খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি ০১ মে ২০২৬ ০৯:০১ পি.এম
দিনাজপুরের বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার (১ মে) সকাল থেকেই উপজেলা জুড়ে রাজনৈতিক ও শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়।দিবসটি উপলক্ষে সকালে বীরগঞ্জ পৌর শহরে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন ট্রেড ইউনিয়ন, শ্রমিক ও পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
র্যালি চলাকালে শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সপক্ষে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে বীরগঞ্জ পৌর এলাকা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।
দিনাজপুর ট্যুর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। সমাবেশে পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার, সহ-সভাপতি হাবিবুর রহমান হাবলু, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক আজাহারুল ইসলাম রাজাসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা রিকশা ও ভ্যান চালক ইউনিয়ন এবং অটোবাইক চালক শ্রমিক কল্যাণ সংগঠনসহ বেশ কিছু স্থানীয় শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ব্যানারসহ র্যালিতে অংশ নেন।র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি মো. মনজুরুল ইসলাম বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শ্রমজীবী মানুষের অবদান অনস্বীকার্য। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও মালিকপক্ষকে একযোগে কাজ করতে হবে। আলোচনা সভায় অন্য বক্তারা মহান মে দিবসের ঐতিহাসিক চেতনা ধারণ করে শ্রমিক ও মালিকের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন,উৎপাদনশীলতা বৃদ্ধি ও টেকসই উন্নয়নের জন্য শ্রমিকের অধিকার রক্ষা করা জরুরি। দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বীরগঞ্জে এবারের মে দিবস উদযাপন শেষ হয়।
লালমনিরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
মে দিবস উদযাপনে বীরগঞ্জে শ্রমিকদের বর্ণাঢ্য র্যালি ও সভা
লালমনিরহাটে ট্রাক উল্টে, কৃষকের মৃত্যু
সেতাবগঞ্জ ৬ নং ওয়ার্ডে ধারকৃত টাকা পরিশোধে নোটিশ, ব্যর্থ হলে আইনি ব্যবস্থা
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড এর ৪০ বছরে পদার্পণ সারা দেশে একসাথে উদযাপিত
মাদক সেবন ও বহনকারী শিশু পাচার সহ বে চুক্তিভিত্তিক বিবাহ অর্থাৎ রক্ষিতা হিসেবে অসামাজিক কার্যকলাপের সাথে জড়িয়ে পড়েছে আশা আক্তার
বুদ্ধপূর্ণিমা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হবে আগমীকাল
লাকসামে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত
আদরের সন্তানকে পুলিশ ভ্যানে তুলতেই স্বজনদের আহাজারি, বোচাগঞ্জে ১৩ জনের কারাদণ্ড
দিনাজপুর আমলি আদালতের পেশকারের বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ
ময়মনসিংহে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত
নান্দাইলে ৩ বছরের শিশু সন্তানের সামনে মাকে গণধর্ষণ,মূল হোতা গ্রেপ্তার
বোচাগঞ্জ থানায় সংঘটিত একটি ঘটনার সমাধান প্রসঙ্গে কৃতজ্ঞতা ও বার্তা
কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান
১ মে কর্মসূচি বাস্তবায়নে রেল শ্রমিক নেতাদের সাথে শ্রমিক কল্যাণের বৈঠক
শেরপুরে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
সাংবাদিক দেওয়ান ইমন এর উপর হামলা ও অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
লালমনিরহাটের কালীগঞ্জে রাস্তার বেহাল দশা! ভোগান্তিতে কয়েক লাখ মানুষ
সরকারি আইনগত সহায়তা গতিশীল করতে কাজ করছেন প্রধানমন্ত্রী : জেলা জজ
জটিল রোগে আক্রান্ত আব্দুল হাসেম মিয়ার পাশে দাড়িয়েছেন ফরিদা খানম
ঢাকার প্রথমবার নারী জেলা প্রশাসক ফরিদা খানম কে ফুলেল শুভেচ্ছা জানালেন সম্পাদক ওমর ফারুক জালাল
ইসলামী ব্যাংককে ঘিরে ‘দুর্বৃত্তচক্রের ষড়যন্ত্র হলে দেশের অর্থনীতির ক্ষতি হবে-- এডভোকেট আতিকুর রহমান
টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেমরায় ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত
দক্ষিণগাঁও ও নন্দীপাড়ায় ডিএসসিসির রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লক্ষ্মীপুরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত : সড়ক অবরোধ
বোচাগঞ্জে বিষ্ণু মন্দিরে চুরি, সোনা-রূপাসহ পূজার সামগ্রী লুট
মমেকহা আইডিএস সফলভাবে শেষ করলো তাদের মেয়াদ"শেষ করলো ৫৬টি কাজ "
চলন্ত ট্রেনের ছাঁদে ছুরিকাঘাতে ছিনতাই, যুবক হাসপাতালে