ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

১২ বছরের পথচলা উদযাপন: দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

প্রেস বিজ্ঞপ্তি ০৮ সেপ্টেম্বার ২০২৬ ০৬:৩৪ পি.এম

বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং ই-কমার্সের প্রসারে এক যুগ পূর্তি উদযাপন উপলক্ষে ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’ শুরু করতে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ। ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে শুরু হয়ে এই ক্যাম্পেইন চলবে আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। আকর্ষণীয় সেভিংস, জনপ্রিয় ব্র্যান্ডের দারুণ সব অফার এবং কেনাকাটার চমৎকার অভিজ্ঞতা নিয়ে দেশজুড়ে গ্রাহকদের জন্য সাজানো হয়েছে এবারের আয়োজন।
এক দশকেরও বেশি সময়ের এই অগ্রগতিকে স্মরণীয় করে রাখতে ক্যাম্পেইনজুড়ে থাকছে ১২% পর্যন্ত প্রি- পেমেন্ট ভাউচার, সাশ্রয়ী মূল্যে মেগা ডিল, ৮০% পর্যন্ত ফ্ল্যাশ সেল এবং ৭৫% পর্যন্ত হট ডিল। এর পাশাপাশি প্ল্যাটফর্মজুড়ে ডেলিভারি ডিসকাউন্ট এবং নির্দিষ্ট পণ্যে ফ্রি ডেলিভারির সুবিধাও থাকছে। ফলে ইলেকট্রনিক্স, ফ্যাশন, নিত্যপ্রয়োজনীয় পণ্য, হোম অ্যাপ্লায়েন্স, হেলথ অ্যান্ড বিউটি ও লাইফস্টাইল পণ্য কেনাকাটা হবে আগের চেয়ে আরও বেশি সাশ্রয়ী ও সহজ। বাংলাদেশে ১২ বছর পূর্ণ করার এই ক্ষণটি দারাজের জন্য কেবল কেনাকাটার চেয়েও বড় এক অর্জনের গল্প।
শক্তিশালী মার্কেটপ্লেস ও নিজস্ব ডেলিভারি নেটওয়ার্কের মাধ্যমে দেশের ৬৪ জেলাতেই ক্রেতা ও বিক্রেতাদের সংযুক্ত করেছে দারাজ। বিভাগীয় শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল—দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই পছন্দের পণ্য অর্ডার ও ডেলিভারি পাওয়ার সুযোগ তৈরি করে কেনাকাটাকে মানুষের দৈনন্দিন জীবনের অনুষঙ্গে রূপ দিয়েছে প্রতিষ্ঠানটি।
৯.৯ অ্যানিভার্সারি সেলের বিশেষ আকর্ষণ হিসেবে নির্দিষ্ট সময়ে থাকছে এক্সক্লুসিভ ব্র্যান্ড ডিসকাউন্ট সুবিধা নিয়ে ‘ব্র্যান্ড রাশ আওয়ার’। যার প্রথম সেশনটি শুরু হবে ৮ সেপ্টেম্বর রাত ৮টায় (চলবে ৯ সেপ্টেম্বর রাত ২টা পর্যন্ত) এবং পরবর্তী সেশন অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর। এছাড়া নির্ধারিত দিনে থাকছে জনপ্রিয় সব ব্র্যান্ড ইভেন্ট; যার মধ্যে রয়েছে ১০ সেপ্টেম্বর হায়ার ব্র্যান্ড ডে, ১১ সেপ্টেম্বর ইউনিলিভার ব্র্যান্ড ডে, ১২ সেপ্টেম্বর ওরাইমো ব্র্যান্ড ডে, ১৩ সেপ্টেম্বর সুপার ব্র্যান্ড ফেস্ট, ১৪ সেপ্টেম্বর আইস ব্র্যান্ড ডে, ১৬ সেপ্টেম্বর রেকিট সুপার ব্র্যান্ড ডে এবং ১৭ সেপ্টেম্বর রিয়েলমি ব্র্যান্ড ডে। বিশেষ আয়োজন হিসেবে ৯ সেপ্টেম্বর থাকছে ‘পাগলা ফ্ল্যাশ সেল’ এবং ১০ ও ১৪ সেপ্টেম্বর চলবে ‘ডাবল ডিসকাউন্ট আওয়ার’।
দৈনন্দিন কেনাকাটা সবার সাধ্যের মধ্যে রাখতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে এভরিডে লো প্রাইস (ইডিএলপি) সুবিধাকে আরও সমৃদ্ধ করেছে প্রতিষ্ঠানটি। দারাজ চয়েস থেকে কেনাকাটায় গ্রাহকরা উপভোগ করতে পারবেন ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ এবং ‘বাই ৫ গেট ১ ফ্রি গিফট উইথ ফ্রি ডেলিভারি’-এর মতো আকর্ষণীয় অফার, যা প্রতিদিনের প্রয়োজনীয় পণ্যে দেবে বাড়তি সঞ্চয়ের সুযোগ।
এবারের ৯.৯ অ্যানিভার্সারি সেলে পার্টনার হিসেবে যুক্ত রয়েছে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো। ক্যাম্পেইনের এক্সক্লুসিভ প্ল্যাটিনাম পার্টনার হিসেবে রয়েছে ডেটল ও ইউনিলিভার; গোল্ড পার্টনার হিসেবে প্যারাসুট ন্যাচারালে ও হিমালয়া। এছাড়া সিলভার পার্টনার হিসেবে যুক্ত হয়েছে গোদরেজ, নিওকেয়ার এবং এসিআই, যা গুরুত্বপূর্ণ প্রতিটি ক্যাটাগরিতে নিশ্চিত করবে বিশ্বস্ত ব্র্যান্ডের উপস্থিতি।

