মোঃ মিলন রায়হান, জয়পুরহাট প্রতিনিধি: ১০ সেপ্টেম্বার ২০২৬ ১০:১৩ এ.এম
৯ ফেব্রুয়ারি ২৬ইং জয়পুরহাটের পাঁচবিবি বাজারে ভেজাল পণ্য বিক্রি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে যৌথ অভিযান পরিচালনা করেছে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে পাঁচবিবি বাজারে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বাজারের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে পণ্য ও ব্যবসায়িক কার্যক্রম পরিদর্শন করা হয়। এ সময় ভেজাল পণ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জয়পুরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মেহেদী হাসান এবং জেলা নিরাপদ খাদ্য অফিসার সুমাইয়া আফরিন জিনিয়া।
অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, খাদ্যপণ্যের মান বজায় রাখা এবং ভোক্তাদের সঙ্গে প্রতারণামূলক কোনো কার্যক্রমে জড়িত না হওয়ার বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। পাশাপাশি ভেজাল ও অনিরাপদ খাদ্যপণ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তারা।
এ বিষয়ে জয়পুরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মেহেদী হাসান বলেন, “জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের অভিযান বাজারে ভেজাল ও অনিয়ম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
জয়পুরহাটে মার্কিন কূটনীতিকের সাথে বিএনপি ও জামায়াত নেতাদের সাথে পৃথক মতবিনিময়
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু
লালমনিরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী সহ-সভাপতি হাসনাত রানা
মমেক হাসপাতালের অনিয়ম অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ
জুলাই যোদ্ধা তানভিরুলের নিভৃত গ্রামে ইউএনও: শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা
জয়পুরহাটে দিলীপ কুমার মাঝি হত্যা মামলায় ২৩ বছর পর একজনের যাবজ্জীবন কারাদণ্ড
লালমনিরহাটে বাঘের আক্রমণে আহত ৩, ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিজিবি
জয়পুরহাটে বিভিন্ন পূজা মন্ডপে এসআরবির টহল জোরদার
লালমনিরহাটে একই আঙিনায় মসজিদ-মন্দির সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত
জয়পুরহাটে শারদীয় দুর্গোৎসব ঘিরে বিজিবির কড়া নিরাপত্তা: মণ্ডপ পরিদর্শনে ২০ বিজিবি অধিনায়ক
দুলাভাইয়ের সাথে দেখা করে বাড়ি ফিরা হলোনা বিকাশের
মেয়াদের পরও দেদারছে চলছে বালু লুট: নেপথ্যে কর্মকর্তা-ইজারাদার সিন্ডিকেট
জয়পুরহাট প্রেসক্লাবে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ
ফরিদপুরের আলফাডাঙ্গায় ৩য় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা
মানব পাচার চক্রের দুই মূলহোতাসহ কেরানীগঞ্জে ৪৬৩ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে এসআরবি - ১০
ময়মনসিংহে শাপলা মহিলা সংস্থার সাংবাদিকদের সাথে সেমিনার
জয়পুরহাট কিডনি বিক্রি করেও ঘোচেনি অভাব, কালাইয়ে ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেপ্তার ছামছুল
লাকসামে সামাজিক সংগঠনগুলোর মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশুদের পরিবেশ দূষণের প্রভাব নিয়ে পলিসি ডায়ালগ
লালমনিরহাটের পাটগ্রামে প্র'কাশ্যে চলছে অ'বৈধ বো'মা মে'শিন দিয়ে বালু ও পাথর উত্তোলন
স্কলারশিপ নিয়ে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমালেন শেরপুরের আবু বকর সিদ্দিক
রাজউকের জোন ৪/২ অথরাইজড অফিসার হাসানুর রেজার দুর্নীতির মহাকাব্য
গাবতলীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে পৌর বিএনপির র্যালি ও মতবিনিময়
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ক্লিনিং ডে ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
লালমনিরহাটে নয় বছর পর এসিডদগ্ধে গৃহবধূর মৃত্যু! আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি
মমেক হাসপাতালে কেউ পদদলিত হয়ে মারা যায়নি : বিভাগীয় কমিশনার
ফরিদপুরে সওজের জমি ও হাসপাতাল এলাকার দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
ফরিদপুরের সালথায় গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার পাশে উপজেলা প্রশাসন, ঘর-দোকান নির্মাণের উদ্বোধন