খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি ১৪ জুলাই ২০২৬ ০৯:০৩ পি.এম
দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের মুর্শিদাহাট এলাকার বহুল আলোচিত ও বহুরূপী নারী আশা আক্তার এবং তার পরিবারের সদস্যদের অভিনব প্রতারণা ও চুরির শিকার হয়ে অবশেষে নিঃস্ব হয়ে পড়েছেন প্রবীণ সংবাদকর্মী আব্দুল মজিদ খান। নাটক সাজিয়ে বারবার ঘরে ফেরা এবং সুযোগ বুঝে নগদ টাকা, স্বর্ণালংকার ও কোটি টাকার সম্পদ ৩ টি জরুরী ফাইল নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। বর্তমানে ওই নারী ও তার পরিবারের বিরুদ্ধে ডজনখানেক মামলা ও একাধিক ওয়ারেন্ট থাকলেও তারা গ্রেপ্তার না হওয়ায় স্থানীয় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল ও সাংবাদিক পরিবার।
ভুক্তভোগী প্রবীণ সংবাদকর্মী আব্দুল মজিদ খান জানান, লোভ-লালসায় ভরা একাধিক স্বামী পরিত্যক্তা আশা আক্তার অভিনব কায়দায় নাটক সাজিয়ে সাত সাতবার তার সংসার করতে আসেন। কিন্তু ঘর সংসার চলাকালীন সাতবারের মধ্যে চারবারই তিনি বড় ধরনের চুরির ঘটনা ঘটিয়ে পালিয়ে যান।
৪ মে ২০২৩: আশা আক্তার নগদ ৪ লক্ষ ৭০ হাজার টাকা এবং সাড়ে ৬ ভরি স্বর্ণালংকারসহ সাড়ে ১০ ভরি রুপার অলঙ্কার তৎকালীন জেল সুপারের নিকট জমা দিতে যান। জেল সুপার নগদ টাকা রাখলেও স্বর্ণালংকার রাখতে অস্বীকৃতি জানান, যার প্রত্যক্ষদর্শী ছিলেন জামাদার গোবিন্দ, কারারক্ষী মিলন, মনিরুজ্জামান ও শাহীনসহ অনেকে (যার সিসিটিভি ফুটেজ সংরক্ষিত আছে)। এর মাত্র এক সপ্তাহ পর ১০ মে ২০২৩ তারিখে ওই নগদ টাকা, স্বর্ণালংকার সহ জরুরী মালামাল ও জরুরি কাগজপত্র নিয়ে আশা ঢাকা চান্দুরায় তার বড় বোন রাশিদা ও দুলাভাই দেলোয়ারের কাছে পালিয়ে যান।
১৫ জুলাই ২০২৩: ফরিদপুর গুহলক্ষ্মীপুর মডেল টাউন ১৭ নং ওয়ার্ড এলাকা থেকে নগদ ৩১ হাজার টাকা ও ৩টি মোবাইল সেট নিয়ে ঘরের সিটকানি আটকে ভোররাতে পুনরায় বাবার বাড়ি নাপা নগর ইউনিয়নের গুচ্ছগ্রামে পালিয়ে যান।
২৯ জানুয়ারি ২০২৪: দিনাজপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে উদ্ধার করে আনার পর কয়েক মাস সংসার করে কুঠিবাড়ি মিশন রোড বিহারী কলোনি থেকে দুই সন্তানসহ আবার পালিয়ে যান। পরবর্তীতে বোচাগঞ্জ থানার তৎকালীন ওসি আবু বক্কার সিদ্দিক রাসেলের নেতৃত্বে তাকে উদ্ধার করা হয়।
১১ নভেম্বর ২০২৪: মজিদ খানকে ঘুমের ওষুধ মেশানো দুধ খাইয়ে অচেতন করে মানিব্যাগ থাকা ৬৫০০ টাকা, ড্রয়ারে থাকা নগদ ৫০ হাজার টাকা, সাড়ে ৫ ভরির ২ জোড়া নূপুর, এনআইডি ও মোটরসাইকেলের লাইসেন্স কার্ড নিয়ে পালিয়ে যান আশা আক্তার।
সর্বশেষ গত ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে মজিদ খানের ভাড়া বাসা থেকে ড্রয়ারে থাকা নগদ এক লক্ষ টাকা, কোটি টাকার সম্পদের ৩টি জরুরি ফাইল এবং হাড়ি পাতিল ট্রাঙ্কে লুকিয়ে রাখা সিলভর কালারের রুমালে বাধা বিদেশি মুদ্রাসহ একাধিক বাংলাদেশী লাল কয়েন ও শিশু কন্যাদের নিয়ে আবারো চম্পট দেন আশা আক্তার। এ ঘটনায় বোচাগঞ্জ থানায় গত ১৭/১/২৬ এবং ২১/১/২৬ তারিখে পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এর আগে বিভিন্ন সময় পালিয়ে যাওয়ার পর কলেজ পাড়া যুব সংঘ ক্লাবের সদস্যদের সহযোগিতায় ১০ লক্ষ টাকার অঙ্গীকারনামায় মজিদ খানের সাথে আবারও সংসার শুরু করেছিলেন আশা। ২৫ আগস্ট ২০২৫ তারিখে বোচাগঞ্জ থানার ওসি জাহিদ হাসানের নেতৃত্বে টাঙ্গাইলের মির্জাপুরের হাটুভাঙ্গা এলাকা থেকে আশা আক্তার, তার পিতা লাইসুর রহমান ও মাতা লিপি আক্তারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। সিআর মামলা নং ২৪৩/২৪ ও ২৫৪/২৪ এর প্রেক্ষিতে আদালত আশাকে কারাগারে পাঠালেও, পরবর্তীতে মজিদ খানকে আবারও মায়াজালে ফেলে নাটক সাজিয়ে তিনি জামিনে মুক্তি পান।
বর্তমানে আশা আক্তার ও তার পরিবারের বিরুদ্ধে আদালতে ১০টি মামলা চলমান রয়েছে। নির্বাহী কোর্ট ও আমলী আদালতের সিনিয়র ম্যাজিস্ট্রেট দিনাজপুর কর্তৃক ইতোমধ্যে আশা আক্তার, পিতা লাইসুর রহমান, মাতা লিপি আক্তার, বড় বোন রাশিদা আক্তার, দুলাভাই দেলোয়ার হোসেন, ছোট ভাই নয়ন মিয়া, শাহ আলম (ইকবাল), সোহেল গাঙ্গুয়া ও রনি কেকড়ার বিরুদ্ধে ১২টি ওয়ারেন্ট (গ্রেপ্তারি পরোয়ানা) জারি করা হয়েছে। বেশ কয়েকটি মামলায় তাদের টাইম পিটিশন (সময় প্রার্থনা) দেওয়ার সুযোগ শেষ হওয়ায় আগামী ৮ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে আরও বেশ কিছু ওয়ারেন্ট জারি হতে পারে বলে জানা গেছে।
