নিজস্ব প্রতিবেদক ৩০ ডিসেম্বার ২০২৪ ০১:০৩ পি.এম
সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি এনওসিএস উপ-বিভাগীয় প্রকৌশলী বেলায়েত হোসেনের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। অবৈধ লাইন সংযোগ, ফাইল আটকে রাখা, অর্থের বিনিময়ে মিটার প্রদানসহ বহু অভিযোগ উঠেছে সুবিধাবাদী এ প্রকৌশলীর বিরুদ্ধে। এছাড়াও তার বিরুদ্ধে রয়েছে অফিস ফাঁকি দেওয়ার অভিযোগ।
অভিযোগ উঠেছে, আওয়ামী লীগের সাবেক এমপি মির্জা আজমের প্রভাব খাটিয়ে বিদ্যুৎ অফিসে আধিপত্য বিস্তার করে কায়েম করেছিলেন রামরাজত্ব। ৫ অগস্ট দেশের পটরিবর্তনের পর কেন্দ্রীয় এক বিএনপি নেতার ছায়া নিয়ে অব্যাহত রেখেছেন তার ঘুষ বাণিজ্য। উপ-সহকারী প্রকৌশলী মো. সানোয়ার হোসেন, লাইনম্যান মো. মহসীন, শাহাদাত হোসেন, জাহাঙ্গীর হোসেন, মিটার পাঠক মোবারক হোসেন, সুপারভাজার আকবরসহ একটি ঘুষবাণিজ্য সিণ্ডিকেট গড়ে তুলেন।
অভিযোগ জানা গেছে, উপ-বিভাগীয় প্রকৌশলী বেলায়েত হোসেন সিণ্ডিকেট ১২ লাখ টাকা ঘুষ নিয়ে মৌচাক ফিডারের আওতায় উম্মে সুমাইয়া নামে একটি প্রতিষ্ঠানে ১০২ কিলোওয়াট লোডের পরিবর্তে ৪৫ কিলোওয়াট মিটার ও ১৩৫ কিলোওয়াট লোডের স্থলে ৪৫ কিলোওয়াট লোডের সংযোগ দিয়েছেন। এতে অতিতাপে চলা ট্রান্সফর্মার জ্বলে যাচ্ছে। ফলে ডিপিডিসির মোটা অংকের আর্থিক ক্ষতি হচ্ছে। যার গ্রাহক নং-৩৮১৯৮৯৩১ ও ৩৮১৮১৩১৬। প্রতিটি মিটারের ১ টিতে উচ্চ চাপ গ্রাহকে রূপান্তর করার কথা বলে নিজস্ব উপকেন্দ্র স্থাপন না করে ৭ লাখ টাকা ঘুষ নিয়ে আবাসিক সরবরাহকৃত ট্রান্সফর্মা থেকে লাইন সংযোগ দিয়েছেন। এ অপকর্মের জন্য ওই প্রতিষ্ঠান মালিকের কাছ থেকে প্রতি মাসে ১ লাখ টাকা করে সুবিধা নিচ্ছেন বেলায়েত সিণ্ডিকেট।
এ বিষয়ে প্রতিষ্ঠান মালিক জাকির হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি লাইন সংযোগ নিয়েছি অফিসিয়ালভাবে।
এছাড়া মিজমিজি দক্ষিণ পাড়া এলাকার হাবিব মিয়া বলেন, আমার স্থাপনায় একটি ৭তলা বাড়িতে পূর্বের দুটি মিটার ছিল। বর্তমানে আরও ১১টি মিটারের আবেদন করি। তারা আমার বাড়ি পরিদর্শন করে জানায় এইচটি সংযোগ নিতে হবে। আমি তার কাছে গেলে সে ৬ লাখ টাকা ঘুষ দাবি করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রাহক জানায়, প্রকৌশলী বেলায়েত সিণ্ডিকেটের লোকজনকে মাসোহারা দিতে বিলম্ব হলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে মোটা অংকের ঘুষ দিলে আবার তারা এসে সংযোগ দিয়ে দেয়।
জানতে চাইলে ডিপিডিসি এনওসিএস উপ-বিভাগীয় প্রকৌশলী বেলায়েত হোসেন এসব অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন।
সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারী বলেন, এমন কোন অভিযোগ আমার জানা নেই। যদি এমন কেউ করে থাকে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মমেক হাসপাতালের অনিয়ম অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ
জুলাই যোদ্ধা তানভিরুলের নিভৃত গ্রামে ইউএনও: শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা
জয়পুরহাটে দিলীপ কুমার মাঝি হত্যা মামলায় ২৩ বছর পর একজনের যাবজ্জীবন কারাদণ্ড
লালমনিরহাটে বাঘের আক্রমণে আহত ৩, ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিজিবি
জয়পুরহাটে বিভিন্ন পূজা মন্ডপে এসআরবির টহল জোরদার
লালমনিরহাটে একই আঙিনায় মসজিদ-মন্দির সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত
জয়পুরহাটে শারদীয় দুর্গোৎসব ঘিরে বিজিবির কড়া নিরাপত্তা: মণ্ডপ পরিদর্শনে ২০ বিজিবি অধিনায়ক
দুলাভাইয়ের সাথে দেখা করে বাড়ি ফিরা হলোনা বিকাশের
মেয়াদের পরও দেদারছে চলছে বালু লুট: নেপথ্যে কর্মকর্তা-ইজারাদার সিন্ডিকেট
জয়পুরহাট প্রেসক্লাবে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ
ফরিদপুরের আলফাডাঙ্গায় ৩য় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা
মানব পাচার চক্রের দুই মূলহোতাসহ কেরানীগঞ্জে ৪৬৩ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে এসআরবি - ১০
ময়মনসিংহে শাপলা মহিলা সংস্থার সাংবাদিকদের সাথে সেমিনার
জয়পুরহাট কিডনি বিক্রি করেও ঘোচেনি অভাব, কালাইয়ে ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেপ্তার ছামছুল
লাকসামে সামাজিক সংগঠনগুলোর মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশুদের পরিবেশ দূষণের প্রভাব নিয়ে পলিসি ডায়ালগ
লালমনিরহাটের পাটগ্রামে প্র'কাশ্যে চলছে অ'বৈধ বো'মা মে'শিন দিয়ে বালু ও পাথর উত্তোলন
স্কলারশিপ নিয়ে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমালেন শেরপুরের আবু বকর সিদ্দিক
রাজউকের জোন ৪/২ অথরাইজড অফিসার হাসানুর রেজার দুর্নীতির মহাকাব্য
গাবতলীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে পৌর বিএনপির র্যালি ও মতবিনিময়
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ক্লিনিং ডে ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
লালমনিরহাটে নয় বছর পর এসিডদগ্ধে গৃহবধূর মৃত্যু! আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি
মমেক হাসপাতালে কেউ পদদলিত হয়ে মারা যায়নি : বিভাগীয় কমিশনার
ফরিদপুরে সওজের জমি ও হাসপাতাল এলাকার দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
ফরিদপুরের সালথায় গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার পাশে উপজেলা প্রশাসন, ঘর-দোকান নির্মাণের উদ্বোধন
লাকসামে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন অ্যাডভোকেট বদিউল আলম সুজনের
ঝুঁকিপূর্ণ মল্লিকবাড়ি-পাঁচগাও সড়কে বাঁধলো স্বস্তি
জয়পুরহাটে সরকারি গাছ কাটার অভিযোগে তিনজনের কারাদণ্ড
জাতভেদে ছড়া ১৫০ থেকে ৫০০ টাকা, সরবরাহ বাড়লেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ার আক্ষেপ