ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

রগকাটা অবস্থায় উদ্ধারের পর ব্যবসায়ীর মৃত্যু, সাবেক স্ত্রী আটক

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি ১৬ জুন ২০২৬ ০৪:৪৩ পি.এম

দিনাজপুরের বোচাগঞ্জে ডিএন অটোরাইস মিলের স্বত্বাধিকারী শিল্পপতি মোস্তাফিজুর রহমানকে পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্ত্রী শিল্পির বিরুদ্ধে। এ ঘটনায় দিনাজপুর কোতয়ালি থানা পুলিশ নিহতের সাবেক স্ত্রী শিল্পিকে আটক করেছে।

সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টায় বোচাগঞ্জে ডিএন অটোরাইস মিলের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান (৪০) হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে রোববার (১৪ জুন) রাত ৯টার সময় মোস্তাফিজুর রহমানকে রামদাস পাড়ায় তার ডিএন অটোরাইস মিলের বৈঠকখানা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাত ১১টার সময় তাকে দিনাজপুর জিয়াহাট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টার হাসাপাতালে ভর্তি করা হয়।
 
স্থানীয় এবং মিলের শ্রমিকদের সূত্রে জানা যায়, প্রায় সময় সাবেক স্ত্রী শিল্পি মিলে আসতেন এবং মোস্তাফিজুর রহমানের সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হতেন। রোববারও এই ঘটনা ঘটে। কেউ বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়নি। তারা মনে করেছিল পূর্বের মতো আজও ঝগড়া হচ্ছে। কিন্তু রাতে পায়ের রগ কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়। পরিবারের রোকজন তাকে উদ্ধার করে হাসাপাতালে নিয়ে যায়। সোমবার সকালে তিনি মারা যান।
 
দিনাজপুর সহকারী পুলিশ সুপার (কাহারোল সার্কেল) মো. মনিরুজ্জামান বলেন, ডি এন অটো রাইস মিলের স্বত্বাধিকার মোস্তাফিজুর রহমান রোববার দুপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আহত হন। কিন্তু রাত ৯টার সময় প্রথমে তাকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আমরা ঘটনাস্থলে গিয়ে জানতে পারি তার পূর্বের স্ত্রী এখানে যাওয়া আসা করেন। সাবেক স্ত্রীর বিরুদ্ধে পূর্বে নির্যাতনের অভিযোগও রয়েছে। আমরা প্রাথমিক অবস্থায় কোতোয়ালি থানার সহায়তায় সাবেক স্ত্রী শিল্পিকে হেফাজতে নিয়েছি। আমাদের তদন্ত এবং নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
 
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, নিহত মোস্তাফিজুর রহমান বিশিষ্ট শিল্পপতি জহুরা অটোরাইস মিলের স্বত্বাধিকারী আব্দুল হান্নানের ছোট ভাই। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। একজন মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

লালমনিরহাটে ৭ বছরের শিশুকে হত্যা: ডিসি-এসপির গাড়ি ভাঙচুর,ওসি ক্লোজড, আহত ১৮ পুলিশ

news image

বিনা অপরাধে কারাভোগ, অপরাধীরা পার পায়—বিচারব্যবস্থা নিয়ে ক্ষোভ

news image

স্বামী নির্যাতনের অভিযোগের পর ব্যবসায়ীর মৃত্যু, সাবেক স্ত্রী আটক; সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি স্থানীয়দের

news image

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শনে নবনিযুক্ত চেয়ারম্যান উদবাতুল বারী আবু

news image

আদিতমারীতে নিখোঁজের একদিন পর, ভুট্টা ক্ষেত থেকে শিশুর ম'রদেহ উদ্ধার

news image

মিথ্যা মামলা হামলার শিকার শাহিন বাবু প্রশাসনের সহযোগীতা কামনা করছি

news image

বর্ষার শুরুতেই ফরিদপুরে পদ্মার গ্রাস: বিলীন শত শত ঘরবাড়ি, আতঙ্কে নদীপাড়ের মানুষ

news image

বিচারপ্রার্থীদের দুর্ভোগ, আদালত ও থানায় অনিয়ম-দুর্নীতির অভিযোগ

news image

রগকাটা অবস্থায় উদ্ধারের পর ব্যবসায়ীর মৃত্যু, সাবেক স্ত্রী আটক

news image

ফরিদপুরের ভাঙ্গায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দিনমজুর নিহত, আহত ১

news image

কালিহাতীতে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ পুত্রবধূ গ্রেপ্তার, শ্বশুর পলাতক

news image

বিএনপির ঈদ পুনর্মিলনী থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনা: কৃষকদল নেতা নিহত, আহত ১

news image

সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি, আইনি লড়াইয়ের ঘোষণা শাজাহান মজুমদারের

news image

ফরিদপুরে আসন্ন ইউ পি নির্বাচনে চর অঞ্চলের জনগণ কি চায়

news image

পিরোজপুরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে জেলা পরিষদের ব্যাপক উদ্যোগ

news image

নতুন করে ভাঙনের কবলে দৌলতদিয়া ফেরিঘাট 

news image

সেতাবগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামিকে আশ্রয় দেওয়ার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

news image

সুবজায়নে নগরী গড়তে মসিক প্রশাসকের বৃক্ষরোপন কর্মসূচি  

news image

ফেন্সিডিল, ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক

news image

বোচাগঞ্জের ৩ নং মুর্শিদাহাট-জালগাঁওয়ে আশা আক্তার ও পরিবারের বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট জারি , গ্রেপ্তার নিয়ে প্রশ্ন

news image

পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য

news image

লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি  বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি

news image

ময়মনসিংহে আদালতের আদেশে জমি বুজিয়ে দেয় প্রশাসন  সাইনবোর্ড ও খুঁটি উপরে ফেললেন প্রতিপক্ষ  

news image

ফরিদপুরের ভাঙ্গায় এনসিপি নেতাকে অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা

news image

আলফাডাঙ্গায় প্রান্তিক খামারীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করল ব্র্যাক মাইক্রোফাইন্যান্স 

news image

ইউসিবির মূলধন দ্বিগুণ, ৪৩তম এজিএম সম্পন্ন

news image

দিনাজপুর শহরের ব্যস্ততম এলাকাগুলোতে অবৈধ মিনি বাজারের দৌরাত্ম্য, বাড়ছে জনদুর্ভোগ

news image

দিনাজপুরের বিরামপুরে মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, দুই মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

news image

দেশের অর্থনীতির মূল তিন স্তম্ভের রূপকার শহীদ জিয়া: সমাজকল্যাণ মন্ত্রী 

news image

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ জোনাব বাহিনীর তিন সদস্য আটক