মো.মনিরুজ্জামান ০৩ জুন ২০২৬ ০৪:৩১ পি.এম
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ সেবা না থাকায় বেড়ে চলছে হামে আক্রান্ত শিশু মৃত্যর সংখ্যা। স্বজনদের আক্ষেপ আইসিইউর ব্যবস্থা থাকলে হয়ত বেঁচে যেত তাদের শিশু। আজও হামে আক্রান্ত হয়ে ৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃত্যুর সংখা দাঁড়িয়েছে ৪৫ জন।
এদিকে দেড়মাস মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে হার মানলো দেড় বছরের শিশু রাফসান। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে সে মারা যায়। আইসিউ ব্যবস্থা না থাকায় ছেলের এমন মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। চিকিৎসকসহ স্বজনদের দাবি, আইসিউ থাকলে হয়তো আরও অনেক শিশুর প্রাণ রক্ষা পেত।
মারা যাওয়া রাফসান আয়ারকে সুস্থ করে তুলতে পারভেজ মোশাররফ ও রুপা আক্তার দম্পতি গত দেড় মাস অবিরাম ছুটে চলেছেন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। গাজীপুরের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টার বাড়ির বাসিন্দা পারভেজ মোশাররফ ও রুপা আক্তার দম্পতির একমাত্র সন্তান রাফসান। পারভেজ পেশায় চা দোকানী।
শিশুটির বাবা পারভেজ মোশারফ বলেন, গত মাসের মাঝামাঝি সময়ে রাফসান জ্বর থেকে নিউমোনিয়ায় আক্রান্ত হয়। তখন তাকে নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৫ দিন ভর্তি ছিলাম। তারপর ২৬ এপ্রিল ছেলেকে হামের টিকা দেয়া হয়। পরে জ্বর আসলে মাওনা আল হেরা হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে ২ দিন থাকলে পরে বাড়িতে নেয়া হয়। বাড়িতে নেওয়ার ৩ দিনপর আবার জ্বর আসে। আবারও আল হেরা হসপিটালে তিনদিন থাকি। পরে তার অবস্থার অবনতি হলে ৫ মে চিকিৎসকরা ময়মনসিংহ রেফার্ড করে। হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তিনি আরও বলেন, ছেলেকে বাঁচাতে চেষ্টার কমতি রাখিনি। আক্ষেপ শুধু একটাই ময়মনসিংহ মেডিকেলে আইসিইউ থাকলে হয়তো আমার ছেলে বেচে থাকতো। দেশের চিকিৎসা ব্যবস্থা এমন ভাবা যায় না, বিভাগীয় শহরে শিশুদের জন্য আইসিউ নেই এটি হতে পারে না।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা.মাজহারুল আমীন বলেন, অনেক শিশুর রোগপ্রতিরোধ ক্ষমতা কম। বিশেষ করে তারাই বেশির ভাগ মারা যাচ্ছে। এসব শিশু মায়ের বুকের দুধ খুব একটা খায়নি। যে কয়েকজন শিশু মারা গেছে তারা আইসিইউ উপযোগী। হয়তো আইসিইউও থাকলে অনেকে বেচে থাকতো।
আইসিইউ না থাকায় শিশু মৃত্যু বাড়ছে বলে জানান হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা.মোহা.গোলাম মাওলা। তিনি বলেন, এই সময়ে আইসিইউ খুব বেশি প্রয়োজন ছিল। তাহলে হয়তো এতো শিশুর মৃত্যু নাও হতে পারতো। তবে শিশুদের আইসিইউ স্থাপনের কাজ চলমান রয়েছে। সেটি হলে এই অঞ্চলের শিশুরা আরও সুরক্ষিত থাকবে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাঈনউদ্দিন খান বলেন, ‘নানা সংকটের মধ্যেও আমরা পর্যাপ্ত সেবা অব্যাহত রেখেছি। তবে আমাদের কয়েকটি আইসিইউ বেড থাকলে মৃত্যুর হার আরও কম হতো। তবে এখন সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা। আইসিইউ বেড কতদিনের মধ্যে নির্মাণ করা হবে সঠিকভাবে জানেন না হাসপাতাল কতৃপক্ষ।
বুধবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা.ঝন্টু সরকারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘন্টায় এক শিশু মৃত্যৃর পাশাপাশি নতুন করে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ২৯ শিশু। এসময় ছুটি নিয়েছে ৩০ শিশু। মোট ভর্তি ১০৫ শিশু। গত ১৭ মার্চ থেকে ১৮২৭ জন ভর্তি হয়েছে, ছুটি হয়েছে ১৬৭৭ জনের। মোট মৃত্যু হয়েছে ৪৫ শিশুর।
ফরিদপুরে তিন যুগের পুরোনো সেতু এখন মরণফাঁদ, ঝুঁকিতে হাজারো মানুষ
ফরিদপুরে মন্দিরের জমি দখলের অভিযোগ সেবায়েতের ছেলেদের বিরুদ্ধে: উদ্ধার ও স্থায়ী বরাদ্দের দাবিতে মানববন্ধন
ফরিদপুরের মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র্যাব
জয়পুরহাটে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে ৩ মাস ব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
জয়পুরহাটে আখক্ষেত থেকে নিখোঁজ ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার, মোটরসাইকেল ছিনতাইয়ের ধারণা
জয়পুরহাটে প্রেমিকার বাড়িতে বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অবস্থান
জয়পুরহাটে মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পুড়িয়ে হত্যা
সাংবাদিকতার আড়ালে মাদক কারবারের অভিযোগ, বাড়িতে যৌথ অভিযান
মহাখালীতে পুরনো ভবনে আগুন
আসন্ন ইউপি নির্বাচনে কেন্দুয়ার চিরাং ইউনিয়নে চেয়ারম্যান পদে নতুন মুখ সাইফুল ইসলাম খান শান্তি
গৌরিপুরের হিন্দু বাড়িতে মরা গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ, সামাজিক মাধ্যমে তোলপাড়
জয়পুরহাটে অভিযানে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে
সকল প্ল্যান পাশ করবে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ : চেয়ারম্যান
পারষ্পরিক সম্পর্ক উন্নয়নে মানব কল্যাণ পরিষদের আনন্দ ভ্রমন অনুষ্ঠিত
বিবাদি আসামীরা পরিকল্পিতভাবে গুড়া মরিচ চোখে ছিটিয়ে বাদিকে অতর্কিতভাবে হামলা করে
লালমনিরহাটে সমিতির অনিয়মের বিরুদ্ধে নিউজ করায়, ২ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
পাটগ্রামে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে বিএনপির ৪ নেতাসহ আটক ৬
কেন্দুয়ারয় কায়সার খানকে মিথ্যা অভিযোগে মামলায় ফাঁসানোর প্রতিবাদে বঙ্গবাজারে জনসভা
জয়পুরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অবহেলায় নষ্ট হচ্ছে পাঁচ জেলার গুরুত্বপূর্ণ ভূমি দলিল, ফরিদপুর রেকর্ড রুমে বেহাল দশা
ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা
১২ বছরের পথচলা উদযাপন: দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল
লালমনিরহাটে শিশু ধর্ষণের দায়ে এক জনের যাবজ্জীবন কারাদণ্ড
জয়পুরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বোনকে হত্যার অভিযোগ ভাইদের বিরুদ্ধে
ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
ফরিদপুরের বোয়ালমারী"খানাখন্দে বেহাল সাতৈর-ডোবরা সড়ক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
ঝালকাঠিতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালিতে জন্মাষ্টমী উদযাপন
লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ,পরে প্রত্যাহার