ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

জ্বালানী সংকট ও পরীক্ষা চলাকালীন মেলার আয়োজনে দুশ্চিন্তায় নগরবাসী

মো.মনিরুজ্জামান,ময়মনসিংহ জেলা প্রতিনিধি ০৯ মে ২০২৬ ০২:০৩ পি.এম

সারাদেশের ন্যায় ময়মনসিংহ নগরে একদিকে চলছে এসএসসি পরীক্ষা এবং অন্যদিকে সামনে এইচএসসি পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে শিক্ষার্থীরা। বর্তমান দেশে একযোগে বিদ্যুৎ ও জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। এমন একটি দুর্যোগপূর্ণ ও সংকটময় পরিস্থিতির মধ্যেও ময়মনসিংহ নগরের ব্রহ্মপুত্র নদের পাড়ে আয়োজন করা হচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার। জনগুরুত্বপূর্ণ সময়ে এমন মেলার আয়োজনে নগরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। বিশেষ করে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা এই মেলার যৌক্তিকতা নিয়ে  প্রশ্ন তুলেছেন।
 
চলতি এসএসসি পরীক্ষার্থী সিনথিয়া আফরিন শিফা তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, "পার্কের পাশেই দেখলাম মেলার আয়োজন করা হয়েছে। আসলে এ সময় এমন আয়োজন দেখে আমরা হতাশ। আমাদের পরীক্ষা চলাকালীন মেলা হলে অনেক সহপাঠীই পড়াশোনা বাদ দিয়ে মেলায় সময় কাটাবে। দেশের এই সংকটের সময় কিভাবে এমন মেলার আয়োজন করা হয়, তা আমার বোধগম্য নয়।"
 
গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুলের শিক্ষার্থী সাদিয়া আক্তার অন্তরা বলে, "মেলা হলে এমনিতে আমাদের ভালোই লাগে, বন্ধুদের সাথে ঘোরা যায় বা অনেক কিছু কেনা যায়। কিন্তু এই সময়ে মেলা হওয়া মানে আমাদের অপূরণীয় ক্ষতি। একদিকে এসএসসি পরীক্ষা চলছে, অন্যদিকে এইচএসসি পরীক্ষা সামনে। কর্তৃপক্ষ এই সময়ে মেলা করার অনুমতি কিভাবে দেয়, বুঝতে পারছি না।"
 
মেলা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয় ব্যবসায়ী বাবুল হোসেন। তিনি বলেন, "আমাদের সাধারণ মানুষের কথার কোনো দাম নাই। মেলার প্যান্ডেল আর গেইট দেখেই পোলাপান পড়াশোনা ছেড়ে দিছে। এখন মেলা পুরোদমে শুরু হলে আমাদের পরীক্ষার্থী সন্তানদের ফলাফল খারাপ হবে। আমাদের শিক্ষামন্ত্রী একদিকে লেখাপড়ার পরিবেশ ঠিক রাখতে দিনরাত চেষ্টা করছেন, আর এরা এ ধরণের বিনোদনমূলক আয়োজন করে শিক্ষার পরিবেশ নষ্ট করছে। আমরা চাই এসএসসি পরীক্ষা চলাকালীন ও এইচএসসি পরীক্ষার আগে যেন কোনো মেলা না হয়। এটা হলে আমাদের সন্তানদের পরীক্ষার ফলাফলে সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে।"
 
এ বিষয়ে সমাজকর্মি ও সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি ইমতিয়াজ আহমেদ তানসেন বলেন, "শিক্ষা ও সংস্কৃতির শহর ময়মনসিংহে এমনিতেই যানজটসহ নানা নাগরিক সংকট বিদ্যমান। তার ওপর পরীক্ষা এবং বিদ্যুৎ জ্বালানী সংকটের এই অতি গুরুত্বপূর্ণ সময়ে মেলার আয়োজন কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এ ধরণের বাণিজ্যিক আয়োজন শিক্ষার্থীদের মনোযোগ বিচ্যুতি ঘটাবে এবং জনজীবনে অস্বস্তি আরও বাড়িয়ে দেবে। প্রশাসনের উচিত ছিল জনস্বার্থ বিবেচনা করে মেলার অনুমতির বিষয়টি পুনর্বিবেচনা করা।"
 
সংকটময় সময়ে মেলার আয়োজন  প্রসঙ্গে ময়মনসিংহ মহানগর সুজন সহ সভাপতি তৌহিদুজ্জামান ছোটন বলেন, "পুরো দেশ যখন বিদ্যুৎ সাশ্রয় ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় হিমশিম খাচ্ছে, তখন মেলার আলোকসজ্জা ও অপ্রয়োজনীয় জাঁকজমক সাধারণ মানুষের মনে ক্ষোভ তৈরি করছে। শিক্ষার্থীদের জন্য এটি একটি বড় বাধা হয়ে দাঁড়াবে। প্রশাসনের উচিত দ্রুত এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া।"
 
মেলার প্রস্তুতি বিষয়ে আয়োজক কমিটির বিকাশ রায় জানান, শিক্ষার্থীদের পরীক্ষা চলাকালীন মেলা বন্ধ রাখা হয়েছে। বর্তমানে দেশে বিদ্যুতের কোনো সংকট না থাকায় এবং সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকায় ঈদের পূর্বেই মেলা চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
 
