নিজস্ব প্রতিবেদক ১২ এপ্রিল ২০২৫ ১০:০৮ এ.এম
মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়ন এর বনগাঁও গ্রামের লন্ডন প্রবাসী মৃত : আব্দুল জব্বার এর পুত্র মোহাম্মদ আব্দুল আজিজ এর মৌরসী সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে প্রতিবেশী মুহিদ মিয়া (৬০), শাহ আলম (৩০), নুর আলম (২৬), কাওছার মিয়া (৬০), আক্তার মিয়া (৫০), গিলমান মিয়া (৪৮), জাবেদ মিয়া (৩৯) গংদের বিরুদ্ধে। ১২ এপ্রিল শনিবার দুপুরে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ভুক্তভোগী প্রবাসী মোহাম্মদ আব্দুল আজিজ জানান- মৌলভীবাজার সদর উপজেলার- মৌজা : বনগাঁও, জে এল নং- ৯৫, এসএ খতিয়ান নং-৭৮, এস এ দাগ নং- ১০০/১১৭, আর,এস খতিয়ান নং- ১৪২/৭১/১৪০, আরএস দাগ নং- ৯০ দাগে ৫০ শতক ও আর এস ৭৩ নং দাগে ০৫+০৬ = ১১ শতক। মোট মোয়াজি ৬১ শতক ভূমি মৌরসী সুত্রে প্রাপ্ত মালিক ও দখলদার হিসাবে ইউনিয়ন পরিষদে ট্যাক¥ ও খাজনা পরিশোধ করে আসতেছেন। স্ব-পরিবারে প্রবাসে বসবাস করার কারণে প্রতিবেশী মুহিদ মিয়া গংরা উক্ত ভূমিতে রোপনকৃত গাছ গাছালী কাটিয়া নিয়া উক্ত ভূমিতে জোরপূর্বক কাজ শুরু করেন। প্রতিবাদ করলে প্রানে হত্যা করার জন্য উদ্যত হন। বিষয়টি স্থানীয় গন্যমান্য লোকজনকে অবগত করা হলেও সমাধান না হওয়ার কারণে এ বিষয়ে মৌলভীবাজার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত (পিটিশন মামলা নং- ৮৯/২৫ইং (সদর) দায়ের করেন। বিজ্ঞ আদালত তপসীল বর্ণিত ভূমিতে ফৌঃ কাঃ বিঃ ১৪৪ ধারা জারী করেন এবং উভয়ং পক্ষকে শান্তি-শৃংখলা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করেন। এবং এতদবিষয়ে আগামী ১২/০৫/২০২৫ইং, প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ-কে নির্দেশনা প্রদান করেন। মৌলভীবাজার মডেল থানার পুলিশ বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুসরন করে সরেজমিন গিয়ে উভয় পক্ষদ্বয়-কে নোটিশ প্রদান করেন। কিন্তু- মুহিদ মিয়াগংরা বিজ্ঞ আদালতের নির্দেশনা অমান্য করে তাদের কাজসহ যাবতীয় কার্যক্রম অব্যাহত রাখেন। বিজ্ঞ আদালতের নির্দেশনা অমান্য করে প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক কাজ শুরু বিষয়ে অবগত হয়েও মৌলভীবাজার মডেল থানার পুলিশ এ বিষয়ে কোন আইনানুগ প্রদক্ষেপ গ্রহন করে নি। উল্টো প্রবাসীকে হয়রানীর শিকার হতে হয়েছে। মুহিদ মিয়াগংরা স্থানীয় ভাবে প্রভাব বিস্তার করে মামলার স্বাক্ষীকে জোরপূর্বক লিখিত ভাবে স্বাক্ষী প্রত্যাহার করতে বাধ্য করে। বিজ্ঞ আদালত কর্তৃক বিগত ০৮/০৪/২০২৪ইং তারিখে স্থিতাবস্থা এর আদেশ (মামলা নং- ৯৬/২০২৪ইং, বাদী- আব্দুল আজিজগং- বিবাদী- মুহিদ মিয়া গং) বহাল রয়েছে। তিনি আরো জানান- প্রতিবেশীদের এহেন আচরণে নিরাপত্তা হীনতায় পরিবারের লোকজন বাংলাদেশে আসতে ভয় পাচ্ছেন।
মমেক হাসপাতালের অনিয়ম অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ
জুলাই যোদ্ধা তানভিরুলের নিভৃত গ্রামে ইউএনও: শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা
জয়পুরহাটে দিলীপ কুমার মাঝি হত্যা মামলায় ২৩ বছর পর একজনের যাবজ্জীবন কারাদণ্ড
লালমনিরহাটে বাঘের আক্রমণে আহত ৩, ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিজিবি
জয়পুরহাটে বিভিন্ন পূজা মন্ডপে এসআরবির টহল জোরদার
লালমনিরহাটে একই আঙিনায় মসজিদ-মন্দির সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত
জয়পুরহাটে শারদীয় দুর্গোৎসব ঘিরে বিজিবির কড়া নিরাপত্তা: মণ্ডপ পরিদর্শনে ২০ বিজিবি অধিনায়ক
দুলাভাইয়ের সাথে দেখা করে বাড়ি ফিরা হলোনা বিকাশের
মেয়াদের পরও দেদারছে চলছে বালু লুট: নেপথ্যে কর্মকর্তা-ইজারাদার সিন্ডিকেট
জয়পুরহাট প্রেসক্লাবে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ
ফরিদপুরের আলফাডাঙ্গায় ৩য় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা
মানব পাচার চক্রের দুই মূলহোতাসহ কেরানীগঞ্জে ৪৬৩ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে এসআরবি - ১০
ময়মনসিংহে শাপলা মহিলা সংস্থার সাংবাদিকদের সাথে সেমিনার
জয়পুরহাট কিডনি বিক্রি করেও ঘোচেনি অভাব, কালাইয়ে ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেপ্তার ছামছুল
লাকসামে সামাজিক সংগঠনগুলোর মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশুদের পরিবেশ দূষণের প্রভাব নিয়ে পলিসি ডায়ালগ
লালমনিরহাটের পাটগ্রামে প্র'কাশ্যে চলছে অ'বৈধ বো'মা মে'শিন দিয়ে বালু ও পাথর উত্তোলন
স্কলারশিপ নিয়ে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমালেন শেরপুরের আবু বকর সিদ্দিক
রাজউকের জোন ৪/২ অথরাইজড অফিসার হাসানুর রেজার দুর্নীতির মহাকাব্য
গাবতলীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে পৌর বিএনপির র্যালি ও মতবিনিময়
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ক্লিনিং ডে ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
লালমনিরহাটে নয় বছর পর এসিডদগ্ধে গৃহবধূর মৃত্যু! আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি
মমেক হাসপাতালে কেউ পদদলিত হয়ে মারা যায়নি : বিভাগীয় কমিশনার
ফরিদপুরে সওজের জমি ও হাসপাতাল এলাকার দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
ফরিদপুরের সালথায় গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার পাশে উপজেলা প্রশাসন, ঘর-দোকান নির্মাণের উদ্বোধন
লাকসামে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন অ্যাডভোকেট বদিউল আলম সুজনের
ঝুঁকিপূর্ণ মল্লিকবাড়ি-পাঁচগাও সড়কে বাঁধলো স্বস্তি
জয়পুরহাটে সরকারি গাছ কাটার অভিযোগে তিনজনের কারাদণ্ড
জাতভেদে ছড়া ১৫০ থেকে ৫০০ টাকা, সরবরাহ বাড়লেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ার আক্ষেপ