ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

‘অতীতের সংসদ নিয়ে প্রশ্ন থাকলেও বর্তমান সংসদে গণতান্ত্রিক চর্চার সুযোগ বাড়ছে’: ডেপুটি স্পীকার

নাজিম বকাউল , ফরিদপুর ১৯ জুলাই ২০২৬ ০৫:১৩ পি.এম

২৪-এর ছাত্র-গণঅভ্যুত্থানের পর নবনির্বাচিত জাতীয় সংসদের প্রতি দেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি।
 
তিনি বলেন, “জাতীয় সংসদ বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। অতীতের বিভিন্ন নির্বাচিত সংসদ নিয়ে জনগণের মধ্যে নানা প্রশ্ন ও সমালোচনা ছিল। তবে বর্তমান সংসদে জনগণের প্রতিনিধিত্ব, মতপ্রকাশ এবং গণতান্ত্রিক চর্চার সুযোগ আরও বিস্তৃত হয়েছে।”
 
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাউতিকান্দা গ্রামে এক ব্যক্তিগত সফরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।
 
ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, জাতীয় সংসদ এখন জনগণের রাজনীতি চর্চার অন্যতম মূল ক্ষেত্র। আগামী দিনের বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে, সংসদই তার দিকনির্দেশনা দেবে।
 
তিনি আরো বলেন,“সরকারি ও বিরোধী দল—উভয়ের অংশগ্রহণে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সংসদকে আরও কার্যকর করার চেষ্টা চলছে। ২৪-এর গণঅভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতিফলন ঘটানোর লক্ষ্যেই আমরা কাজ করছি।”
 
ডেপুটি স্পীকারের এই সফরকালে সেখানে এক সুধী সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল,
 ফরিদপুর জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, ভাঙ্গা উপজেলা বিএনপি সভাপতি 
খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক 
মো. আইয়ুব মোল্লা,  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান
 সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম,
 ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান। 
 
এর আগে, বাগেরহাট ও ফরিদপুর সফরের অংশ হিসেবে ডেপুটি স্পীকার ভাঙ্গায় এসে পৌঁছালে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
 
 
 

আরও খবর

news image

হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবিতে নতুন করে উত্তপ্ত সৌদি-ইয়েমেন পরিস্থিতি

news image

'গেইটের সাথে বেঁধে রাখলেন মাদক ব্যবসায়ীদের', ভ্রাম্যমাণ আদালতে সাজা

news image

ময়মনসিংহে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত

news image

গাজীপুরকে আধুনিক নগরী গড়তে ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট

news image

ফরিদপুরে ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে চরাঞ্চলবাসীর মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

news image

বাকৃবিতে পুষ্টি নিরাপত্তা ও খামার ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

news image

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক গ্যাস সংকটে সকাল-সন্ধ্যা সিএনজি চালকদের অবরোধ

news image

ঝুঁকিপূর্ণ সময়েও রাজপথ ছাড়েননি সাংবাদিক হায়দার আলী: নেতাকর্মীদের মূল্যায়নের দাবি

news image

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়ার বরখাস্তের আদেশ প্রত্যাহার

news image

ফরিদপুরের মধুখালীতে সরকারি খাল দখলমুক্ত: ৪০ বছরের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

news image

জমিজমা বিরোধের হামলায় আদালতে মামলা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

news image

ম্যানিলায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকে

news image

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

news image

ছিনতাইয়ের উদ্দেশ্যে নাঈম হত্যা: ফরিদপুরে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

news image

ফরিদপুরে অপচিকিৎসায় কলেজছাত্রীর মৃত্যুর অভিযোগ: তদন্তে ৩ সদস্যের কমিটি, আত্মগোপনে চিকিৎসক

news image

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২ নারীসহ নিহত ৩

news image

খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, গান গাইবে নাইম মুর্তজার বেংগল বয়েজ

news image

ধর্ষণ চেষ্টা মামলা মিথ্যা, মানববন্ধনে দাবি আলেমওলামাদের

news image

টিআরবি প্রকল্পের ৩০ লাখ টাকার সরকারি অনুদান বিতরণ

news image

শিশু জান্নাতুল হত্যা মামলার প্রধান আসামি মজিবুর গ্রেফতার

news image

রাজনৈতিক আক্রোশে ফরিদপুরের সৌন্দর্যমণ্ডিত চত্বরগুলো ভেঙে ফেলার চাপ! ফুঁসে উঠেছে সচেতন মহল

news image

ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা,অটোরিকশা ছিনতাই

news image

বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

news image

লালমনিরহাটে সতি নদী থেকে মরদেহ উদ্ধার

news image

আলফাডাঙ্গায় কলেজছাত্র হত্যা: প্রতিপক্ষের ১০ বাড়িতে দফায় দফায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

news image

নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

news image

‘অতীতের সংসদ নিয়ে প্রশ্ন থাকলেও বর্তমান সংসদে গণতান্ত্রিক চর্চার সুযোগ বাড়ছে’: ডেপুটি স্পীকার

news image

‘সংখ্যালঘু’ বলে কোনো বিভাজন নয়, সবাইকে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার শামা ওবায়েদের

news image

লালমনিরহাটে শ্রদ্ধা ও স্মরণে জুলাই শহিদ দিবস পালিত

news image

ফরিদপুরে যথাযথ শ্রদ্ধার মধ্যে দিয়ে জুলাই শহিদ দিবস পালন