লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি ২৫ জুন ২০২৫ ০৫:৩৭ পি.এম
লাকসামে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫। পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়৷
মঙ্গলবার (২৫ জুন) সকাল ১০টায় লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা জি এম মো. কবির। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল-আমিন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লাকসাম প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান স্বপন, সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হীরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কূর্ণচন্দ্র মল্লিক, উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুর আলম মজুমদার এবং ছাত্র প্রতিনিধি আব্দুল কাদের।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষা এখন আর কোনো বিলাসিতা নয়, এটি টিকে থাকার জন্য এক অনিবার্য প্রয়োজন। জলবায়ু পরিবর্তন, বন উজাড়, প্লাস্টিক দূষণ ও জলাধার ধ্বংসের ফলে আমাদের পরিবেশ আজ হুমকির মুখে। বক্তারা সকল শ্রেণি-পেশার মানুষকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। বিশেষ করে পুকুর-জলাশয় রক্ষা, গাছ লাগানো এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথি লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ আরো বলেন, পরিবেশকে রক্ষা করে একটি বাসযোগ্য ও সবুজ লাকসাম গড়ে তোলার প্রত্যয়ে চলতি বর্ষা মৌসুমে আমরা ১০ হাজার গাছ লাগানোর পরিকল্পনা হাতে নিয়েছি যা আগামী এক মাসের মধ্যে বাস্তবায়ন হবে৷
আলোচনা সভা শেষে একটি সচেতনতামূলক র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানসিক ভারসাম্যহীন নারীর কন্যাসন্তান প্রসব: মা ও নবজাতকের সার্বিক দায়িত্ব নিল নগরকান্দা উপজেলা প্রশাসন
হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার, উস্কানি ও নিরাপত্তার হুমকির প্রতিবাদে উত্তরায় সংবাদ সম্মেলন"
১৪৪ ধারা অমান্য করে ঘরবাড়ির মালামাল ও ভিটার মাটি লুটের অভিযোগ
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠন
লালমনিরহাটে চলাচলের রাস্তার বেহাল দশা: ১০ হাজার মানুষের দুর্ভোগ
লালমনিরহাটে নতুন পাটের দাম বাড়লেও ফলন কম হওয়ায় দুশ্চিন্তায় কৃষক
ফরিদপুরের চরভদ্রাসনে চাঁদা না পেয়ে প্রবাসী ও তাঁর দোকানে হামলা, হাসপাতালে ভর্তি ১
বাকৃবিতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেবা
হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবিতে নতুন করে উত্তপ্ত সৌদি-ইয়েমেন পরিস্থিতি
'গেইটের সাথে বেঁধে রাখলেন মাদক ব্যবসায়ীদের', ভ্রাম্যমাণ আদালতে সাজা
ময়মনসিংহে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত
গাজীপুরকে আধুনিক নগরী গড়তে ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট
ফরিদপুরে ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে চরাঞ্চলবাসীর মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
বাকৃবিতে পুষ্টি নিরাপত্তা ও খামার ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক গ্যাস সংকটে সকাল-সন্ধ্যা সিএনজি চালকদের অবরোধ
ঝুঁকিপূর্ণ সময়েও রাজপথ ছাড়েননি সাংবাদিক হায়দার আলী: নেতাকর্মীদের মূল্যায়নের দাবি
ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়ার বরখাস্তের আদেশ প্রত্যাহার
ফরিদপুরের মধুখালীতে সরকারি খাল দখলমুক্ত: ৪০ বছরের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন
জমিজমা বিরোধের হামলায় আদালতে মামলা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার
ম্যানিলায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকে
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
ছিনতাইয়ের উদ্দেশ্যে নাঈম হত্যা: ফরিদপুরে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড
ফরিদপুরে অপচিকিৎসায় কলেজছাত্রীর মৃত্যুর অভিযোগ: তদন্তে ৩ সদস্যের কমিটি, আত্মগোপনে চিকিৎসক
ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২ নারীসহ নিহত ৩
খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, গান গাইবে নাইম মুর্তজার বেংগল বয়েজ
ধর্ষণ চেষ্টা মামলা মিথ্যা, মানববন্ধনে দাবি আলেমওলামাদের
টিআরবি প্রকল্পের ৩০ লাখ টাকার সরকারি অনুদান বিতরণ
শিশু জান্নাতুল হত্যা মামলার প্রধান আসামি মজিবুর গ্রেফতার
রাজনৈতিক আক্রোশে ফরিদপুরের সৌন্দর্যমণ্ডিত চত্বরগুলো ভেঙে ফেলার চাপ! ফুঁসে উঠেছে সচেতন মহল
ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা,অটোরিকশা ছিনতাই