ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ঈদ শেষে ঢাকামুখী মানুষের ঢল, ময়মনসিংহে বাস-ট্রেনে বেড়েছে যাত্রীর চাপ

মো.মনিরুজ্জামান,ময়মনসিংহ জেলা প্রতিনিধি ০২ জুন ২০২৬ ০৮:৩১ পি.এম

ময়মনসিংহের বাসস্ট্যান্ড ও স্টেশনে উপচে পড়া ভিড়ঈদুল আজহার ছুটি শেষে আবারও কর্মব্যস্ত জীবনে ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ কারণে মঙ্গলবার (২ জুন) সকাল থেকেই ময়মনসিংহের মাসকান্দা বাসস্ট্যান্ড, ব্রিজ মোড় ও রেলওয়ে স্টেশনে ঢাকামুখী যাত্রীদের উল্লেখযোগ্য ভিড় দেখা গেছে।চাকরি, ব্যবসা-বাণিজ্য এবং শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কারণে অনেকে নিজ নিজ কর্মস্থল ও গন্তব্যে ফিরছেন। দুপুরের দিকে মাসকান্দা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, ইউনাইটেড বাস কাউন্টারে টিকিটের অপেক্ষায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন যাত্রীরা।

ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে ঢাকাগামী যাত্রী শাকিল আহমেদ বলেন, অনেক লম্বা লাইন। সচারাচর এসি বাসে এতো লাইন থাকে না। গাড়ি কম থাকায় কাউন্টার থেকে টিকিটও কম ছাড়ছে।

ত্রিশাল থেকে আসা আসাদ মিয়া প্রায় এক ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে ছিলেন। তিনি বলেন, ঢাকায় কর্মস্থলে যাব। বাসস্ট্যান্ডে গাড়ি কম। প্রচুর গরমে লাইনে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। তবে পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে কর্মক্ষেত্রে ফিরছি, এটাই আত্মতৃপ্তি।একই এলাকার মাহমুদা বেগমও দীর্ঘক্ষণ ধরে টিকিটের জন্য অপেক্ষা করছিলেন। তিনি বলেন, গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। এসি বা নন-এসি, যা পাবো তাতেই চলে যাব। কোনো বাসই পাচ্ছি না।

অন্যদিকে দুপুর ২টার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, বলাকা ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। ট্রেনটিতে ছিল উপচে পড়া ভিড়। অনেক যাত্রীকে ট্রেনের ছাদেও উঠতে দেখা যায়।ঢাকাগামী যাত্রী হাতেম আলী বলেন, ট্রেনে যাত্রী অনেক। তার সঙ্গে তীব্র গরমও রয়েছে। ছুটি শেষ, তাই কষ্ট হলেও ফিরতে হচ্ছে।

পরিবার নিয়ে ময়মনসিংহ থেকে গফরগাঁও যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে আসা কুতুবউদ্দিন জানান, বলাকা ট্রেনে জায়গা না পেয়ে তিনি প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন। তিনি বলেন, বলাকায় অনেক যাত্রী। দাঁড়ানোর জায়গাও নেই। কাছাকাছি যেহেতু যাব, একটু পরে গেলেও সমস্যা নেই।

অতিরিক্ত যাত্রী চাপের বিষয়ে ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির মহাসচিব আব্দুর রব আকন্দ রতন বলেন, ঈদের কারণে যাত্রী চাপ বেশি। অতিরিক্ত যাত্রী চাপের কারণে কিছু সমস্যা হচ্ছে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপার আব্দুল্লাহ আল হারুন বলেন, ঈদ উপলক্ষ্যে আমাদের স্পেশাল সার্ভিস ছিল। গতকাল পর্যন্ত তা চলেছে। আন্তঃনগর ট্রেনগুলোতে ১ থেকে ২টি করে অতিরিক্ত বগি সংযুক্ত করা হয়েছিল।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মো আব্দুল্লাহ আল মামুন বলেন, কর্মজীবী মানুষ যাতে সুন্দর ভাবে কর্মস্থলে পৌঁছাতে পাড়ে তার জন্য আমাদের টিম সবসময় প্রস্তুত আছে।

আরও খবর

news image

কুখ্যাত চিহ্নিত পকেটমার ছিনতাইকারি মাদক সেব ন ও বহনকারী বিভিন্ন স্থানে বিচরণ রেল ট্রেন এবং কোর্ট চত্বরে এবিষয়ে প্রশাসনে দৃষ্টি আকর্ষণ করছি

news image

ঈদ শেষে ঢাকামুখী মানুষের ঢল, ময়মনসিংহে বাস-ট্রেনে বেড়েছে যাত্রীর চাপ

news image

দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু

news image

দিনাজপুরে সংঘবদ্ধ অপরাধ চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি স্থানীয়দের

news image

বিএসএফের বিতর্কিত কর্মকাণ্ড, কড়া নজরদারিতে লালমনিরহাট বিজিবি

news image

স্মৃতিচারণ ও মিলনমেলায় মুখর হলি ল্যান্ড কলেজের মহা পুনর্মিলনী

news image

ঈদের ছুটি শেষে ভোমরা স্থলবন্দরে  সচল আমদানি-রপ্তানি কার্যক্রম

news image

সৈয়দপুরের রাকিব প্রধানমন্ত্রীর দপ্তরে উপ-পরিচালক, ছাত্রদলের সংবর্ধনা

news image

হৃদয়ে সৈয়দপুরের সহায়তায় তিন মাস পর শ্বশুরবাড়ি গেলেন মিশু

news image

মাদক সেবন ও বহনকারী শিশু পাচার সহ বে চুক্তিভিত্তিক বিবাহ অর্থাৎ রক্ষিতা হিসেবে অসামাজিক কার্যকলাপের সাথে জড়িয়ে পড়েছে আশা আক্তার

news image

লালমনিরহাটের আদিতমারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণীর মৃত্যু 

news image

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে লাকসাম-মনোহরগঞ্জে বিএনপির কর্মসূচি, দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

news image

জয়পুরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

news image

বিজয়নগরে কোরবানির চামড়া বিক্রি না হওয়ায় চামড়া মাটিচাপা, ভুক্তভোগীর ক্ষোভ ও হতাশা

news image

রাণীরবন্দরে ড্রাম ট্রাকে আগুন দিলো জনতা

news image

লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন

news image

লাকসামে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

news image

ময়মনসিংহে পশুর হাটে র‍্যাবের অভিযান, নির্বিঘ্নে বেচাকেনার আশ্বাস

news image

উত্তরায় জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

news image

লালমনিরহাটে ভিজিএফ’র চাল বিতরণের উদ্বোধন করলেন-এমপি বাবুল

news image

ফরিদপুরে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে শিশুর মৃত্যু

news image

ময়মনসিংহ সিটি করপোরেশনের  ৬৬৯ বস্তিবাসী পেল টিন 

news image

বন্ধুদের সাথে বেরিয়ে নিখোঁজ, দুই দিন পর পুকুর থেকে মরদেহ উদ্ধার

news image

বীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় বাইসাইকেল আরোহী শিশু নি‍‍হত

news image

দিনাজপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ৩ যুবক নিহত

news image

শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচারের দাবিতে মানববন্ধনের ডাক

news image

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর

news image

বদলি-সংযুক্তির পরও কার্যালয় ছাড়ছেন না হাইওয়ে এসপি কাজী মো: ছোয়াইব

news image

ধীরগতি ও অপরিকল্পিতভাবে পুরাতন ব্রহ্মপুত্র নদ খননের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ

news image

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজাউদ্দিন আর নেই