ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

দিনাজপুরে বাবা ও সৎ ভাইকে খুন

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি ১২ মে ২০২৬ ০৬:৪০ পি.এম

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বাবা ও সৎ ভাইকে হত্যার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১২ মে) সকাল ৬টার সময় চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের মন্ডলপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মন্ডলপাড়ার মৃত আব্দুল জব্বারের ছেলে শহিদুল ইসলাম দুলু (৭০) ও তার ছেলে কাবিল (৩২)। এই ঘটনার পর থেকে শহিদুল ইসলামের অপর দুই ছেলে সাকিব (১৮) ও সাদিকুল (৩০) পলাতক রয়েছেন। নিহত কাবিল শহিদুল ইসলামের প্রথম স্ত্রীর ছেলে ও পলাতক সাকিব ও সাদিকুল দ্বিতীয় স্ত্রীর ছেলে।চিররবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী এ তথ্য নিশ্চিত করেছেন।প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাত দিয়ে ওসি মাহমুদুন নবী জানান, নিহত শহিদুল ইসলাম দুলুর দুই স্ত্রী। দীর্ঘদিন ধরে তার জমি নিয়ে দুই স্ত্রীর ছেলেদের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি ধান কাটার পর ২ পরিবারকে সমানভাবে বন্টন করে দিয়েছিলেন তিনি। তবে কয়েকদিন ধরে জমিতে চাষ করা ভুট্টার সমান ভাগ চাচ্ছিলেন দ্বিতীয় স্ত্রীর ছেলে সাকিব ও সাদিকুল। মঙ্গলবার ভোরে ভুট্টা ক্ষেতে বিষয়টি নিয়ে বাবা ও সৎ ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটি হয় সাকিব ও সাদিকুলের। পরে তারা লোহার রড দিয়ে বাবা ও ভাই কাবিলকে আঘাত করে পালিয় যান। এতে ঘটনাস্থলে বাবা শহিদুল ইসলাম মারা যান। স্থানীয়রা আহত কাবিলকে উদ্ধার করে সৈয়দপুরের একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি জানান, ঘটনার পর থেকে ঘাতক দুই ভাই পলাতক রয়েছেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত রড উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও খবর

news image

১৫ তারিখের পর বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে

news image

ফরিদপুরে জিয়া মল্লিকের মুক্তির দাবিতে মানববন্ধন

news image

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে দুই দেশের নাগরিকদের উত্তেজনা

news image

রাজশাহীকে ঢেলে সাজাতে চাই, বরেন্দ্র প্রেসক্লাবের নেতাদের সঙ্গে মতবিনিময়ে রাসিক প্রশাসক

news image

দিনাজপুরে বাবা ও সৎ ভাইকে খুন

news image

ফরিদপুরে নবনিযুক্ত প্রশাসককে প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

সরকারী ড্রেন দখল করে ভবন নির্মাণ,মসিক প্রশাসকের অভিযান

news image

তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশে ব্রহ্মপুত্রে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, ১৭ ড্রেজার বিকল

news image

ঠাকুরগাওয়ে ফারিয়া ও ম্যানেজার্স ফোরামের প্রতিবাদী মানববন্ধন  

news image

নজরুল জয়ন্তীর প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

news image

ময়মনসিংহে আইনশৃঙ্খলা সভায় মাদক-চোরাচালানে নাখোশ এমপিরা

news image

ডেমরায় শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন

news image

দৈনিক স্বদেশ বিচিত্রার প্রশিক্ষন কর্মশালা ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

news image

কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জিসান, সম্পাদক রোহান

news image

অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ

news image

দিনাজপুরে ১ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

news image

বাবার জুয়ার টাকা ভাগাভাগির জেরে প্রাণ গেলে শিশু সন্তানের

news image

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

news image

জ্বালানী সংকট ও পরীক্ষা চলাকালীন মেলার আয়োজনে দুশ্চিন্তায় নগরবাসী

news image

মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড

news image

বোচাগঞ্জ থানাধীন অভিযুক্ত আসামি আশা আক্তার ও তার পরিবারের লোকজন ষড়যন্ত্র মূলক জরুরী একটি ফাইল থেকে ৪ টি স্ট্যাম্প চিহ্নিত সন্ত্রাসীদের হাতে তুলে দিয়েছেন কেন এ প্রশ্ন সেতাবগঞ্জ পৌরবাসীর

news image

লালমনিরহাট পরিবার পরিকল্পনা তিন উপজেলার চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজারো দম্পতি!

news image

বোচাগঞ্জ থানা অধীনে চাঞ্চল্যকর তথ্য মিলেছে অভিযুক্ত আশা আক্তার তার পিতা মাতা চারটি হ্যান্ডস্টাম্প ষড়যন্ত্র করে তুলে দিয়েছে চিহ্নিত সন্ত্রাসীদের হাতে

news image

নাটোরে সিংড়ায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

news image

কাঁটাতার ও সড়কের অভাবে সীমান্তে বেপরোয়া চোরাচালানিরা

news image

এফডিআর ইস্যুতে মুখ খুললেন প্রশাসক, জিরো টলারেন্স বার্তা গাজীপুর জেলা পরিষদের

news image

আনন্দ মোহন কলেজে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

news image

সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত‍্যুতে তথ‍্য প্রতিমন্ত্রীর শোক

news image

লালমনিরহাটের কালীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

news image

ডা. জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা ইন্তেকাল করেছেন