নিজেস্ব প্রতিবিদক ০৫ আগষ্ট ২০২৬ ০৬:১৭ পি.এম
আজ ৫ আগস্ট ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও বীর আহতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, “আমরা জুলাইয়ের গণঅভ্যুত্থান এবং শহীদদের ত্যাগ ভুলে যাইনি। বাংলাদেশে সংঘটিত প্রতিটি গণহত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম থামবে না।”
আজ বুধবার ভোরে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় নতুন প্রজন্ম সর্বদা রাজপথে সচেষ্ট রয়েছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের চেতনা ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে পুনরুজ্জীবিত হয়েছে।”
তিনি বলেন, “অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে তাজা বুলেটের সামনে দাঁড়িয়ে বীর ছাত্র-জনতা যে ত্যাগ স্বীকার করেছে, তা কখনো ব্যর্থ হতে দেওয়া হবে না।”
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও দেশের ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে ইশরাক হোসেন বলেন, “পতিত স্বৈরাচার ও দেশের অর্থ লুটপাটকারীরা নতুন করে দেশকে অস্থিতিশীল করার গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। বিদেশে পাচার করা হাজার হাজার কোটি টাকা পুনরায় বাংলাদেশে বিনিয়োগ করে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে অস্থিতিশীল করার চক্রান্ত আমরা সফল হতে দেব না।”
তিনি আরও বলেন, “যারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে, তাদের সঙ্গে পতিত স্বৈরাচারের কোনো যোগাযোগ রয়েছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা দরকার।”
ইশরাক হোসেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ফ্যাসিবাদী গোষ্ঠী যদি কোনোভাবে দেশে ফেরার চেষ্টা করে, তবে গণহত্যার দায়ে তাদের ফাঁসির রায় কার্যকর করার মাধ্যমেই বাংলাদেশে ফ্যাসিবাদের রাজনীতির চূড়ান্ত ইতি টানা হবে, ইনশাআল্লাহ।”
তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শের সৈনিকেরা জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থেকে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে।”
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা, জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা এবং সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
কর্মসংস্থান ও প্রযুক্তি উন্নয়নে ভিসার সহযোগিতা চান প্রধানমন্ত্রী
ভবন-ইমারতের নকশা অনুমোদন করবে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি করপোরেশনকে সহযোগিতার নির্দেশ
রিয়াদে কারখানায় আগুন: ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
অর্থনীতি ও ধর্মীয় সম্প্রীতি নিয়ে গৌরনদীতে তথ্যমন্ত্রী- মার্কিন রাষ্ট্রদূত
সমতার ভিত্তিতে আলাপ-আলোচনার মাধ্যমে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী
‘পেছনে তাকানোর সুযোগ নেই, এখন কাজ করার ও দেশ গড়ার সময়’: প্রধানমন্ত্রী
জুলাই স্মৃতি জাদুঘর বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা: অধ্যাপক ইউনূস
জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া: তথ্যমন্ত্রী
জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের কল্যাণে সবকিছু উজাড় করে দেওয়া হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
আইনের যথাযথ প্রক্রিয়ায় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
বাকৃবিতে নানা কর্মসূচিতে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত
জুলাই শহীদদের নামে রাস্তা ও প্রতিষ্ঠানের নামকরণ হবে : তথ্য প্রতিমন্ত্রী
গণহত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ইশরাক
ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা
ভূমিকম্প প্রস্তুতি জোরদারে প্রধানমন্ত্রীর বৈঠক, গঠন হবে বিশেষ সেল ও ১ লাখ স্বেচ্ছাসেবক বাহিনী
চলমান প্রকল্প সময়মতো শেষ করে সর্বোচ্চ উপযোগিতা নিশ্চিতের নির্দেশ তথ্যমন্ত্রীর
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত
আগামী বিশ্বকাপে বিজ্ঞাপন বাজার কাজে লাগিয়ে মুনাফার পরিকল্পনা
ড্রোন, সাইবার ও এআই সক্ষমতায় জোর দেবে সরকার: প্রধানমন্ত্রী
গণমাধ্যমে বিভিন্ন মত, দৃষ্টিভঙ্গি ও চিন্তার মানুষের সহাবস্থানের কোনো বিকল্প নেই - তথ্যমন্ত্রী
সাইবার বুলিং, ডিপফেক, মিথ্যা তথ্য বা অনলাইন হয়রানির শিকার হন, তাহলে যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন - তথ্য উপদেষ্টা
সহজ, সাশ্রয়ী, মানবিক ও প্রবাসীবান্ধব হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ করছে - ধর্মমন্ত্রী
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবোর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
শহীদ সাগর হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিএনপির বিক্ষোভ
এএইচএফ কাপ ২০২৬-এ অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী জুনিয়র হকি দল
জুলাই আন্দোলন যে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে তা বাস্তবায়ন করতে হবে - মির্জা ফখরুল ইসলাম আলমগীর
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আগামীকাল জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন
জোরিস ভ্যান বোমেল নতুন দায়িত্ব গ্রহণের জন্য জহির উদ্দিন স্বপনকে অভিনন্দন
লালমনিরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
আমরা দারিদ্র্য থেকে মুক্তি চাই -মির্জা ফখরুল ইসলাম আলমগীর