আদালতের ওয়ারেন্ট থাকা সত্ত্বেও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং হাজিরা না দিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এ বিষয়ে বোচাগঞ্জ থানা পুলিশের রহস্যজনক নীরবতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় সাংবাদিক সমাজ।
দিশেহারা প্রবীণ সাংবাদিক, সুষ্ঠু তদন্তের দাবি বর্তমানে একটি কন্যা সন্তান এবং ছোট ছেলে ইলাহী খানকে নিয়ে চরম নিরাপত্তাহীনতা ও দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছেন প্রবীণ সাংবাদিক আব্দুল মজিদ খান। তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, *"যার কেউ নাই তার আল্লাহ আছে। কিন্তু ভবিষ্যতের জন্য আমার যে শেষ সম্বলটুকু ছিল, তাও এই লোভী চক্র কেড়ে নিল।"
এই বহুরূপী প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে এবং ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট করজোড়ে দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার, স্থানীয় সচেতন মহল এবং সেতাবগঞ্জ পৌর ও উপজেলার বাসিন্দারা।
মহাখালীতে পুরনো ভবনে আগুন
আসন্ন ইউপি নির্বাচনে কেন্দুয়ার চিরাং ইউনিয়নে চেয়ারম্যান পদে নতুন মুখ সাইফুল ইসলাম খান শান্তি
গৌরিপুরের হিন্দু বাড়িতে মরা গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ, সামাজিক মাধ্যমে তোলপাড়
জয়পুরহাটে অভিযানে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে
সকল প্ল্যান পাশ করবে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ : চেয়ারম্যান
পারষ্পরিক সম্পর্ক উন্নয়নে মানব কল্যাণ পরিষদের আনন্দ ভ্রমন অনুষ্ঠিত
বিবাদি আসামীরা পরিকল্পিতভাবে গুড়া মরিচ চোখে ছিটিয়ে বাদিকে অতর্কিতভাবে হামলা করে
লালমনিরহাটে সমিতির অনিয়মের বিরুদ্ধে নিউজ করায়, ২ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
পাটগ্রামে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে বিএনপির ৪ নেতাসহ আটক ৬
কেন্দুয়ারয় কায়সার খানকে মিথ্যা অভিযোগে মামলায় ফাঁসানোর প্রতিবাদে বঙ্গবাজারে জনসভা
জয়পুরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অবহেলায় নষ্ট হচ্ছে পাঁচ জেলার গুরুত্বপূর্ণ ভূমি দলিল, ফরিদপুর রেকর্ড রুমে বেহাল দশা
ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা
১২ বছরের পথচলা উদযাপন: দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল
লালমনিরহাটে শিশু ধর্ষণের দায়ে এক জনের যাবজ্জীবন কারাদণ্ড
জয়পুরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বোনকে হত্যার অভিযোগ ভাইদের বিরুদ্ধে
ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
ফরিদপুরের বোয়ালমারী"খানাখন্দে বেহাল সাতৈর-ডোবরা সড়ক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
ঝালকাঠিতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালিতে জন্মাষ্টমী উদযাপন
লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ,পরে প্রত্যাহার
ময়মনসিংহে ডেঙ্গু ও হামের তাণ্ডব,৭১ প্রান নিভে গেলেও চালু হয়নি আইসিইউ
লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড
শিরইলে হোটেল হকস ইনের মালিকের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন আবাসন ব্যবসায়ী তুহিন, অভিযোগ প্রত্যাহার
ময়মনসিংহে পোনা মাছ অবমুক্ত করলেন - এমপি ওয়াহাব আকন্দ
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি
বিজয়নগরে গাছের চারা বিতরণ করলো তরী বাংলাদেশ
চিরিরবন্দরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, টি-শার্টে চাঞ্চল্যকর বার্তা
পারিবারিক কলহের জেরে বিজিবি সদস্যের আত্মহত্যা
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও ২টি বাইসাইকেল আটক
লালমনিরহাটে দীর্ঘ অপেক্ষার পর রত্নাই সেতু উদ্বোধন,কমবে দুই জেলার মানুষের দুর্ভোগ