পেমেন্ট পার্টনারদের মাধ্যমে কেনাকাটায় পাওয়া যাবে বাড়তি সাশ্রয়ের সুযোগ। ক্যাম্পেইন চলাকালীন দারাজ মার্কেটপ্লেস ও চয়েস অর্ডারে বিকাশ পেমেন্টে পাবেন সর্বোচ্চ ১৬০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট, আর নগদ পেমেন্টে মিলবে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ইস্টার্ন ব্যাংক পিএলসি, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি এবং সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর ক্রেডিট ও নির্দিষ্ট প্রিপেইড কার্ড ব্যবহারকারীরা পাচ্ছেন সর্বোচ্চ ৩,০০০ টাকা পর্যন্ত ১২% ডিসকাউন্ট সুবিধা। এছাড়া ইস্টার্ন ব্যাংকের ক্রেডিট কার্ডে ইএমআই লেনদেনে মিলবে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
১২ বছর পূর্তির এই মাইলফলক প্রসঙ্গে দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর বেন ই বলেন, "বাংলাদেশে এক যুগ পূর্তির এই আনন্দঘন মুহূর্তে আমরা আমাদের সকল সম্মানিত গ্রাহক, সেলার, ব্র্যান্ড পার্টনার এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাদের বিশ্বাস ও সহযোগিতাই আমাদের পথচলার মূল প্রেরণা। একসাথে আমরা কতটা পথ পাড়ি দিয়েছি, এই অ্যানিভার্সারি তারই এক সুন্দর প্রতিফলন। বাংলাদেশের ক্রমবর্ধমান ডিজিটাল কমার্স খাতে নতুন সুযোগ তৈরি, ক্রেতাদের সাশ্রয়ী সমাধান ও উন্নত সেবা প্রদানে আমরা বরাবরের মতোই প্রতিশ্রুতিবদ্ধ।
দারাজ বাংলাদেশ দেশের সকল প্রান্তের ক্রেতাদের দারাজ অ্যাপ এবং ক্যাম্পেইন পেজ ভিজিট করে আকর্ষণীয় ডিল ও রিওয়ার্ড উপভোগ করার আমন্ত্রণ জানাচ্ছে। দারুণ সব অফার ও কেনাকাটার বাড়তি আনন্দ নিয়ে এই ক্যাম্পেইনটি হতে যাচ্ছে বছরের অন্যতম সেরা শপিং অভিজ্ঞতা। এছাড়া ক্যাম্পেইনের সর্বশেষ আপডেট ও অফার সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে চোখ রাখুন দারাজ বাংলাদেশের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে।

আরও খবর

news image

মহাখালীতে পুরনো ভবনে আগুন

news image

আসন্ন ইউপি নির্বাচনে কেন্দুয়ার চিরাং ইউনিয়নে চেয়ারম্যান পদে নতুন মুখ সাইফুল ইসলাম খান শান্তি

news image

গৌরিপুরের হিন্দু বাড়িতে মরা গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ, সামাজিক মাধ্যমে তোলপাড়

news image

জয়পুরহাটে অভিযানে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে

news image

সকল প্ল্যান পাশ করবে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ : চেয়ারম্যান

news image

পারষ্পরিক সম্পর্ক উন্নয়নে মানব কল্যাণ পরিষদের আনন্দ ভ্রমন অনুষ্ঠিত

news image

বিবাদি আসামীরা পরিকল্পিতভাবে গুড়া মরিচ চোখে ছিটিয়ে বাদিকে অতর্কিতভাবে হামলা করে

news image

লালমনিরহাটে সমিতির অনিয়মের বিরুদ্ধে নিউজ করায়, ২ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

news image

পাটগ্রামে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে বিএনপির ৪ নেতাসহ আটক ৬

news image

‎কেন্দুয়ারয় কায়সার খানকে মিথ্যা অভিযোগে মামলায় ফাঁসানোর প্রতিবাদে বঙ্গবাজারে জনসভা

news image

জয়পুরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

news image

অবহেলায় নষ্ট হচ্ছে পাঁচ জেলার গুরুত্বপূর্ণ ভূমি দলিল, ফরিদপুর রেকর্ড রুমে বেহাল দশা

news image

ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা

news image

১২ বছরের পথচলা উদযাপন: দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

news image

লালমনিরহাটে শিশু ধর্ষণের দায়ে এক জনের যাবজ্জীবন কারাদণ্ড

news image

জয়পুরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বোনকে হত্যার অভিযোগ ভাইদের বিরুদ্ধে

news image

ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন

news image

ফরিদপুরের বোয়ালমারী"খানাখন্দে বেহাল সাতৈর-ডোবরা সড়ক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

news image

ঝালকাঠিতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে জন্মাষ্টমী উদযাপন

news image

লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ,পরে প্রত্যাহার

news image

ময়মনসিংহে ডেঙ্গু ও হামের তাণ্ডব,৭১ প্রান নিভে গেলেও চালু হয়নি আইসিইউ

news image

লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড

news image

শিরইলে হোটেল হকস ইনের মালিকের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন আবাসন ব্যবসায়ী তুহিন, অভিযোগ প্রত্যাহার

news image

ময়মনসিংহে পোনা মাছ অবমুক্ত করলেন - এমপি ওয়াহাব আকন্দ

news image

টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি

news image

বিজয়নগরে গাছের চারা বিতরণ করলো তরী বাংলাদেশ

news image

চিরিরবন্দরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, টি-শার্টে চাঞ্চল্যকর বার্তা

news image

পারিবারিক কলহের জেরে বিজিবি সদস্যের আত্মহত্যা

news image

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও ২টি বাইসাইকেল আটক

news image

লালমনিরহাটে দীর্ঘ অপেক্ষার পর রত্নাই সেতু উদ্বোধন,কমবে দুই জেলার মানুষের দুর্ভোগ