ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য্য তুলে ধরতে হবে : এমপি বাবলু

মো.মনিরুজ্জামান,ময়মনসিংহ জেলা প্রতিনিধি ০৪ নভেম্বার ২০২৬ ০৭:৩৫ পি.এম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহবান জানিয়েছে ময়মনসিংহের মুক্তাগাছা আসনের সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আলহাজ¦ জাকির হোসেন বাবলু। তিনি বলেছেন, র্দীঘদিন পর সরকারিভাবে জেলা ও সকল উপজেলায় দিবসটি পালন করা হবে। দলীয় নেতাকর্মী সবাইকে স্ব-স্ব এলাকায় উপস্থিত থেকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের মধ্যদিয়ে এর তাৎপর্য্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।  

বুধবার (৪ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর নতুন বাজারস্থ একটি রেস্টুরেন্টে আগামী ৭ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষ্যে দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।    

তিনি আরও বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে জাতির ইতিহাসে আজও উজ্জ্বল হয়ে আছে। পঁচাত্তরের পট পরিবর্তনের পর ৩, ৪ ও ৫ নভেম্বর বাংলাদেশ ছিল কার্যত সরকারবিহীন। তৎকালীন পরিস্থিতিতে সিপাহী এবং জনতা একত্রিত হয়ে অরাজকতা এবং বৈষম্যের বিরুদ্ধে বিপ্লবের মাধ্যমের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেশ পরিচালনায় ক্ষমতার আসনে বসিয়েছিলেন। এ কারণেই রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতিপ্রাপ্ত এই দিবসটির গুরুত্ব অপরিসীম।    

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য আলহাজ¦ জাকির হোসেন বাবলু। এ সময় দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো: রুকুনোজ্জামান রোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম, যুগ্ম আহবায়ক আকতারুল আলম ফারুক, শহীদুল আমিন খসরু, ত্রিশাল উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক, ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ প্রমূখ।  

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপিন নেতা জেলা বিএনপির সদস্য আনোয়ারুল আজিজ টুটুল, কোতোয়ালি বিএনপির আহবায়ক হেলাল আহম্মেদ, সদস্য সচিব আতাহারুল ইসলাম বুলবুল, দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ফরহান, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা পারভীন, সাধারন সম্পাদক রিতা, জেলা স্বেচ্ছাসেক দলের সদস্য সচিব সোহেল খান, জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ, সাধারন সম্পাদক রাকিব হোসেন, ওলামা দলের নেতা মাহাবুবুর রহমান, ক্বারী বাবুল এবং তাতীদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।  

সভা শেষে কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনা করা হয়।  

আরও খবর

news image

ফরিদপুরে ডিবির অভিযানে চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ ডাকাত গ্রেফতার: মোটরসাইকেল উদ্ধার

news image

লালমনিরহাটে ধর্ম অবমাননার অ'ভিযোগে নীলফামারী থেকে যুবক গ্রেপ্তার

news image

বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য্য তুলে ধরতে হবে : এমপি বাবলু

news image

জয়পুরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

news image

গাজীপুর সাফারি পার্কের লেমুর পাচার: আম্বানি পরিবারের সংশ্লিষ্টতা মেলেনি তদন্তে

news image

বাংলাদেশ কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি ফয়সল আহমেদ চৌধুরীকে অভিনন্দন জানালেন এ কে আজাদ

news image

লালমনিরহাটে আলাস্কা মডেল স্কুলে পবিত্র কুরআন সবক প্রদান শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ

news image

ইশরাকের অভিযানের পর বদলে যাচ্ছে গেন্ডারিয়ার ঘুণ্টিঘর, তৈরি হচ্ছে ২৬ ফুট সড়ক

news image

দুবাই প্রবাসীর কষ্টার্জিত ৫১ লাখ টাকা আত্মসাৎ ও স্ত্রীর পরকিয়া নিয়ে প্রবাসীর সংবাদ সম্মেলন

news image

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

news image

লাকসামে এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল প্রকাশ: ৮৬২ পরীক্ষার্থী উত্তীর্ণ

news image

নানা আয়োজনে জয়পুরহাটে যুব দিবস পালিত হয়েছে

news image

যুবশক্তিকে কাজে লাগাতে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে: ত্রাণমন্ত্রী

news image

বিশ্বসুন্দরীর মঞ্চ থেকে সুপারস্টার, ৫৩ বছরে পা রাখলেন ঐশ্বরিয়া

news image

লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম: ১ কোটি টাকার ভবনের ঘোষণা

news image

লালমনিরহাটে এইচএসসি পরীক্ষায় ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি

news image

সাংবাদিক মহিন উদ্দিন রিপনের ওপর হামলা ,অপহরণের প্রতিবাদে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির মানববন্ধন

news image

এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ, শতভাগ ফেল ১৯ প্রতিষ্ঠানে

news image

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

news image

ফরিদপুরে খামারিদের মাঝে বকনা বাছুর বিতরণ: চরাঞ্চলের অর্থনীতি শক্তিশালী করার প্রতিশ্রুতি চৌধুরী নায়াব ইউসুফের

news image

জয়পুরহাটে ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী বিতরণ

news image

মহাখালীর ইউআরপি ভবনটিতে রাজউকের কোন সাইনবোর্ড না থাকায় বিপাকে সেবা প্রত্যাশীগণ 

news image

জয়পুরহাটে মার্কিন কূটনীতিকের সাথে বিএনপি ও জামায়াত নেতাদের সাথে পৃথক মতবিনিময়

news image

জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

news image

লালমনিরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

news image

লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী সহ-সভাপতি হাসনাত রানা

news image

মমেক হাসপাতালের অনিয়ম অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ

news image

জুলাই যোদ্ধা তানভিরুলের নিভৃত গ্রামে ইউএনও: শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা

news image

জয়পুরহাটে দিলীপ কুমার মাঝি হত্যা মামলায় ২৩ বছর পর একজনের যাবজ্জীবন কারাদণ্ড

news image

লালমনিরহাটে বাঘের আক্রমণে আহত ৩, ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিজিবি