সিনিয়র সাংবাদিক হায়দার আলী ২০ আগষ্ট ২০২৬ ০৫:১৮ পি.এম
ঢাকা-৬ আসনের সুত্রাপুর থানার ৪৩ ও ৪৪ নম্বর ওয়ার্ডে নাগরিক দুর্ভোগের চিত্র সরেজমিনে পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ইশরাক হোসেন। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) প্রথম প্রহরে তিনি দুই ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন।
এ সময় এলাকার বিভিন্ন সড়ক, যানজট, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন প্রতিমন্ত্রী। পাশাপাশি মাদক, সামাজিক নিরাপত্তা ও জলাবদ্ধতাসহ নাগরিক সেবার নানা সমস্যা সম্পর্কে স্থানীয়দের কাছ থেকে তথ্য নেন।
পরিদর্শনকালে ৪৩ ও ৪৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে মাদকের বিস্তার, সামাজিক নিরাপত্তার ঘাটতি, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জলাবদ্ধতার কারণে সৃষ্ট দুর্ভোগের বিষয়টি তুলে ধরেন তারা।
স্থানীয়দের অভিযোগ, সড়কের বিভিন্ন সমস্যা ও যানজটের কারণে প্রতিদিন স্বাভাবিক চলাচলে ভোগান্তি পোহাতে হয়। এর সঙ্গে ড্রেনেজ ব্যবস্থার সীমাবদ্ধতা যুক্ত হওয়ায় বর্ষাকালে জলাবদ্ধতা আরও তীব্র আকার ধারণ করে।
এলাকাবাসীর মতে, মাদক নিয়ন্ত্রণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দ্রুত জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং যানজট কমাতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।
সরেজমিনে বিভিন্ন সমস্যা পরিদর্শনের পাশাপাশি স্থানীয়দের অভিযোগ ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন ইশরাক হোসেন।
পুরান ঢাকার ঘনবসতিপূর্ণ এই দুই ওয়ার্ডের নাগরিক সেবার মানোন্নয়ন ও জনদুর্ভোগ কমানো স্থানীয়দের দীর্ঘদিনের দাবি। জনপ্রতিনিধির সরেজমিন পরিদর্শনের পর এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে—এমন প্রত্যাশা করছেন এলাকাবাসী।
লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালকের বিরুদ্ধে মামলা
মনোহরদীতে প্রশাসনের অভিযানে স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ
রাজাপুরে জন্মাষ্টমী উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মাদক-জলাবদ্ধতা-যানজট: সুত্রাপুরের সমস্যা দেখতে মাঠে ইশরাক
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
বাকৃবিতে পেনশন ব্যবস্থা সহজীকরণে অনলাইন অটোমেশন পদ্ধতির সুপারিশ
ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
লালমনিরহাটে কৃষক দল নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর ওপর হামলা- বাড়ি ঘর ভাঙচুরের অভিযোগ
সামান্য উদ্যোগেই বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী
নোয়াখালীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্ভোধন
দিনাজপুরের জিমন্যাস্টিকস উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রথম সভায় দিনাজপুরের তিন প্রতিনিধি, শিশুদের প্রশিক্ষণ ক্যাম্প ও আন্তস্কুল প্রতিযোগিতার উদ্যোগ
স্কুলছাত্রী ধর্ষণ: ফরিদপুরে ৩ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
লালমনিরহাটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার, স্বামী-স্বজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ
জুলাই যোদ্ধা’ আল-আমিনকে ‘প্রশ্নবিদ্ধ’ করতে মরিয়া গুপ্ত বট বাহিনী
সাপে কাটা রোগীকে মৃত্যুর দুই দিন পর ‘জীবিত’ করার চেষ্টা ওঝার, কবরের পাশে মানুষের ভিড়
লাকসামে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত: আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত
রাজাপুরে পিএফজির উদ্যোগে সম্প্রীতির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
ঝিনাইগাতীর ডেফলাই বেদেপল্লীতে বিয়ে বাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার লুটের অভিযোগ সংবাদ সম্মেলন
যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জে আর্ন্তজাতিক যুব দিবস পালিত
রাজাপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ১ হাজার বৃক্ষরোপণ
নাটোরে সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের স্বজনদের পাশে জামায়াত
কুড়িগ্রামের চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সভা
মাফিয়ার নিয়ন্ত্রণ থেকে জ্বালানি খাত মুক্ত হবে: ইশরাক
ময়মনসিংহে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ফরিদপুরে ২৯ বছরেও সমাধান মেলেনি ঘোড়াচুলা প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার
ফরিদপুরের ভাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ১০
ফরিদপুরে ফুটপাত দখলমুক্ত অভিযান অব্যাহত
গড়ইয়া তালুকদার বাড়িতে আতঙ্ক: কুকুর হত্যা, ক্যামেরা চুরি, লাইটের তার কাটা
লালমনিরহাটে র্যাবের উদ্যোগে মাদকবিরোধী টাউন হল মিটিং
ফরিদপুরের কানাইপুর বাজারে অগ্নিকাণ্ড, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি