ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

নিজের ফিরিস্তি তুলে ধরে সাংবাদিকদের সঙ্গে মসিক প্রশাসকের মতবিনিময়

মো.মনিরুজ্জামান,ময়মনসিংহ জেলা প্রতিনিধি ২০ মে ২০২৬ ০৬:৩৫ পি.এম

ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) প্রশাসক মো: রুকুনোজ্জামান রোকন দায়িত্ব গ্রহনের ৬০ দিনের কর্মযজ্ঞের ফিরিস্তি তুলে ধরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন । এ সময় তিনি নগরীর উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সব ধরনের পদক্ষেপ গ্রহনের আশ্বাস প্রদান করেন।

আজ (বুধবার ২০ মে) দুপুর ২টায় মসিকের সম্মেলন কক্ষে স্থানীয় পর্যায়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে এই মতবিনিময় সভা করেন তিনি। সভায় নগরীর উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে মসিক প্রশাসক বলেন, এই নগরীর প্রধান সমস্যা জলাবদ্ধতা। এটি নিরসনই ছিল সিটি করপোরেশনের বড় চ্যালেঞ্জ। আমি প্রশাসক হিসাবে দায়িত্ব গ্রহনের ৬৪দিন অতিক্রম হয়েছে। এই সময়ে নগরীর প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে দিনরাত কাজ করেছি। ইতিমধ্যে জলাবদ্ধতা সমস্যা অনেকটাই নিরসন হয়ে গেছে। খালগুলো এখন পানি প্রবাহ সচল রয়েছে। তবে স্থায়ী সামাধানে পরিকল্পামাফিক কর্মযজ্ঞ চলমান আছে।  

এ সময় নিজেকে রাজনৈতিক কর্মী দাবি করে তিনি আরো বলেন, রাজনৈতিক কর্মী থেকে প্রশাসক হয়েছি, নিজেকে বদলে, নগরীকে বদলে দিতে চাই। জনগণের কল্যাণে কাজ করতে চাই। সিএনজি বাসস্ট্যান্ডের চাঁদাবাজি বন্ধ, আর্চ ব্রীজ দ্রুত শেষ করতে চাই। আমার বিরুদ্ধে আপনারা লিখতে পারেন, কিন্তু আমি সরকারি জমি উদ্ধার করবোই। চরপাড়ার যানজট নিয়ে কোন সেক্রিফাইজ করার সুযোগ নেই। যেকোন মূল্যে চরপাড়া যানজট নিরসন করা হবে। তবে নগরীর মাদক পরিস্থিতি ভয়াবহ রকম খারাপ। আমাদের প্রজন্মের ভবিষ্যৎ কী হবে, তা প্রায় অনিশ্চিত অবস্থা। তাই মাদক নির্মূলে প্রশাসন এবং মিডিয়ার একান্ত সহযোগিতা কামনা করছি।  

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রশাসক বলেন, নগরীর স্বাভাবিক জীবন-যাপন নিশ্চিত করতে হলে কান বন্ধ করে ইনসাফ এবং ন্যায়ের পক্ষে মাঠে থেকে কাজ করতে হবে। এসি রুমে বসে নগরীর সমস্যা সামাধান হবে না। এক্ষেত্রে দুই চার পাঁচ জনের সমালোচনা আমার পথচলা থামবে না। এটি আমার শহর, এই শহরে আমার বেড়ে উঠা, এই শহরের ঐতিহ্য রক্ষায় যেকোন পদক্ষেপ গ্রহন করতে পিছ পা হবো না।  

সভায় আরো উপস্থিত মসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিঞা, প্রধান বজ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোছা: শিরিন সুলতানা, পরিবহন শাখার মহাব্যবস্থাপক রাজিব উল আহসান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান, প্রশাসনিক কর্মকর্তা আমিনুল ইসলাম জাহাঙ্গীর প্রমূখ।

এর আগে মসিক প্রশাসক বিগত ৬০ দিনে নগরীর খাল খনন, পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, আইনৃঙ্খলার উন্নয়ন, যানজট নিরসন ও সড়ক উদ্বোধন, ড্রেনেজ উন্নয়ন ব্যবস্থা সহ শতাধিক উন্নয়ন প্রকল্পের সচিত্র প্রতিবাদ উপস্থাপন করেন।  
 

আরও খবর

news image

নিজের ফিরিস্তি তুলে ধরে সাংবাদিকদের সঙ্গে মসিক প্রশাসকের মতবিনিময়

news image

ময়মনসিংহে অটোমেটেড ভুমিসেবা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

news image

বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হলেন এম আর ইসলাম স্বাধীন

news image

পিরোজপুরে ভূমি সেবা মেলার উদ্বোধন: ঘরে বসেই মিলছে খতিয়ান ও পর্চা

news image

ঘোড়াঘাটে ভুমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে

news image

বরুড়ায় ভূমিসেবা মেলা উদ্বোধন

news image

বোয়ালমারীতে খাল খননের নামে বৃক্ষ নিধন: চার সদস্যের তদন্ত কমিটি গঠন, ৬০টি গুঁড়ি জব্দ

news image

ময়মনসিংহে অনলাইন জুয়ার ভয়াল বিস্তার হত্যাকান্ড সহ নানা অপরাধে জড়িয়ে যাচ্ছে জুয়াড়িরা

news image

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হা'মলার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন

news image

টঙ্গীতে বাংলা এডিশন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

news image

মেয়ের হত্যাকারীর বিচারের দাবীতে মা'র সংবাদ সম্মেলন

news image

বাকৃবিতে 'ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল'-এর শুভ উদ্বোধন

news image

ভূমিসেবা জনসাধারণের দোর গোড়ায় পৌঁছে দেওয়া হবে-বিভাগীয় কমিশনার

news image

আগামীকাল ৭৬ যানবাহন নিলামে তুলছে হিলি কাস্টমস

news image

ধানকাটা মেশিনের মালিকের কাছে চাঁদা দাবি, ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

news image

খেলাধুলাকে পেশা হিসেবে নিতে চাইলে তাদের সুযোগ-সুবিধার ব্যবস্থা করবে সরকার--আবু ওয়াহাব আকন্দ

news image

বরগুনা জেলা আরজেএফ’র কমিটি অনুমোদন

news image

পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে সংবর্ধনা

news image

ঝালকাঠিতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি  জীবা আমিনা খান ও জেলা পরিষদ প্রশাসক শাহাদাত হোসেন

news image

পানগুছি সেতুর দাবিতে মোড়েলগঞ্জ-শরণখোলা উন্নয়ন সংগ্রাম পরিষদের মানববন্ধন

news image

জনগণের রাস্তা, দোকানদারের নয় — অনুমোদনহীন “পার্কিং নিষেধ” সাইনবোর্ডে ক্ষোভ সাধারণ মানুষের 

news image

নেত্রকোনা পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে

news image

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ

news image

পাবিপ্রবির উপাচার্য হলেন ড. আবুল হাসনাত মোহা.শামীম

news image

দিনাজপুর ক্যাসিনো চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ক্যাসিনো চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

news image

গ্রেফতার লিপি আক্তার, সোহেল রানা গাংগুয়া ও রনি কেকড়া দিনাজপুর কেন্দ্রীয় কারাগারে কারা ভোগ করছে

news image

লালমনিরহাটে ২ কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ যুবক আটক

news image

রাজবাড়ীতে নিখোঁজ মা ও মেয়েকে ফরিদপুরে এনে মাটিচাপা

news image

ফরিদপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টা, ইমামের ৭ বছরের কারাদণ্ড

news image

শ্রমিক-হারভেস্টার সংকট, দ্বিগুণ দামে কাটতে হচ্ছে ধান