ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ

আতিকা সুলতানা লামিয়া, গাজীপুর জেলা প্রতিনিধি ০৪ আগষ্ট ২০২৬ ০৯:০০ পি.এম

গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ গাজীপুর জেলার মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে আরও এগিয়ে নিতে জেলা পরিষদের উদ্যোগে শিক্ষা বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টায় গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবক অংশগ্রহণ করেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তির চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন এমপি। তিনি বলেন, বর্তমান সময়ে শিক্ষাই একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি। মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি বিনিয়োগ।
তিনি শিক্ষার্থীদের নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. রফিকুল ইসলাম বাচ্চু এমপি বলেন, অর্থের অভাবে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষা বন্ধ না হয়, সে লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

তিনি শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান, নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক সাফিন বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের শিক্ষা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী (বার-অ্যাট-ল)। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা বৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, এটি শিক্ষার্থীদের প্রতি সমাজের আস্থা ও অনুপ্রেরণার প্রতীক। জেলা পরিষদ সব সময় মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে থাকবে এবং শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক অগ্রগতির লক্ষ্যে বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন অব্যাহত রাখবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম (উপসচিব)।

এ সময় আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম সিকদার, সদস্য সচিব আলহাজ এম. আনোয়ার হোসেন, শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোতালেব হোসেন, সদস্য সচিব খায়রুল কবির মণ্ডল আজাদ, কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব আলহাজ বিল্লাল হোসেন বেপারী, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এইচ. এম. শওকত ইমরান, কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক মোঃ মাহমুদ সরকারসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের এক পর্যায়ে নির্বাচিত মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তির চেক তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই এ উদ্যোগকে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে একটি সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। আয়োজকরা জানান, গাজীপুর জেলার মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতে জেলা পরিষদের পক্ষ থেকে ভবিষ্যতেও শিক্ষা সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও খবর

news image

জুলাই যোদ্ধা’ আল-আমিনকে ‘প্রশ্নবিদ্ধ’ করতে মরিয়া গুপ্ত বট বাহিনী

news image

সাপে কাটা রোগীকে মৃত্যুর দুই দিন পর ‘জীবিত’ করার চেষ্টা ওঝার, কবরের পাশে মানুষের ভিড়

news image

লাকসামে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত: আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

news image

রাজাপুরে পিএফজির উদ্যোগে সম্প্রীতির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

news image

ঝিনাইগাতীর ডেফলাই বেদেপল্লীতে বিয়ে বাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার লুটের অভিযোগ সংবাদ সম্মেলন

news image

যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জে আর্ন্তজাতিক যুব দিবস পালিত

news image

রাজাপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ১ হাজার বৃক্ষরোপণ

news image

নাটোরে সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের স্বজনদের পাশে জামায়াত

news image

কুড়িগ্রামের চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সভা

news image

মাফিয়ার নিয়ন্ত্রণ থেকে জ্বালানি খাত মুক্ত হবে: ইশরাক

news image

ময়মনসিংহে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

news image

ফরিদপুরে ২৯ বছরেও সমাধান মেলেনি ঘোড়াচুলা প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার

news image

ফরিদপুরের ভাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ১০

news image

ফরিদপুরে ফুটপাত দখলমুক্ত অভিযান অব্যাহত

news image

গড়ইয়া তালুকদার বাড়িতে আতঙ্ক: কুকুর হত্যা, ক্যামেরা চুরি, লাইটের তার কাটা

news image

লালমনিরহাটে র‍্যাবের উদ্যোগে মাদকবিরোধী টাউন হল মিটিং

news image

ফরিদপুরের কানাইপুর বাজারে অগ্নিকাণ্ড, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

news image

উন্নয়নের পথে বাধা সৃষ্টিকারীদের রুখে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

news image

সুনামগঞ্জের জাউয়াবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ঝুলছে ডাম্প ট্রাক

news image

ঝালকাঠিতে দূর্ভোগ লাঘবে যুবদল নেতার রাস্তা মেরামত

news image

ভালোবাসি গাইবান্ধা’ সংগঠনের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন

news image

বরুড়ায় ৩০০ রাস্তা উন্নয়নের উদ্যোগ, ২-৩ বছরে থাকবে না কাঁচা সড়ক: গণপূর্তমন্ত্রী

news image

বরুড়া জনকল্যাণ সমিতির আয়োজনে অভিষেক ও সম্মাননা প্রদান

news image

বাংলাদেশ এডিটরস্ ফোরামের কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাই

news image

নোয়াখালী জেলা শহর মাইজদীতে প্রবাসীর স্ত্রীকে পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১

news image

ধর্ষণের বিচার কি সালিশে হয়? নীরবতার সংস্কৃতি ও সমাজের বিপজ্জনক বাস্তবতা

news image

গোয়ালন্দ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)হিসেবে যোগদান 

news image

ময়মনসিংহে জুলাই গনঅভ্যুত্থান দিবসে পুষ্প স্তবক অর্পণ

news image

গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ

news image

মসিক–এর উদ্যোগে জুলাই আহত ও শহীদ পরিবারকে সম্মাননা