নিজস্ব প্রতিনিধি ২৮ নভেম্বার ২০২৬ ১০:৪১ পি.এম
নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও রন্ধনশিল্পে আধুনিকতার ছোঁয়া পৌঁছে দিতে নারায়ণগঞ্জে ‘মিথিলা’স কিচেন’-এর বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী ‘সি ফুড স্পেশাল কুকিং ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৮ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই কর্মশালা সম্পন্ন হয়।
নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ এই আয়োজনের উদ্যোগ নেন রন্ধনশিল্পী ও উদ্যোক্তা ‘মিথিলা শেফ’। কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে-কলমে বিভিন্ন ধরনের সি ফুড রান্নার আধুনিক কৌশল ও পরিবেশন পদ্ধতি শেখানো হয়।
অনুষ্ঠানে প্রশিক্ষক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের স্বনামধন্য পাঁচ তারকা হোটেল ও প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় শেফগণ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, আন্তর্জাতিক মাস্টার শেফ অব ইউকে, এক্সিকিউটিভ শেফ মেহেদী হাসান, লেক্সো গ্রুপের এক্সিকিউটিভ শেফ শেখ আব্দুস সালাম, এক্সিকিউটিভ পেস্ট্রি শেফ শেখ মঞ্জুর রশিদ, বেকন একাডেমির ট্রেইনার শেফ বাচ্চু, সুপ্তি ফুড কর্নারের স্বত্বাধিকারী শেফ নাজিয়া সুলতানা ইতি, বিজিবি শেফ শফিকুল ইসলাম শফিক এবং রন্ধনশিল্পী হালিমা খাতুনসহ আরও অনেকে।
এছাড়াও কর্মশালায় নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত থেকে নারী উদ্যোক্তাদের উৎসাহিত করেন। সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খবরের পাতা সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, সমাজসেবক আবু সাঈদ ভূইয়া, সানরাইজ গ্রুপের এমডি আমানুল হুদা আমান, মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া ও যুব শক্তি পরিষদের সভাপতি মোঃ সোহেল সহ অন্যান্য।
আয়োজকরা জানান, বর্তমান সময়ে নারীরা ঘরে বসেই অনলাইন ও অফলাইনে খাবারের ব্যবসা করে স্বাবলম্বী হচ্ছেন। তাঁদের রান্নার মানকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতেই এই বিশেষ সি ফুড কর্মশালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। সেই সাথে অনুষ্ঠানটি সেবার আলো যুব উন্নয়ন সংস্থা সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এবং গোল্ডেন ভিশনের কলম উপহার দেয়া হয় শিক্ষার্থীদের।
নারায়ণগঞ্জে ‘মিথিলা’স কিচেন’-এর বর্ষপূর্তিতে দিনব্যাপী সি ফুড কুকিং ওয়ার্কশপ অনুষ্ঠিত
শত কোটি টাকার মহাখালীর ইউআরপি ভবনের সীমানার প্রাচীর বিকৃতি সহ ঝুঁকিপূর্ণ
শত কোটি টাকার মহাখালীর ইউআরপি ভবনের সীমানার প্রাচীর বিকৃতি সহ ঝুঁকিপূর্ণ
ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের সঙ্গে চুক্তি বাতিল করলো বাকৃবি
ফরিদপুর বিএনপিতে বিভেদ ও ঐক্যের ডাক: ফাত্তাউল ইসলামের স্ট্যাটাসে নেতাকর্মীদের তীব্র প্রতিক্রিয়া
মাদক রোধে সন্তানদের বন্ধু হওয়ার আহ্বান লাকসাম ইউএনও’র
গোল্ডেন ভিশন নিউজ পোর্টাল ও চ্যানেলের উদ্বোধন করলেন প্রশাসক আব্দুস সালাম
জয়পুরহাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে কারারক্ষী আটক
মেয়ের বাড়ি থেকে ফিরে যাওয়া হলো না মায়ের
ময়মনসিংহে থামছে না ট্রান্সফরমার চুরি, বিপাকে কৃষক-গ্রাহক
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা রুখতে চিকিৎসকরা রাজপথে: ডা. মোস্তাফিজুর রহমান শামীম
অর্থাভাবে চিকিৎসা বন্ধের পথে থাকা ছয় মাসের শিশু সারার পাশে দাঁড়ালেন মাসুদ রানা প্রধান
লালমনিরহাটে ট্রাক-নছিমন-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘ'র্ষ, নি'হত- ২
লালমনিরহাটে ট্রাক-নছিমন-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘ'র্ষ, নি'হত- ২
জয়পুরহাটে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আলু ক্ষেত ও পাকা ধান
আস্থার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন রাজউকের জোন ৬/১ 'র ইমারত পরিদর্শক ইয়াসিন মিয়া
জয়পুরহাটে নিখোঁজের ৩ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার
জয়পুরহাটে নৈরাজ্যের প্রতিবাদে জেলা যুবদলের মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ সমাবেশ
জয়পুরহাটে ক্ষুদ্র ও দুঃস্থ ব্যবসায়ীদের স্বাবলম্বী করতে অনুদান ও পণ্য সামগ্রী বিতরণ
চট্টগ্রাম পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে
লালমনিরহাটের আলাস্কা মডেল স্কুলে আগামী ২১ নভেম্বর ওরিয়েন্টেশন প্রোগ্রাম
দিনাজপুর রেলস্টেশনে যাত্রীদের সর্বস্ব লুট, নির্বিকার নিরাপত্তা বাহিনী
জয়পুরহাটে নবান্নে জামাইদের ধুম, পাঁচশিরার মাছের মেলায় ৪ লাখ ২০ হাজার টাকার মহিষ
লালমনিরহাটে আগামীকাল আসছেন প্রধানমন্ত্রী, বরন করতে প্রস্তুত জেলাবাসী
ময়মনসিংহে স্কুল ছাত্রীর লাশ পড়ে ছিল ধানক্ষেতের আইলে
চবির জিইবি অ্যালামনাইয়ের আহ্বায়ক জুনায়েত, সদস্যসচিব সারোয়ার
কে এই রহিম? অক্সিজেন–মুরাদপুর সড়কে ম্যাগজিমা-অটোটেম্পু গাড়ির নিয়ন্ত্রণ কি তার হাতে! রুট পারমিট ছাড়াই চলাচলের অভিযোগ, মাসিক টোকেন বাণিজ্যের অভিযোগে প্রশ্নবিদ্ধ ট্রাফিক ব্যবস্থাপনা
লিউকেমিয়ায় আক্রান্ত মেধাবী শিক্ষার্থী বুশরার চিকিৎসায় ডা. জিয়াউদ্দিন হায়দার ও এমপি এলিন ভুট্টোর অনুদান
মাদক রোধে সন্তানদের বন্ধু হওয়ার আহ্বান লাকসাম ইউএনও’র
পাঁচবিবিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই