ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ময়মনসিংহে বিষাক্ত গ্যাসে অসুস্থ ৩৯, ঘটনাস্থল পরিদর্শনে মউক চেয়ারম্যান

মো.মনিরুজ্জামান,ময়মনসিংহ ব্যুরো প্রতিনিধি ৩০ জুন ২০২৬ ০৭:০৫ পি.এম

ময়মনসিংহ নগরীর গোলপুকুরপাড় এলাকার আসফি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে মেয়াদোর্ত্তীণ অগ্নিনিরোধক সিলিন্ডার কাটার সময় বিষাক্ত গ্যাস লিকেজে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৩৯ জন| এ খবরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার| 
 
মঙ্গলবার (৩০ জুন) দুপুর দেড়টায় ঘটনাস্থল পরিদর্শন করে এ ধরনের ঘটনায় প্রযোজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন মউক চেয়ারম্যান|
 
এ সময় মউক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার সাংবাদিকদের বলেন, ঘটনাটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি| ইতিমধ্যে সিটি কর্পোরেশন প্রশাসক ঘটনাটি পরিদর্শন করেছেন| আমি ঢাকা থেকে এসেই এখানে এসেছি| এ ঘটনায় যারা আহত হয়েছে, তাদের আমরা খোঁজ নিব এবং যারা চিকিৎসাধীন আছে তাদেরও খোঁজ নিব, যাতে তারা সুস্থভাবে বাড়িতে ফিরতে পারে সে ব্যবস্থা করা হবে|
 
এ সময় ঘটনার দায় অনুসন্ধানে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে একটি তদন্ত কমিটি করা হবে জানিয়ে তিনি আরো বলেন, তদন্ত প্রতিবেদনে ঘটনার বিস্তারিত জানা যাবে| সেই সঙ্গে প্রশাসনের সঙ্গে কথা বলেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে, বলেও জানান মউক চেয়ারম্যান|
 
পরিদর্শনকালে মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, স্বেচ্ছাসেবক দল নেতা আতাহার তালুকদার রিপন প্রমূখ উপস্থিত ছিলেন|    
এর আগে গত সন্ধ্যায় আসফি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে একটি পুরাতন গ্যাস সিলিন্ডার কাটার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে পুরো এলাকায় গ্যাস ছড়িয়ে পড়ে| এতে অসুস্থ হয়ে ৩৯ জন হাসপাতালে ভর্তি হওয়ার খবর নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) জবায়দুল হক|
 
তবে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর ইতিমধ্যে ৩৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেলেও একজন গুরুতর অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি|
 
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শিবিরুল ইসলাম বলেন, পুলিশ এবং ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন| ঘটনাটি মূলত দুর্ঘটনা, এ ঘটনার নেপথ্যে কাদের দায় রয়েছে তা খতিয়ে দেখা হয়েছে| তদন্ত চলমান, প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে|

আরও খবর

news image

ময়মনসিংহে বিষাক্ত গ্যাসে অসুস্থ ৩৯, ঘটনাস্থল পরিদর্শনে মউক চেয়ারম্যান

news image

লালমনিরহাটে শিবরাম আদর্শ পাবলিক স্কুলে বার্ষিক চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত

news image

লাকসামে ‘দুর্বার দুরন্ত ই-বাইক সেন্টার’-এর শুভ উদ্বোধন

news image

ফরিদপুরের সদরপুরে কাশবনে নিখোঁজ শিশুর গলিত লাশ: ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে আটক ৫

news image

ভারতীয় ভিসা চালু ইমিগ্রেশনের অপেক্ষায় উত্তরাঞ্চলের হাজারো মানুষ

news image

ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক

news image

ধর্মীয় সম্প্রীতি ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় লাকসামে আন্তঃধর্মীয় সংলাপ

news image

বীরগঞ্জে পুলিশের অভিযানে ১৭০০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২

news image

ময়মনসিংহে মাল্টিমিডিয়া রিপোর্টার্স এসোসিয়েশনের আত্মপ্রকাশ, সভাপতি অনিক সম্পাদক জীবন

news image

ময়মনসিংহে ৫ কোটি টাকা ব্যায়ে ভবন পাচ্ছে ৩ শিক্ষাপ্রতিষ্ঠান

news image

নিরাপত্তা বাহিনীর সদস্যরা গ্রিন জোনে অবস্থান করছেন

news image

লালমনিরহাটের হাতীবান্ধায় চাচার হাতে ‍ভাতিজার মৃত্যু

news image

ফরিদপুরের ভাঙ্গায় ১০ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

news image

বীরগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় শিক্ষার্থীদের সাইকেল র‍্যালি

news image

ময়মনসিংহ শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর এনামুল, মাউশি’র পরিচালক হলেন আছাদুজ্জামান

news image

ফরিদপুরে ২৬ লাখ টাকার স্কাফ সিরাপ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, প্রাইভেটকার জব্দ

news image

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত  

news image

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়ন করে : ড. জিয়াউদ্দিন হায়দার

news image

দিনাজপুরে কোতয়ালী থানা, চিরিরবন্দর থানা ও সদর কোর্ট পরিদর্শনে রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম

news image

হিলিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

news image

বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশের জোরালো অভিযান: গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার, আটক ৪

news image

ফের চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা: ২৮ জুন থেকে আবেদন শুরু

news image

করতোয়ায় গোসলে নেমে একই পরিবারের তিন নারীর মৃত্যু

news image

ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন জমজমাট: আওয়ামী লীগ প্রার্থীর বিনা ভোটে জয়, ক্ষুব্ধ বিএনপি ভোটাররা ঝুঁকছেন জামায়াতে!

news image

লালমনিরহাটে এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় অটোচালক নিহত

news image

ময়মনসিংহে গার্মেন্টসকর্মীর মৃতদেহ উদ্ধার

news image

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে ওয়ারেন্টভুক্ত চার আসামি আটক

news image

ছিনতাই, মাদক ও জুয়ার বিরুদ্ধে দিনাজপুর জেলা পুলিশের চিরুনি অভিযান জোরদার

news image

এক মাস পর বড়পুকুরিয়ার তৃতীয় ইউনিট চালু

news image

ওয়ারেন্টের তালিকাভুক্ত আশা আক্তার সহ ৭ জন আসামি পুলিশের ধরাছোঁয়ার বাইরে, অবিলম্বে গ্রেফতারের জোরালো দাবি পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি