এস বি সুজন ১৫ জুন ২০২৫ ০১:০৩ এ.এম
লালমনিরহাটের তিনটি সীমান্ত পয়েন্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশইন করার সময় তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ছাড়া বিজিবি ও স্থানীয়দের বাধায় শূন্যরেখায় আটকে আছে আরও ৯ জন।
শনিবার সকালে হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার তিনটি সীমান্ত পয়েন্ট দিয়ে পুশইনের এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন—সাতক্ষীরার কলারোয়া উপজেলার সাতখুঁটা গ্রামের মকবুল গাজীর ছেলে শহিদুল ইসলাম (৩৫), একই এলাকার পুটুনী গ্রামের মৃত কাসেম মোল্লার ছেলে আমজাদ মোল্লা (৪০) এবং নড়াইলের কালিয়া উপজেলার পাটেশ্বরী গ্রামের আব্দুল মুকিত মোল্লার ছেলে মামুন মোল্লা (৫০)।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া সীমান্তের ৯০৫/১-এস পিলার এলাকা দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে ঢুকিয়ে দেয়। পরে বিজিবি তাদের আটক করে হাতীবান্ধা থানায় সোপর্দ করে। জানা গেছে, তারা ৮-১০ বছর আগে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং মুম্বাইয়ে কাজ করছিলেন। সম্প্রতি বিএসএফ তাদের ধরে এনে জোরপূর্বক সীমান্ত পার করে দেয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন-নবী বলেন, ‘আটক ব্যক্তিরা বাংলাদেশি নাগরিক। তাঁদের পরিচয় যাচাই-বাছাই শেষে স্বজনদের জিম্মায় হস্তান্তর করা হবে।’
এদিকে, একই উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবি সীমান্তের ৮৯১ নম্বর পিলার এলাকায় আরও তিনজনকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলে বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধে পিছু হটে বিএসএফ। এতে ওই তিনজন এখনো শূন্যরেখায় অবস্থান করছেন।
অন্যদিকে, পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ডাঙ্গারপাড় সীমান্তেও নারীসহ ছয়জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে তাঁরাও শূন্যরেখায় অবস্থান করছেন।
সব মিলিয়ে লালমনিরহাট সীমান্তে তিনজন পুশইনের শিকার হয়ে আটক রয়েছেন এবং ৯ জন শূন্যরেখায় আটকে আছেন।
দেশী জাতের গবাদিপশু উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে– মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সমুদ্রে ট্রলারডুবি: ক্ষতিগ্রস্ত জেলে পরিবারের পাশে গলাচিপা উপজেলা প্রশাসন
বাকৃবিতে নতুন ‘বি.এসসি. ভেট. সায়েন্স এন্ড এ. এইচ.’ ডিগ্রির প্রথম ওরিয়েন্টেশন সম্পন্ন
ফরিদপুরের মধুখালীতে দুই মণ পচা মাংস জব্দ: মাংস ব্যবসায়ীর জরিমানা
ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু
দিনাজপুরে কোটি টাকার দুষ্প্রাপ্য প্রত্নবস্তু উদ্ধার
বাকৃবিতে কৃষি অনুষদের ওরিয়েন্টেশন ও ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠান সম্পন্ন
'অহন সবজি ঠিকমত বাজারে নিবার পামু' রাস্তা উদ্বোধনে কৃষকদের মুখে হাসি
মাকে ধর্ষণের অভিযোগে হত্যায় সহোদর ৪ ভাই গ্রেপ্তার
রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি
লালমনিরহাটে ত্রাণমন্ত্রীর মাদকবিরোধী অভিযান, একদিনে আটক ১৫
লেককে দূষণমুক্ত করার সার্বিক কার্যক্রম নিয়ে এ সভার আয়োজন
দিনাজপুরে লিগ্যাল এইডে ৭ জনের বিরুদ্ধে মামলা: হাজির না হলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি
বিএনপি কর্মী সোহেলের ৫ মাসের সন্তানকে কোলে নিয়ে বিচারের আশ্বাস এমপি ওয়াহাব আকন্দের
ময়মনসিংহ নগরীতে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা
বিস্ফোরক সংকটে দেড় মাস ধরে বন্ধ মধ্যপাড়া খনির পাথর উত্তোলন
ফরিদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, মমিনের হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা
চকবাজারে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত পিস্তল উদ্ধার র্যাব - ১০
দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আলোকিত লালমনিরহাটের প্রথম কর্মসূচি-যৌতুকবিহীন বিয়ে ৭ জোড়া
রেমিটেন্স যোদ্ধা আবু তাহের সন্ত্রাসী হারুনের হুমকীর শিকার
ত্রিশালে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ বৃদ্ধ বাবা-মা, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
বাকৃবি ভাইস-চ্যান্সেলরের সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী,কাজের অঙ্গিকার
ফরিদপুরে পাঁচ শিশুর জন্ম দিলেন এক মা, কিছুক্ষন মধ্যে চার শিশু মৃত্যু
দিনাজপুরের খানসামায় নূরানী একাডেমির প্রধানের বিরুদ্ধে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আদালতে প্রেরণ
পাওনা টাকা পরিশোধ না করলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি: সেতাবগঞ্জে অভিযুক্তদের নামের তালিকা প্রকাশ
বাকৃবিতে রঙিন মাংস উৎপাদনকারী নতুন মুরগির উপজাত উদ্ভাবন
বাকৃবি ও চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
বিরলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি সাদিক রিয়ার পিনাক চৌধুরী
যুবদল নেতার বিরুদ্ধে শ্রমিক ইউনিয়নের সাবেক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