নাজিম বকাউল , ফরিদপুর ১৪ জুলাই ২০২৬ ০৯:৩৬ পি.এম
পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে বৈষম্য দূরীকরণসহ ৫ দফা দাবিতে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা বর্তমান শিক্ষা ব্যবস্থার নানা সংকট ও শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ সৃষ্টির অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, সাম্প্রতিক পরীক্ষাগুলোর প্রশ্নপত্রের অতিরিক্ত কঠিনতা, পরীক্ষাকেন্দ্রে অযৌক্তিক ও অতিরিক্ত কড়াকড়ি, বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে বৈষম্য এবং ফলাফল মূল্যায়ন নিয়ে সাধারণ শিক্ষার্থীরা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। উদ্ভূত পরিস্থিতি নিরসনে তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন।
শিক্ষার্থীদের উত্থাপিত ৫ দফা দাবিগুলো হলো— পরীক্ষার প্রশ্নপত্রের জটিলতা পরিহার এবং কেন্দ্রে অতিরিক্ত কড়া গার্ডের অবসান, বন্যাজনিত কারণে পরীক্ষা স্থগিতের ক্ষেত্রে বৈষম্যের ন্যায্য ও যৌক্তিক ব্যাখ্যা প্রদান, মানবিক ও শিক্ষার্থীবান্ধব উপায়ে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন নিশ্চিত করা, বিশেষ করে পদার্থবিজ্ঞানসহ কঠিন বিষয়গুলোর ফলাফলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে অযৌক্তিক ক্ষতি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও শিক্ষা ব্যবস্থার বিদ্যমান সংকট নিরসনে দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা।
সমাবেশে বক্তব্য দেওয়া ছাত্র প্রতিনিধিরা অভিযোগ করেন, পরীক্ষা ও মূল্যায়নের নামে শিক্ষার্থীদের ওপর এক ধরণের অমানবিক আচরণ চাপিয়ে দেওয়া হচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, "শিক্ষার্থীদের এই ৫টি যৌক্তিক দাবি অবিলম্বে মেনে নেওয়া না হলে আগামীতে আরও কঠোর ও সর্বাত্মক কর্মসূচি ঘোষণা করা হবে।"
সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই বিক্ষোভ কর্মসূচি শেষে শিক্ষার্থীরা তাদের পরবর্তী আন্দোলনের রূপরেখা ঘোষণা করেন। ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবারও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেওয়া হয়েছে।
সেতাবগঞ্জ পৌরসভা ধীন কাজলের উস্কানিমূলক কথাবার্তার কারণে নিজ স্বামীর বাড়িতে আশা আক্তার কে চুরি করতে বাধ্য করে এই নিয়ে জণমনের প্রশ্ন উঠেছে
৫ দফা দাবিতে রাজেন্দ্র কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
লালমনিরহাটে টানা বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধি : নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা
ফরিদপুরের চরভদ্রাসনে খাল খনন প্রকল্পের মজুরি আত্মসাতের চেষ্টা, উত্তেজনার পর ইউএনও’র হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত
লালমনিরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
ফরিদপুরের সালথায় খাল পুনঃখননে সাশ্রয় ৭৩ লাখ টাকা, সরকারি কোষাগারে ফেরত
মসিক এলাকায় টি.আর.কর্মসূচির চেক বিতরণ
একাধিক বিয়ে ও চুরির নাটক: সেতাবগঞ্জে বহুরূপী আশার প্রতারণায় নিঃস্ব প্রবীণ সাংবাদিক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
ফরিদপুরের ভাঙায় এক্সপ্রেসওয়ের ফুটপাত যেন ময়লার ভাগাড়
চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড
স্কুলছাত্রকে জেলে পাঠানোর অভিযোগ: এলাকায় ক্ষোভ
পদোন্নতি পাওয়া ১০ ডিসি
আহলে বাইতের রাসুল (সাঃ) স্মরণে ২য় শোহদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত
পিরোজপুরে কুমিরমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন এসএমসি কমিটি গঠন: সভাপতি শাহিন ফকির
মাঠে বাবার সামনেই বজ্রপাতে প্রাণ গেল ছেলের
ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে
চিরিরবন্দরে ৪ মাদকসেবীকে কারাদণ্ড ও জরিমানা
বাংলাদেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
ফরিদপুরে হামলা ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
অপহরণ ও চাঁদাবাজি: যুবশক্তি নেতাসহ ৫ জন কারাগারে
দেশী জাতের গবাদিপশু উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে– মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সমুদ্রে ট্রলারডুবি: ক্ষতিগ্রস্ত জেলে পরিবারের পাশে গলাচিপা উপজেলা প্রশাসন
বাকৃবিতে নতুন ‘বি.এসসি. ভেট. সায়েন্স এন্ড এ. এইচ.’ ডিগ্রির প্রথম ওরিয়েন্টেশন সম্পন্ন
ফরিদপুরের মধুখালীতে দুই মণ পচা মাংস জব্দ: মাংস ব্যবসায়ীর জরিমানা
ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু
দিনাজপুরে কোটি টাকার দুষ্প্রাপ্য প্রত্নবস্তু উদ্ধার
বাকৃবিতে কৃষি অনুষদের ওরিয়েন্টেশন ও ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠান সম্পন্ন
'অহন সবজি ঠিকমত বাজারে নিবার পামু' রাস্তা উদ্বোধনে কৃষকদের মুখে হাসি
মাকে ধর্ষণের অভিযোগে হত্যায় সহোদর ৪ ভাই গ্রেপ্তার
রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি