নিজস্ব প্রতিবেদক ৩১ জুলাই ২০২৫ ০৩:৩০ পি.এম
কুমিল্লার মুরাদনগর সাংবাদিকদের হামলার ঘটনায় দোষীদের গ্রেফতার না করা পর্যন্ত জেলা পুলিশের সকল সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছে কুমিল্লা সাংবাদিকরা। এই ঘটনায় মামলাও দায়েরের কথাও জানানো হয়েছে। কুমিল্লার মুরাদনগরে সাংবাদিকদের হামলার ঘটনায় কুমিল্লা প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশে এসব কথা জানান কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবের মিলনায়তনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে, গতকাল বুধবার (৩০ জুলাই) কুমিল্লার মুরাদনগর বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের সংঘর্ষের সময় সাংবাদিকদের উপর হামলা করা হয়। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে স্টার নিউজের কুমিল্লা প্রতিনিধি আবদুল্লাহ আল মারুফকে এক ব্যক্তি লোহার রড দিয়ে তার পায়ে একাধিক আঘাত করছে। এ সময় তার সঙ্গে থাকা এস এ টিভির কুমিল্লার ভিডিও জার্নালিস্ট বাপ্পীও আহত হয়েছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে দেশজুড়ে সমালোচনা সৃষ্টি হয়। এ ঘটনায় মুরাদনগরে দেশ টিভির কুমিল্লা প্রতিনিধি সুমন কবীর, খোলা কাগজের প্রতিনিধি শাহ ইমরান , এশিয়ান টিভির কুমিল্লা প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভ, বার্তা ২৪ এর কুমিল্লা প্রতিনিধি মঈন নাসের খান রাফি,ডেইলি প্রেজেন্ট টাইমসের কুমিল্লা জেলা প্রতিনিধি হাবিবুর রহমান মুন্না আহত হয়।
এ সময় বক্তব্যে কাজী এনামুল হক বলেন, সারাদেশে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। আপনারা দেখেছেন আমাদের সহকর্মীদের কিভাবে হামলা করেছিল সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা কোন দলের তো আমরা জানি। আমরা কোন দল-মত বুঝি না। ঘটনা ঘটবে সাংবাদিক নিউজ করবে হামলা কেন করবেন? অতীতের ঘটনায় প্রশাসনের প্রশ্নবিদ্ধ ভূমিকাও আমরা দেখেছি। তাই আমরা বলতে চাই যতক্ষণ না আমাদের সহকর্মীদের হামলার দোষীদের গ্রেফতার না করা হবে আমরা পুলিশের কোন ইতিবাচক সংবাদ প্রচার করবো না।
এসময় তিনি মামলা করার ঘোষণা দেন এবং প্রেসক্লাব থেকে মামলা পরিচালনার ঘোষণা দেন।
প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুসহ বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তব্যে সাংবাদিক নেতারা রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্য করে বলেন, বেশ কিছুদিন ধরে আপনাদের উগ্র নেতাকর্মীরা সাংবাদিকদের ইঙ্গিত করছে। আপনারা তাদের সামলান। নাহয় ভবিষ্যৎে আপনাদের কোন সংবাদ সাংবাদিকরা প্রচার করবে না।
লাকসামে সামাজিক সংগঠনগুলোর মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশুদের পরিবেশ দূষণের প্রভাব নিয়ে পলিসি ডায়ালগ
লালমনিরহাটের পাটগ্রামে প্র'কাশ্যে চলছে অ'বৈধ বো'মা মে'শিন দিয়ে বালু ও পাথর উত্তোলন
স্কলারশিপ নিয়ে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমালেন শেরপুরের আবু বকর সিদ্দিক
রাজউকের জোন ৪/২ অথরাইজড অফিসার হাসানুর রেজার দুর্নীতির মহাকাব্য
গাবতলীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে পৌর বিএনপির র্যালি ও মতবিনিময়
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ক্লিনিং ডে ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
লালমনিরহাটে নয় বছর পর এসিডদগ্ধে গৃহবধূর মৃত্যু! আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি
মমেক হাসপাতালে কেউ পদদলিত হয়ে মারা যায়নি : বিভাগীয় কমিশনার
ফরিদপুরে সওজের জমি ও হাসপাতাল এলাকার দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
ফরিদপুরের সালথায় গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার পাশে উপজেলা প্রশাসন, ঘর-দোকান নির্মাণের উদ্বোধন
লাকসামে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন অ্যাডভোকেট বদিউল আলম সুজনের
ঝুঁকিপূর্ণ মল্লিকবাড়ি-পাঁচগাও সড়কে বাঁধলো স্বস্তি
জয়পুরহাটে সরকারি গাছ কাটার অভিযোগে তিনজনের কারাদণ্ড
জাতভেদে ছড়া ১৫০ থেকে ৫০০ টাকা, সরবরাহ বাড়লেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ার আক্ষেপ
জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন: সভাপতি হেলাল, সম্পাদক শিপলু বিজয়ী
প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় আসামি কামাল প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওসি সিদ্ধিরগঞ্জকে এসপির নির্দেশ
লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
ফরিদপুরে নব নিযুক্ত সিভিল সার্জনকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে কার্যালয় অবরোধ
ফরিদপুরে তিন যুগের পুরোনো সেতু এখন মরণফাঁদ, ঝুঁকিতে হাজারো মানুষ
ফরিদপুরে মন্দিরের জমি দখলের অভিযোগ সেবায়েতের ছেলেদের বিরুদ্ধে: উদ্ধার ও স্থায়ী বরাদ্দের দাবিতে মানববন্ধন
ফরিদপুরের মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র্যাব
জয়পুরহাটে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে ৩ মাস ব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
জয়পুরহাটে আখক্ষেত থেকে নিখোঁজ ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার, মোটরসাইকেল ছিনতাইয়ের ধারণা
জয়পুরহাটে প্রেমিকার বাড়িতে বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অবস্থান
জয়পুরহাটে মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পুড়িয়ে হত্যা
সাংবাদিকতার আড়ালে মাদক কারবারের অভিযোগ, বাড়িতে যৌথ অভিযান