নিজস্ব প্রতিবেদক ১৮ ফেব্রু ২০২৫ ০৮:৫১ পি.এম
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, প্রতিবেশী দেশ ভারত যদি পানি না দেয় বা দিতে যদি দেরি করে, দেশ এবং জনগণের স্বার্থে, কৃষককে বাঁচাতে, নদী বাঁচাতে, মাতৃত্ব বাঁচাতে, অস্তিত্ব রক্ষায় আমাদের বাঁচার পথ আমাদেরই খুঁজে নিতে হবে। একই সাথে প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের কূটনৈতিক কাজ করতে হবে এবং আলোচনা চালিয়ে যেতে হবে। আর সময় ক্ষেপন না করে, আমরা মনে করি বাংলাদেশকে ১৯৯২ সালের ওয়াটার কনভেনশন এবং ১৯৯৭ সালের জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশনের স্বাক্ষর করা জরুরী হয়ে পড়েছে। উত্তর অঞ্চলকে মরুকরণ হতে বাঁচাতে তিস্তা মহা পরিকল্পনার কোনই বিকল্প নেই।
তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের পাঁচ জেলার ১১ টি পয়েন্টে চলছে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে নানা কর্মসূচি। তারই অংশ হিসেবে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বিকাল ৫ টায় তিস্তা নদীর তীরে অনুষ্ঠিত জনতার সমাবেশে লন্ডন থেকে সরাসরি ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্যে এসব কথা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ সময় তিনি আরো বলেন, পানি বন্টন নিয়ে আমাদের প্রতিবেশী দেশ, বাংলাদেশের মানুষের সাথে অপ্রতিবেশি মূলক আচরণ করেই চলেছে। আপনাদের সকলের জানা আছে আজকে প্রায় ৫০ বছর হলো ফারাক্কার অভিশাপ থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পায় নাই।
দুই দিন ধরে তিস্তা নদীর ১১ টি পয়েন্টে আপনারা এই আন্দোলন করেছেন। আপনাদের এই আন্দোলন অবশ্যই বিফলে যাবে না ইনশাআল্লাহ। আপনাদের এই আন্দোলনে তিস্তার মহাপরিকল্পনা ত্বরান্বিত হবে। ইনশাআল্লাহ জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সকলকে সাথে নিয়ে তিস্তার সকল সমস্যা সমাধান করা হবে। তবে আপনাদের একটি দায়িত্ব পালন করতে হবে, আপনাদের একটি কাজ করতে হবে, সেজন্য আগামী জাতীয় নির্বাচনে আপনাদের প্রিয় দল বিএনপি'র পাশে থাকতে হবে। বিএনপি'র দরকার আপনাদের সমর্থন। আপনাদের সমর্থন থাকলে, দেশবাসীর সমর্থন থাকলে ইনশাল্লাহ তিস্তা সহ এ ধরনের যে কাজগুলো আছে তা সমাধান করার সুযোগ পাবো ইনশাল্লাহ।
ভবিষ্যতে তিস্তা পারে নয় দেখা হবে আপনাদের গ্রামে, আপনাদের ঘরে।
এর আগে সকালে হাজার হাজার মানুষের অংশগ্রহণে একটি পদযাত্রা লালমনিরহাটের তিস্তা সড়ক সেতুর উত্তর প্রান্ত থেকে আরম্ভ হয়ে রংপুরের কাউনিয়া বাস স্ট্যান্ড প্রদক্ষিণ শেষে আবার ফিরে আসে। পড়ে তিস্তা নদীর হাঁটু পানিতে নেমে প্ল্যাকার্ড প্রদর্শন করেন পদযাত্রায় অংশগ্রহণকারীরা।
গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে টানা ৪৮ ঘণ্টার লাগাতার কর্মসূচি সফল করতে বিভিন্ন স্থান থেকে নদী পাড়ে আসে মানুষজন। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কালে এ জনতার সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সেখানে দুপুর থেকে আলোচনা সভা, নাটক, লোকজ গান পরিবেশন শেষে রাত্রিযাপন করেন আন্দোলনকারীরা।
তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু বলেন, এ আন্দোলন তিস্তা নদীর তিরবর্তী মানুষদের প্রানের দাবী আদায়ের আনদোলন। ৪৮ ঘণ্টার কর্মসূচি বাস্তবায়নে শীতকে উপেক্ষা করে তিস্তার চরে হাজার হাজার মানুষ রাত্রিযাপন করেছে। সকলের দাবি দ্রুত তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা দিতে হবে এবং তিস্তা মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ভারতের গজলডোবায় ব্যারেজ নির্মাণ করে একতরফা পানি নিয়ন্ত্রণ করা হচ্ছে। আর সে কারণে বাংলাদেশ অংশে তিস্তা নদী তার স্রোতধারা হারিয়ে এখন মৃতপ্রায়।
লাকসামে সামাজিক সংগঠনগুলোর মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশুদের পরিবেশ দূষণের প্রভাব নিয়ে পলিসি ডায়ালগ
লালমনিরহাটের পাটগ্রামে প্র'কাশ্যে চলছে অ'বৈধ বো'মা মে'শিন দিয়ে বালু ও পাথর উত্তোলন
স্কলারশিপ নিয়ে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমালেন শেরপুরের আবু বকর সিদ্দিক
রাজউকের জোন ৪/২ অথরাইজড অফিসার হাসানুর রেজার দুর্নীতির মহাকাব্য
গাবতলীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে পৌর বিএনপির র্যালি ও মতবিনিময়
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ক্লিনিং ডে ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
লালমনিরহাটে নয় বছর পর এসিডদগ্ধে গৃহবধূর মৃত্যু! আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি
মমেক হাসপাতালে কেউ পদদলিত হয়ে মারা যায়নি : বিভাগীয় কমিশনার
ফরিদপুরে সওজের জমি ও হাসপাতাল এলাকার দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
ফরিদপুরের সালথায় গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার পাশে উপজেলা প্রশাসন, ঘর-দোকান নির্মাণের উদ্বোধন
লাকসামে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন অ্যাডভোকেট বদিউল আলম সুজনের
ঝুঁকিপূর্ণ মল্লিকবাড়ি-পাঁচগাও সড়কে বাঁধলো স্বস্তি
জয়পুরহাটে সরকারি গাছ কাটার অভিযোগে তিনজনের কারাদণ্ড
জাতভেদে ছড়া ১৫০ থেকে ৫০০ টাকা, সরবরাহ বাড়লেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ার আক্ষেপ
জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন: সভাপতি হেলাল, সম্পাদক শিপলু বিজয়ী
প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় আসামি কামাল প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওসি সিদ্ধিরগঞ্জকে এসপির নির্দেশ
লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
ফরিদপুরে নব নিযুক্ত সিভিল সার্জনকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে কার্যালয় অবরোধ
ফরিদপুরে তিন যুগের পুরোনো সেতু এখন মরণফাঁদ, ঝুঁকিতে হাজারো মানুষ
ফরিদপুরে মন্দিরের জমি দখলের অভিযোগ সেবায়েতের ছেলেদের বিরুদ্ধে: উদ্ধার ও স্থায়ী বরাদ্দের দাবিতে মানববন্ধন
ফরিদপুরের মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র্যাব
জয়পুরহাটে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে ৩ মাস ব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
জয়পুরহাটে আখক্ষেত থেকে নিখোঁজ ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার, মোটরসাইকেল ছিনতাইয়ের ধারণা
জয়পুরহাটে প্রেমিকার বাড়িতে বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অবস্থান
জয়পুরহাটে মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পুড়িয়ে হত্যা
সাংবাদিকতার আড়ালে মাদক কারবারের অভিযোগ, বাড়িতে যৌথ অভিযান