
১ মে কর্মসূচি বাস্তবায়নে রেল শ্রমিক নেতাদের সাথে শ্রমিক কল্যাণের বৈঠক
শেরপুরে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
সাংবাদিক দেওয়ান ইমন এর উপর হামলা ও অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
লালমনিরহাটের কালীগঞ্জে রাস্তার বেহাল দশা! ভোগান্তিতে কয়েক লাখ মানুষ
সরকারি আইনগত সহায়তা গতিশীল করতে কাজ করছেন প্রধানমন্ত্রী : জেলা জজ
জটিল রোগে আক্রান্ত আব্দুল হাসেম মিয়ার পাশে দাড়িয়েছেন ফরিদা খানম
ঢাকার প্রথমবার নারী জেলা প্রশাসক ফরিদা খানম কে ফুলেল শুভেচ্ছা জানালেন সম্পাদক ওমর ফারুক জালাল
ইসলামী ব্যাংককে ঘিরে ‘দুর্বৃত্তচক্রের ষড়যন্ত্র হলে দেশের অর্থনীতির ক্ষতি হবে-- এডভোকেট আতিকুর রহমান
টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেমরায় ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত
দক্ষিণগাঁও ও নন্দীপাড়ায় ডিএসসিসির রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লক্ষ্মীপুরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত : সড়ক অবরোধ
বোচাগঞ্জে বিষ্ণু মন্দিরে চুরি, সোনা-রূপাসহ পূজার সামগ্রী লুট
মমেকহা আইডিএস সফলভাবে শেষ করলো তাদের মেয়াদ"শেষ করলো ৫৬টি কাজ "
চলন্ত ট্রেনের ছাঁদে ছুরিকাঘাতে ছিনতাই, যুবক হাসপাতালে