নিজস্ব প্রতিবেদক ১০ মে ২০২৬ ০৫:০৭ পি.এম
শনিবার (৯ মে) রাজধানীর পুরানা পল্টনের ট্রপিকানা টাওয়ারে " দৈনিক স্বদেশ বিচিত্রা " পত্রিকার প্রশিক্ষন কর্মশালায় দেশের বিভাগীয় জেলা ও উপজেলার প্রায় দুইশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষন কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, গ্রীন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগের সাবেক চেয়ারপারন ড. মোঃ অলিউর রহমান, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এর সাবেক পরিচালক মিজানুর রহমান গ্রামসি।
দ্বিতীয় পর্বে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বাবু অশোক ধরের সভাপতিত্বে আলোচনা সভা ও প্রশিক্ষনপ্রাপ্ত সাংবাদিকদের সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র আল কোরআন তিলয়াত এবং গীতা পাঠের মধ্যে দিয়ে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী এবং ঢাকা -০৬ এর এমপি। বিশেষ অতিথি ছিলেন সৈয়দ মার্গুব মোর্শেদ সাবেক সচিব তথ্য মন্ত্রণালয়, মোঃ ওমর ফারুক জালাল বাংলাদেশ এডিটর’স ফোরামের মহাসচিব এবং প্রধান সম্পাদক ডেইলী প্রেজেন্ট টাইমস্, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আহমেদ আবু জাফর, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ ((বিজেইউস) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক স্বদেশ বিচিত্রার উপদেষ্টা সম্পাদক সাব্বির আহমেদ রনি, বিজেইউসির সভাপতি এবং দৈনিক স্বদেশ বিচিত্রার প্রধান সম্পাদক রাজু আলীম, মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ সভাপতি সাঈদ মাহমুদ, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি) স্থায়ী সদস্য মোঃ বশিরুজ্জামান, মানবাধিকার খবরে সম্পাদক ও প্রকাশক মোঃ রিয়াজ উদ্দিন, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো.মঞ্জুর হোসেন ঈসা সহ অন্যরা।
দৈনিক স্বদেশ বিচিত্রা"পত্রিকার নির্বাহী সম্পাদক ও আয়োজন কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন মিলনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন পত্রিকার সিনিয়র সাংবাদিক দিলীপ কুমার, সহযোগী সম্পাদক আজগর হোসেন, আমজাদ হোসেন, সাইফুল ইসলাম মিরন সহ পত্রিকার বিভিন্ন পর্যায়ে সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ ((বিজেইউস) খুলনা বিভাগীয় কমিটির নাম ঘোষণা করা হয়।
বিশেষ অতিথি মোঃ ওমর ফারুক জালাল তার বক্তব্যে স্বদেশ বিচিত্রার প্রতিনিধি এবং উপস্থিত অতিথি বৃন্দ দের শুভেচ্ছা অভিনন্দন জানান এবং প্রতিনিধিদের বাবু অশোক ধর এর হাত তাদের নিজ নিজ জায়গা থেকে আরো শক্তিশালী করার আহব্বান জানান এবং মাননীয় প্রতি মন্ত্রীর উদ্দেশ্যে বলেন সাংবাদিক দের হয়ে জাতীয় সংসদে সাংবাদিকদের সুখ দুঃখ উপস্থাপন করতে এবং আলোচনার জায়গায় নিয়ে যেতে যাতে সাংবাদিকরা মামলা হামলা এবং স্বৈরাচারীতার স্বিকার না হয়। সরকারি বেসরকারী এবং রাজনৈতিক দলগুলে যাতে সাংবাদিকদের সঠিক তথ্য প্রচারে সহযোগিতা করে।
প্রধান অতিথি ইশরাক হোসেন তার বক্তব্যের শুরুতে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাদের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি ২০২৪ সালের ছাত্র-জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থানে নিহত, আহত ও অঙ্গহানির শিকার ব্যক্তিদের প্রতিও শ্রদ্ধা জানান।
বিগত ১৭ বছরে সাংবাদিকতার ওপর ‘স্টিম রোলার’ চালানো হয়েছিল। সরকার ও সরকারি গোয়েন্দা সংস্থার চাপ প্রয়োগের মাধ্যমে স্বাধীন সাংবাদিকতাকে ধ্বংস করে একটি ‘ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার’ টিকিয়ে রাখতে গণমাধ্যমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। আমরা সেখান থেকে মুক্ত হয়েছি।’
আমরা চাই এবং জনগণও প্রত্যাশা করে, আগামী দিনে আপনারা নিরপেক্ষ ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতার মাধ্যমে দেশের অসঙ্গতি ও জনগণের সমস্যাগুলো তুলে ধরবেন, যাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা থাকবেন তারা সেসব সমস্যার নিরসন করতে পারেন।
সংবাদমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘এর মাধ্যমে রাষ্ট্রে চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করা সম্ভব। একইসঙ্গে জনগণ ও রাষ্ট্র পরিচালনায় দায়িত্বশীলদের মধ্যে একটি সংযুক্তি গড়ে ওঠে। এই সংবাদমাধ্যমের মধ্য দিয়ে আমরা আমাদের বার্তা আদান-প্রদান করতে পারি। জনগণের কথা আমরা শুনতে পাই, রাজনীতিবিদদের কথাও জনগণ শুনতে পায়। তাই এটি অত্যন্ত প্রয়োজনীয়। যে কোনো স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক দেশে মুক্ত গণমাধ্যমের ভূমিকা অপরিসীম ও অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আগামী দিনে আপনারা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাবেন এবং যারা সত্য প্রকাশ করবেন, তাদের ওপর যেন কোনো ধরনের চাপ সৃষ্টি করা না হয়, সেই বিষয়ে আমরা বদ্ধপরিকর।’
অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফরিদপুরের সরকারী একমাত্র দুগ্ধ খামার দক্ষতার সাথে পরিচালনা
ময়মনসিংহে চিকিৎসককে জুতা পেটার ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার
লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালকের বিরুদ্ধে মামলা
মনোহরদীতে প্রশাসনের অভিযানে স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ
রাজাপুরে জন্মাষ্টমী উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মাদক-জলাবদ্ধতা-যানজট: সুত্রাপুরের সমস্যা দেখতে মাঠে ইশরাক
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
বাকৃবিতে পেনশন ব্যবস্থা সহজীকরণে অনলাইন অটোমেশন পদ্ধতির সুপারিশ
ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
লালমনিরহাটে কৃষক দল নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর ওপর হামলা- বাড়ি ঘর ভাঙচুরের অভিযোগ
সামান্য উদ্যোগেই বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী
নোয়াখালীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্ভোধন
দিনাজপুরের জিমন্যাস্টিকস উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রথম সভায় দিনাজপুরের তিন প্রতিনিধি, শিশুদের প্রশিক্ষণ ক্যাম্প ও আন্তস্কুল প্রতিযোগিতার উদ্যোগ
স্কুলছাত্রী ধর্ষণ: ফরিদপুরে ৩ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
লালমনিরহাটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার, স্বামী-স্বজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ
জুলাই যোদ্ধা’ আল-আমিনকে ‘প্রশ্নবিদ্ধ’ করতে মরিয়া গুপ্ত বট বাহিনী
সাপে কাটা রোগীকে মৃত্যুর দুই দিন পর ‘জীবিত’ করার চেষ্টা ওঝার, কবরের পাশে মানুষের ভিড়
লাকসামে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত: আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত
রাজাপুরে পিএফজির উদ্যোগে সম্প্রীতির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
ঝিনাইগাতীর ডেফলাই বেদেপল্লীতে বিয়ে বাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার লুটের অভিযোগ সংবাদ সম্মেলন
যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জে আর্ন্তজাতিক যুব দিবস পালিত
রাজাপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ১ হাজার বৃক্ষরোপণ
নাটোরে সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের স্বজনদের পাশে জামায়াত
কুড়িগ্রামের চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সভা
মাফিয়ার নিয়ন্ত্রণ থেকে জ্বালানি খাত মুক্ত হবে: ইশরাক
ময়মনসিংহে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ফরিদপুরে ২৯ বছরেও সমাধান মেলেনি ঘোড়াচুলা প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার
ফরিদপুরের ভাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ১০
ফরিদপুরে ফুটপাত দখলমুক্ত অভিযান অব্যাহত
গড়ইয়া তালুকদার বাড়িতে আতঙ্ক: কুকুর হত্যা, ক্যামেরা চুরি, লাইটের তার কাটা