ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

গাজীপুরকে আধুনিক নগরী গড়তে ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট

আতিকা সুলতানা লামিয়া, গাজীপুর জেলা প্রতিনিধি ২৬ জুলাই ২০২৬ ১২:০৪ পি.এম

গাজীপুরকে আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে গাজীপুর সিটি কর্পোরেশন (গাসিক)। নগর উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং নাগরিক সেবার মানোন্নয়নে এটিকে সিটি করপোরেশনের অন্যতম বৃহৎ বাজেট হিসেবে দেখা হচ্ছে। 
 
রবিবার (২৬ জুলাই) দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার সিটি কর্পোরেশনের হলরুমে সাংবাদিকদের সামনে ২০২৬-২৭ অর্থবছরের এ বাজেট ঘোষণা করেন। 
 
ঘোষিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকা। এর বিপরীতে মোট ব্যয়ের প্রস্তাব করা হয়েছে ২ হাজার ৪৮০ কোটি ৮৪ লাখ টাকা। বাজেট শেষে সম্ভাব্য সমাপনী স্থিতি ধরা হয়েছে ২ হাজার ৬২১ কোটি ৫১ লাখ টাকা। বাজেটে উন্নয়ন প্রকল্পকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারি উন্নয়ন অনুদান থেকে ১ হাজার ৪০০ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও জিওপি-ভিত্তিক প্রকল্প থেকে ২ হাজার ৫০১ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 
রাজস্ব (সাধারণ তহবিল) খাতে আয় ধরা হয়েছে ৪৪৪ কোটি ৬ লাখ ৫০ হাজার টাকা এবং পানি সরবরাহ খাতে আয় ধরা হয়েছে ৯০ কোটি ৮০ লাখ ৭৫ হাজার টাকা। 
 
ব্যয়ের ক্ষেত্রে রাজস্ব (সাধারণ তহবিল) খাতে ৮৪১ কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকা, পানি সরবরাহ খাতে ৯০ কোটি ৮০ লাখ ৭৫ হাজার টাকা, সরকারি অনুদানভিত্তিক উন্নয়ন খাতে ১৩১ কোটি ৯৫ লাখ টাকা, নিজস্ব রাজস্ব প্রকল্পে ২৬২ কোটি ২৫ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও জিওপি-ভিত্তিক প্রকল্পে ১ হাজার ৬০৮ কোটি ৭৩ লাখ ২০ হাজার টাকা ব্যয়ের পরিকল্পনা রাখা হয়েছে। 
 
বাজেট বক্তৃতায় প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, নগরবাসীর সহযোগিতা এবং সবার সমন্বিত প্রচেষ্টায় গাজীপুরকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সিটি করপোরেশন।
 
তিনি বলেন, নাগরিক সেবা নিশ্চিত করা, অবকাঠামোগত উন্নয়ন, পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এ বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাজেট বাস্তবায়নে নগরবাসী, জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। 
 
উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে গাজীপুর সিটি করপোরেশনের মোট আয় ধরা হয়েছিল ৩ হাজার ৬৩৬ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকা এবং মোট ব্যয় ছিল ১ হাজার ২০৫ কোটি ৮০ লাখ ৪ হাজার টাকা। 

আরও খবর

news image

মমেক হাসপাতালের অনিয়ম অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ

news image

জুলাই যোদ্ধা তানভিরুলের নিভৃত গ্রামে ইউএনও: শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা

news image

জয়পুরহাটে দিলীপ কুমার মাঝি হত্যা মামলায় ২৩ বছর পর একজনের যাবজ্জীবন কারাদণ্ড

news image

লালমনিরহাটে বাঘের আক্রমণে আহত ৩, ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিজিবি

news image

জয়পুরহাটে বিভিন্ন পূজা মন্ডপে এসআরবির টহল জোরদার

news image

লালমনিরহাটে একই আঙিনায় মসজিদ-মন্দির সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত

news image

জয়পুরহাটে শারদীয় দুর্গোৎসব ঘিরে বিজিবির কড়া নিরাপত্তা: মণ্ডপ পরিদর্শনে ২০ বিজিবি অধিনায়ক

news image

দুলাভাইয়ের সাথে দেখা করে বাড়ি ফিরা হলোনা বিকাশের

news image

মেয়াদের পরও দেদারছে চলছে বালু লুট: নেপথ্যে কর্মকর্তা-ইজারাদার সিন্ডিকেট

news image

জয়পুরহাট প্রেসক্লাবে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

news image

ফরিদপুরের আলফাডাঙ্গায় ৩য় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা

news image

মানব পাচার চক্রের দুই মূলহোতাসহ কেরানীগঞ্জে ৪৬৩ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে এসআরবি - ১০

news image

ময়মনসিংহে শাপলা মহিলা সংস্থার সাংবাদিকদের সাথে সেমিনার

news image

জয়পুরহাট কিডনি বিক্রি করেও ঘোচেনি অভাব, কালাইয়ে ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেপ্তার ছামছুল

news image

লাকসামে সামাজিক সংগঠনগুলোর মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

news image

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশুদের পরিবেশ দূষণের প্রভাব নিয়ে পলিসি ডায়ালগ

news image

লালমনিরহাটের পাটগ্রামে প্র'কাশ্যে চলছে অ'বৈধ বো'মা মে'শিন দিয়ে বালু ও পাথর উত্তোলন

news image

স্কলারশিপ নিয়ে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমালেন শেরপুরের আবু বকর সিদ্দিক

news image

রাজউকের জোন ৪/২ অথরাইজড অফিসার হাসানুর রেজার দুর্নীতির মহাকাব্য

news image

গাবতলীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে পৌর বিএনপির র‍্যালি ও মতবিনিময়

news image

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ক্লিনিং ডে ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

news image

লালমনিরহাটে নয় বছর পর এসিডদগ্ধে গৃহবধূর মৃত্যু! আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন

news image

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

news image

মমেক হাসপাতালে কেউ পদদলিত হয়ে মারা যায়নি : বিভাগীয় কমিশনার

news image

ফরিদপুরে সওজের জমি ও হাসপাতাল এলাকার দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

news image

ফরিদপুরের সালথায় গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার পাশে উপজেলা প্রশাসন, ঘর-দোকান নির্মাণের উদ্বোধন

news image

লাকসামে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন অ্যাডভোকেট বদিউল আলম সুজনের

news image

ঝুঁকিপূর্ণ মল্লিকবাড়ি-পাঁচগাও সড়কে বাঁধলো স্বস্তি

news image

জয়পুরহাটে সরকারি গাছ কাটার অভিযোগে তিনজনের কারাদণ্ড

news image

জাতভেদে ছড়া ১৫০ থেকে ৫০০ টাকা, সরবরাহ বাড়লেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ার আক্ষেপ