" তবে স্থানীয়দের দাবি, তথাকথিত নিয়ম মেনে আবেদন করলেও বর্তমান সংকটকালীন পরিস্থিতিতে এই মেলার আইনি ও নৈতিক কোনো বৈধতা নেই। অভিযোগ উঠেছে, আয়োজক গোষ্ঠীটি প্রভাবশালী মহলের দোহাই দিয়ে মেলাটি চালু করতে মরিয়া হয়ে উঠেছে।
 
এ বিষয়ে প্রশাসনের বক্তব্য জানতে ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি। পরবর্তীতে মেলা সংক্রান্ত বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধানের কাছে জানতে চাইলে তিনি এক রহস্যজনক মন্তব্য করেন। এডিসি (সার্বিক) বলেন, "মেলা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, এটাই আমাদের বক্তব্য।"তবে একইসাথে তিনি মেলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলা করার জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি।
 
জয়নুল উদ্যানের পাশে ব্রহ্মপুত্র নদের পাড়ে এমন বিতর্কিত মেলার ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে এখন পুরো নগরবাসীর নজর প্রশাসনের দিকে। অভিভাবক,সচেতনমহল ও স্থানীয়দের আশা , ব্যক্তিস্বার্থের চেয়ে ছাত্রছাত্রীদের শিক্ষাজীবন ও রাষ্ট্রীয় সংকট মোকাবিলাকেই প্রশাসন কার্যকারী ভূমিকা নিবে।

এই সম্পর্কিত আরও খবর

আরও পড়ুন

আরও খবর

news image

জ্বালানী সংকট ও পরীক্ষা চলাকালীন মেলার আয়োজনে দুশ্চিন্তায় নগরবাসী

news image

মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড

news image

বোচাগঞ্জ থানাধীন অভিযুক্ত আসামি আশা আক্তার ও তার পরিবারের লোকজন ষড়যন্ত্র মূলক জরুরী একটি ফাইল থেকে ৪ টি স্ট্যাম্প চিহ্নিত সন্ত্রাসীদের হাতে তুলে দিয়েছেন কেন এ প্রশ্ন সেতাবগঞ্জ পৌরবাসীর

news image

লালমনিরহাট পরিবার পরিকল্পনা তিন উপজেলার চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজারো দম্পতি!

news image

বোচাগঞ্জ থানা অধীনে চাঞ্চল্যকর তথ্য মিলেছে অভিযুক্ত আশা আক্তার তার পিতা মাতা চারটি হ্যান্ডস্টাম্প ষড়যন্ত্র করে তুলে দিয়েছে চিহ্নিত সন্ত্রাসীদের হাতে

news image

নাটোরে সিংড়ায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

news image

কাঁটাতার ও সড়কের অভাবে সীমান্তে বেপরোয়া চোরাচালানিরা

news image

এফডিআর ইস্যুতে মুখ খুললেন প্রশাসক, জিরো টলারেন্স বার্তা গাজীপুর জেলা পরিষদের

news image

আনন্দ মোহন কলেজে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

news image

সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত‍্যুতে তথ‍্য প্রতিমন্ত্রীর শোক

news image

লালমনিরহাটের কালীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

news image

ডা. জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা ইন্তেকাল করেছেন

news image

লালমনিরহাটে ক্লিনিকে অভিযান, জরিমানা ও লাইসেন্স বাতিলের নির্দেশ

news image

উত্তরার বারগুলোতে সাঁড়াশি অভিযান: নেপথ্যে অসাধু মহলের 'চাঁদাবাজি' ও ব্যবসায়ীদের উদ্বেগ

news image

গরু চুরির টাকায় মোটরসাইকেল কিনতে চেয়েছিল ওরা

news image

ময়মনসিংহে ধান ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

news image

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, ৫ জনের অবস্থা আশংকা জনক

news image

যুব উন্নয়ন অধিদপ্তর মহাপরিচালকের সাথে ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

বিটিকেজে ফেয়ার ২০২৬: টেক্সটাইল শিল্পে বৈপ্লবিক ও সাশ্রয়ী তুর্কি প্রযুক্তি আনল 'আইডিয়াস টেক্সটাইল মেশিনারী'

news image

ময়মনসিংহে স্কুল শিক্ষার্থী  হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ

news image

সভাপতির স্বাক্ষর জাল করে ঔষধে কোটি টাকা অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

news image

চাঁদাবাজি, প্রাণনাশের হুমকি ও আইনগত ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত অভিযোগ

news image

চাঁদাবাজি, প্রাণনাশের হুমকি ও আইনগত ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত অভিযোগ

news image

দিনাজপুর কারাগারে হাজতির মৃত্যু

news image

গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

news image

২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেল চোর গ্রেফতার

news image

লালমনিরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

news image

মে দিবস উদযাপনে বীরগঞ্জে শ্রমিকদের বর্ণাঢ্য র‍্যালি ও সভা

news image

লালমনিরহাটে ট্রাক উল্টে, কৃষকের মৃত্যু

news image

সেতাবগঞ্জ ৬ নং ওয়ার্ডে ধারকৃত টাকা পরিশোধে নোটিশ, ব্যর্থ হলে আইনি ব্যবস্থা