লাকসাম প্রতিনিধি ২৬ মে ২০২৬ ১০:৫৪ এ.এম
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে কুমিল্লার লাকসামে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে লাকসাম কালচারাল সেন্টার।
সোমবার (২৫ মে) বিকেলে লাকসাম উপজেলা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম কালচারাল সেন্টারের উপদেষ্টা কামাল হোসেন হেলাল, উপদেষ্টা বিশ্বতম সাহা বিশু, সাংবাদিক নেতা ও উপদেষ্টা সেলিম চৌধুরী হীরা এবং বিশিষ্ট সমাজসেবক বিদ্যুৎ সিংহ।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য রাজিব রামু, দীপক সাহা, মোঃ রাজু, দীপক রায়, তপন দাস, ভূষণ সূত্রধরসহ স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লাকসাম কালচারাল সেন্টারের পরিচালক ও প্রশিক্ষক শ্রীরাম দেবনাথ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শিশির দত্ত।
সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্র ও নজরুল সংগীত, আবৃত্তি, নৃত্য এবং নাট্য পরিবেশনার মাধ্যমে দুই কবির সাহিত্য, সংগীত ও মানবিক দর্শনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। অংশগ্রহণকারী শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনায় মিলনায়তন মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল কেবল বাংলা সাহিত্য নয়, বাঙালির সংস্কৃতি ও চেতনার অবিচ্ছেদ্য অংশ। নতুন প্রজন্মের মাঝে তাদের সাহিত্য ও সংস্কৃতিচর্চা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা আরো বলেন, সাংস্কৃতিক চর্চা সমাজে মানবিকতা, সম্প্রীতি ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও লাকসামে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন ।
রাণীরবন্দরে ড্রাম ট্রাকে আগুন দিলো জনতা
লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন
লাকসামে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
ময়মনসিংহে পশুর হাটে র্যাবের অভিযান, নির্বিঘ্নে বেচাকেনার আশ্বাস
উত্তরায় জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
লালমনিরহাটে ভিজিএফ’র চাল বিতরণের উদ্বোধন করলেন-এমপি বাবুল
ফরিদপুরে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে শিশুর মৃত্যু
ময়মনসিংহ সিটি করপোরেশনের ৬৬৯ বস্তিবাসী পেল টিন
বন্ধুদের সাথে বেরিয়ে নিখোঁজ, দুই দিন পর পুকুর থেকে মরদেহ উদ্ধার
বীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় বাইসাইকেল আরোহী শিশু নিহত
দিনাজপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ৩ যুবক নিহত
শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচারের দাবিতে মানববন্ধনের ডাক
ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর
বদলি-সংযুক্তির পরও কার্যালয় ছাড়ছেন না হাইওয়ে এসপি কাজী মো: ছোয়াইব
ধীরগতি ও অপরিকল্পিতভাবে পুরাতন ব্রহ্মপুত্র নদ খননের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ
ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজাউদ্দিন আর নেই
বোচাগঞ্জ থানার অভিযানে ১৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক ১
নিজের ফিরিস্তি তুলে ধরে সাংবাদিকদের সঙ্গে মসিক প্রশাসকের মতবিনিময়
ময়মনসিংহে অটোমেটেড ভুমিসেবা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হলেন এম আর ইসলাম স্বাধীন
পিরোজপুরে ভূমি সেবা মেলার উদ্বোধন: ঘরে বসেই মিলছে খতিয়ান ও পর্চা
ঘোড়াঘাটে ভুমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে
বরুড়ায় ভূমিসেবা মেলা উদ্বোধন
বোয়ালমারীতে খাল খননের নামে বৃক্ষ নিধন: চার সদস্যের তদন্ত কমিটি গঠন, ৬০টি গুঁড়ি জব্দ
ময়মনসিংহে অনলাইন জুয়ার ভয়াল বিস্তার হত্যাকান্ড সহ নানা অপরাধে জড়িয়ে যাচ্ছে জুয়াড়িরা
শরীয়তপুরে চিকিৎসকের ওপর হা'মলার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন
টঙ্গীতে বাংলা এডিশন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
মেয়ের হত্যাকারীর বিচারের দাবীতে মা'র সংবাদ সম্মেলন
বাকৃবিতে 'ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল'-এর শুভ উদ্বোধন
ভূমিসেবা জনসাধারণের দোর গোড়ায় পৌঁছে দেওয়া হবে-বিভাগীয় কমিশনার