ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

জয়পুরহাটে পিকনিকের আড়ালে নাশকতার পরিকল্পনা, আটক ১৯

​জয়পুরহাট প্রতিনিধি: ১১ নভেম্বার ২০২৬ ০৬:৫৬ পি.এম

১১ নভেম্বর ২৬ইং  জয়পুরহাটের আক্কেলপুরে পিকনিকের আড়ালে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। তবে আটক ব্যক্তিদের স্বজনদের দাবি, তাঁরা নাশকতা নয়, পিকনিক করতে সেখানে জড়ো হয়েছিলেন।

 
বুধবার (১১ নভেম্বর) দুপুরে আটক ১৯ আসামিকে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আক্কেলপুর আমলী আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 
মঙ্গলবার রাত ১০টার দিকে আক্কেলপুর পৌরশহরের পশ্চিম বিহারপুর মহল্লার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।  পুলিশের করা মামলার এজাহারে বলা হয়েছে, আটক ব্যক্তিরা সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ২০ থেকে ২৫ জন পালিয়ে যান বলেও এজাহারে উল্লেখ রয়েছে।
 
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুর রহমান সঞ্জু,পৌর যুবলীগের সাধারণ সম্পাদক নাসিমুজ্জামান রকেট এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন। এ ছাড়া রয়েছেন একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং একটি কলেজের কম্পিউটার অপারেটর ও প্রহরী।
এ ঘটনায় ৯টি মোটরসাইকেল ও ৮টি মুঠোফোন জব্দ করেছে পুলিশ। বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে আসামিদের স্বজনেরা বলছেন, আটক ব্যক্তিরা পিকনিক করতে সেখানে গিয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ সঠিক নয়।
 
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী মাসুদ বলেন, নাশকতার পরিকল্পনার খবর পেয়ে অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করা হয়েছে। থানার হাজতে জায়গা না থাকায় তাঁদের জয়পুরহাট সদর থানায় পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বুধবার দুপুরে  আদালতে পাঠানো হয়৷ 
 

 

আরও খবর

news image

শতভাগ পাস, টানা দ্বিতীয়বার ময়মনসিংহ বোর্ডে প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ

news image

জয়পুরহাটে পিকনিকের আড়ালে নাশকতার পরিকল্পনা, আটক ১৯

news image

সিদ্ধিরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ মাদক বিক্রেতা হামিদ গ্রেফতার

news image

আদিতমারীতে ট্রাকের চাপায় সাবেক সেনা সদস্য নিহত, চালক ও হেলপার আটক

news image

লালমনিরহাটে পুলিশের ওপর হা'মলা, নারী সদস্যসহ ৫ পুলিশ আ'হত

news image

লালমনিরহাটের কালীগঞ্জে অনলাইন জুয়া খেলার অভিযোগে ৭ জন গ্রেপ্তার

news image

বাকৃবির ভিসির বিভ্রান্তিকর বক্তব্য প্রচারের প্রতিবাদ ও স্পষ্টীকরণ

news image

ফরিদপুরে পার্ক করা বাসে আগুন: ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে চালকের মৃত্যু

news image

জয়পুরহাটের জিয়া পরিষদের সেই নেতা মারুফ হাসান বহিষ্কার আলোচনাসভায় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

news image

ফরিদপুরে পার্ক করা বাসে আগুন: ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে চালকের মৃত্যু

news image

জাতীয় যুব দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে যুব শক্তি পরিষদের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

news image

ফরিদপুরে পার্ক করা বাসে আগুন: ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে চালকের মৃত্যু

news image

ক্ষেতলালে তালাকের পর সাবেক স্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিবাদ সাবেক স্বামীর

news image

রাণ প্রতিমন্ত্রীকে জড়িয়ে জামায়াত এমপি আমির হামজার মিথ্যা বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ

news image

“পঞ্চগড়ের কৃতী সন্তান ডা. আলী আকবর সুমন BMU-তে নিউরোলজিতে MD করার সুযোগ পেলেন”

news image

মেটাল এক্সপো ২০২৬: শতভাগ আমদানি নির্ভরতা কাটিয়ে দেশের স্টিল স্ট্রাকচার খাত এখন স্বয়ংসম্পূর্ণ

news image

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে লাকসামে বিএনপি ও অঙ্গসংগঠনের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

news image

লাকসামে জাতীয় সমবায় দিবস উদযাপন

news image

ময়মনসিংহে বসতবাড়ি ভাঙচুর ও জোরপূর্বক দখলচ্যুতির অভিযোগ

news image

ফরিদপুরে শিশুকে বলৎকারের অভিযোগে মক্তব শিক্ষকের ৭ বছরের কারাদন্ড

news image

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে নির্মাণাধীন দেয়াল ভাঙচুর ও মারধরের অভিযোগ

news image

ময়মনসিংহে এতিমের জমিতে বিএনপি নেতার থাবা,দোকান ছাড়ছেন না ভাড়াটিয়া

news image

জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষ: আরোহী নিহত, আহত ২; বিক্ষুব্ধ জনতার বাসে আগুন

news image

ফরিদপুরে ডিবির অভিযানে চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ ডাকাত গ্রেফতার: মোটরসাইকেল উদ্ধার

news image

লালমনিরহাটে ধর্ম অবমাননার অ'ভিযোগে নীলফামারী থেকে যুবক গ্রেপ্তার

news image

বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য্য তুলে ধরতে হবে : এমপি বাবলু

news image

জয়পুরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

news image

গাজীপুর সাফারি পার্কের লেমুর পাচার: আম্বানি পরিবারের সংশ্লিষ্টতা মেলেনি তদন্তে

news image

বাংলাদেশ কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি ফয়সল আহমেদ চৌধুরীকে অভিনন্দন জানালেন এ কে আজাদ

news image

লালমনিরহাটে আলাস্কা মডেল স্কুলে পবিত্র কুরআন সবক প্রদান শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