দিনাজপুর প্রতিনিধি ০১ জুন ২০২৬ ০৬:১৮ পি.এম
প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, প্রাণবন্ত আড্ডা, সাংস্কৃতিক পরিবেশনা ও আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছিল দিনাজপুরের হলি ল্যান্ড কলেজের ‘গ্র্যান্ড রিইউনিয়ন-২০২৬ (মহা পুনর্মিলনী)’। দীর্ঘদিন পর এক ছাদের নিচে মিলিত হয়ে কলেজ জীবনের নানা স্মৃতি রোমন্থন করেন বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।
শুক্রবার দিনাজপুর জিলা স্কুল অডিটোরিয়ামে হলি ল্যান্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রাক্তন শিক্ষার্থীদের অনেকেই পুরোনো বন্ধুদের সঙ্গে স্মৃতিচারণে মেতে ওঠেন। কেউ আড্ডায়, কেউ সেলফি ও দলীয় ছবি তোলায় ব্যস্ত সময় কাটান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। পরে প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ এবং তাঁদের আত্মার শান্তি কামনা করা হয়। উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন হলি ল্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক মো. তাজেল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হলি ল্যান্ড কলেজের শিক্ষা পরিচালক মো. সালাউদ্দিন খোকন এবং অভিভাবক সদস্য সাহাদাত খান মুন্না।
এছাড়া শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন মো. জামাল উদ্দিন, সাকিব হোসাইন, ধনেশ্বর রায় ও মোমিনুর রাব্বি। প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন কলেজটির প্রথম ব্যাচের শিক্ষার্থী মোহাইমিনুর। বক্তারা বলেন, শিক্ষাজীবনের স্মৃতি ও বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্রও প্রসারিত হয়।
আলোচনা সভা শেষে অতিথি ও প্রাক্তন শিক্ষার্থীরা পুনর্মিলনীর কেক কাটেন। পরে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত, নৃত্য পরিবেশনা এবং ব্যান্ড কনসার্ট অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা উৎসবমুখর পরিবেশে আনন্দঘন সময় কাটান।
আয়োজকদের মতে, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করা এবং নতুন প্রজন্মের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করাই এ পুনর্মিলনীর মূল উদ্দেশ্য।
দিনাজপুরে সংঘবদ্ধ অপরাধ চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি স্থানীয়দের
বিএসএফের বিতর্কিত কর্মকাণ্ড, কড়া নজরদারিতে লালমনিরহাট বিজিবি
স্মৃতিচারণ ও মিলনমেলায় মুখর হলি ল্যান্ড কলেজের মহা পুনর্মিলনী
ঈদের ছুটি শেষে ভোমরা স্থলবন্দরে সচল আমদানি-রপ্তানি কার্যক্রম
সৈয়দপুরের রাকিব প্রধানমন্ত্রীর দপ্তরে উপ-পরিচালক, ছাত্রদলের সংবর্ধনা
হৃদয়ে সৈয়দপুরের সহায়তায় তিন মাস পর শ্বশুরবাড়ি গেলেন মিশু
মাদক সেবন ও বহনকারী শিশু পাচার সহ বে চুক্তিভিত্তিক বিবাহ অর্থাৎ রক্ষিতা হিসেবে অসামাজিক কার্যকলাপের সাথে জড়িয়ে পড়েছে আশা আক্তার
লালমনিরহাটের আদিতমারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণীর মৃত্যু
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে লাকসাম-মনোহরগঞ্জে বিএনপির কর্মসূচি, দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
জয়পুরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত
বিজয়নগরে কোরবানির চামড়া বিক্রি না হওয়ায় চামড়া মাটিচাপা, ভুক্তভোগীর ক্ষোভ ও হতাশা
রাণীরবন্দরে ড্রাম ট্রাকে আগুন দিলো জনতা
লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন
লাকসামে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
ময়মনসিংহে পশুর হাটে র্যাবের অভিযান, নির্বিঘ্নে বেচাকেনার আশ্বাস
উত্তরায় জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
লালমনিরহাটে ভিজিএফ’র চাল বিতরণের উদ্বোধন করলেন-এমপি বাবুল
ফরিদপুরে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে শিশুর মৃত্যু
ময়মনসিংহ সিটি করপোরেশনের ৬৬৯ বস্তিবাসী পেল টিন
বন্ধুদের সাথে বেরিয়ে নিখোঁজ, দুই দিন পর পুকুর থেকে মরদেহ উদ্ধার
বীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় বাইসাইকেল আরোহী শিশু নিহত
দিনাজপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ৩ যুবক নিহত
শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচারের দাবিতে মানববন্ধনের ডাক
ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর
বদলি-সংযুক্তির পরও কার্যালয় ছাড়ছেন না হাইওয়ে এসপি কাজী মো: ছোয়াইব
ধীরগতি ও অপরিকল্পিতভাবে পুরাতন ব্রহ্মপুত্র নদ খননের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ
ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজাউদ্দিন আর নেই
বোচাগঞ্জ থানার অভিযানে ১৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক ১
নিজের ফিরিস্তি তুলে ধরে সাংবাদিকদের সঙ্গে মসিক প্রশাসকের মতবিনিময়
ময়মনসিংহে অটোমেটেড ভুমিসেবা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত