ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ধর্ষণ চেষ্টা মামলা মিথ্যা, মানববন্ধনে দাবি আলেমওলামাদের

মো.মনিরুজ্জামান,ময়মনসিংহ জেলা প্রতিনিধি ২০ জুলাই ২০২৬ ০৭:২৫ পি.এম

ময়মনসিংহের উম্মুল কুরা মহিলা মাদরাসার পরিচালক মাওলানা সাইফুল ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, তাঁর নিঃশর্ত মুক্তি এবং পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন করেছে আলেমসমাজ ও স্থানীয়রা।
 
সোমবার (২০ জুলাই) দুপুরে ময়মনসিংহে এ শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সর্বস্তরের শুভানুধ্যায়ীরা অংশ নিয়ে ন্যায়বিচার নিশ্চিত করার জোরালো দাবি জানান।
 
বক্তারা জানান, গত ২ জুলাই (বৃহস্পতিবার) আনুমানিক বিকেল ৫টার দিকে একদল সশস্ত্র ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে উম্মুল কুরা মহিলা মাদরাসায় অনুপ্রবেশ করে পরিচালকের ওপর হামলার চেষ্টা চালায়। পরবর্তীতে ব্যাপক ভাঙচুর ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার পর দিন ৩ জুলাই উল্টো পরিচালক মাওলানা সাইফুল ইসলামকে আসামি করে কোতোয়ালী থানায় একটি মিথ্যা মামলা দায়ের করা হয়। বক্তাদের মতে, কোনো ধরনের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত ছাড়াই এই ভিত্তিহীন অভিযোগের কারণে প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সুনাম, শিক্ষা কার্যক্রম এবং পরিচালকের ব্যক্তি-সম্মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর অপপ্রচারে গভীর উদ্বেগ প্রকাশ করেন তাঁরা।
 
মাওলানা ইয়াসীন আরাফাত আনন্দপুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নয়াপাড়া নূর জামে মসজিদের ইমাম মুফতি শহীদুল্লাহ্, মিলার্স অটো জামে মসজিদের ইমাম মুফতি এনামুল হাসান, জামিয়া নূর হোসেন মহিলা মাদরাসার পরিচালক মুফতি নুরুল আলম সিদ্দিকী, মদীনাতুল কুরআন মাদরাসার পরিচালক হাফেজ সানাউল্লাহ ও নূরে হেরা মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা মুহিব্বুল্লাহ প্রমুখ। বক্তারা বলেন, আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা থাকা সত্ত্বেও যদি প্রশাসন তদন্তে অবহেলা বা বিলম্ব করে, তবে উদ্ভূত যেকোনো পরিস্থিতির দায়ভার প্রশাসনকেই বহন করতে হবে।
 
মানববন্ধনে মাদরাসার শিক্ষার্থীরাও তাদের ক্ষোভ ও আকুতি তুলে ধরে। ‘শরহে বেকায়া’ শ্রেণীর ছাত্রী তানজিনা আক্তার অভিযোগ করে, তাদের নির্দোষ উস্তাযকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। পরিচালকের গলায় ছুরি ঠেকিয়ে জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি আদায়ের চেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্যাম্পাস ভাঙচুরের ক্ষতিপূরণ দাবি করে সে। ‘হেদায়া’ শ্রেণীর ছাত্রী মাস্তুরা প্রশ্ন তোলে, কেন একজন শিক্ষককে মিথ্যা অভিযোগে হয়রানি করা হচ্ছে? একই সাথে সে মাদরাসায় স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার আকুতি জানায়। প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষিকা আলেমা নাজমিন কান্নাজড়িত কণ্ঠে পরিচালকের দ্রুত ও নিঃশর্ত মুক্তি দাবি করেন।
 
মানববন্ধন থেকে ৪ দফা দাবি পেশ করা হয়— ১. ঘটনার পূর্ণাঙ্গ, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা; ২. ভিত্তিহীন অভিযোগে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মাওলানা সাইফুল ইসলামকে অবিলম্বে মুক্তি দেওয়া; ৩. ২ জুলাই মাদরাসায় হামলা, ভাঙচুর ও আতঙ্ক সৃষ্টিকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া; এবং ৪. মাদরাসার নিরাপত্তা নিশ্চিত করে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালু রাখা।
 
সত্য উদ্ঘাটন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এই মানববন্ধনে সংহতি প্রকাশের জন্য দেশের গণমাধ্যম, সুশীল সমাজ ও মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহ্বান জানানো হয়। পরিশেষে মাওলানা শহীদুল্লাহর বিশেষ দোয়ার মাধ্যমে মানববন্ধন শেষ হয়।
 
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশরাফুল করিম জানান, মামলা হওয়ার পর আসামিকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিরপেক্ষ তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ফরিদপুরে তিন যুগের পুরোনো সেতু এখন মরণফাঁদ, ঝুঁকিতে হাজারো মানুষ

news image

ফরিদপুরে মন্দিরের জমি দখলের অভিযোগ সেবায়েতের ছেলেদের বিরুদ্ধে: উদ্ধার ও স্থায়ী বরাদ্দের দাবিতে মানববন্ধন

news image

ফরিদপুরের মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

news image

জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব

news image

জয়পুরহাটে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে ৩ মাস ব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

news image

জয়পুরহাটে আখক্ষেত থেকে নিখোঁজ ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার, মোটরসাইকেল ছিনতাইয়ের ধারণা

news image

জয়পুরহাটে প্রেমিকার বাড়িতে বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অবস্থান

news image

জয়পুরহাটে মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

news image

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পুড়িয়ে হত্যা

news image

সাংবাদিকতার আড়ালে মাদক কারবারের অভিযোগ, বাড়িতে যৌথ অভিযান

news image

মহাখালীতে পুরনো ভবনে আগুন

news image

আসন্ন ইউপি নির্বাচনে কেন্দুয়ার চিরাং ইউনিয়নে চেয়ারম্যান পদে নতুন মুখ সাইফুল ইসলাম খান শান্তি

news image

গৌরিপুরের হিন্দু বাড়িতে মরা গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ, সামাজিক মাধ্যমে তোলপাড়

news image

জয়পুরহাটে অভিযানে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে

news image

সকল প্ল্যান পাশ করবে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ : চেয়ারম্যান

news image

পারষ্পরিক সম্পর্ক উন্নয়নে মানব কল্যাণ পরিষদের আনন্দ ভ্রমন অনুষ্ঠিত

news image

বিবাদি আসামীরা পরিকল্পিতভাবে গুড়া মরিচ চোখে ছিটিয়ে বাদিকে অতর্কিতভাবে হামলা করে

news image

লালমনিরহাটে সমিতির অনিয়মের বিরুদ্ধে নিউজ করায়, ২ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

news image

পাটগ্রামে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে বিএনপির ৪ নেতাসহ আটক ৬

news image

‎কেন্দুয়ারয় কায়সার খানকে মিথ্যা অভিযোগে মামলায় ফাঁসানোর প্রতিবাদে বঙ্গবাজারে জনসভা

news image

জয়পুরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

news image

অবহেলায় নষ্ট হচ্ছে পাঁচ জেলার গুরুত্বপূর্ণ ভূমি দলিল, ফরিদপুর রেকর্ড রুমে বেহাল দশা

news image

ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা

news image

১২ বছরের পথচলা উদযাপন: দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

news image

লালমনিরহাটে শিশু ধর্ষণের দায়ে এক জনের যাবজ্জীবন কারাদণ্ড

news image

জয়পুরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বোনকে হত্যার অভিযোগ ভাইদের বিরুদ্ধে

news image

ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন

news image

ফরিদপুরের বোয়ালমারী"খানাখন্দে বেহাল সাতৈর-ডোবরা সড়ক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

news image

ঝালকাঠিতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে জন্মাষ্টমী উদযাপন

news image

লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ,পরে প্রত্যাহার