বরিশাল প্রতিনিধি ২০ জুলাই ২০২৫ ০৫:০২ পি.এম
ব্যবসায়ীকে থানায় আটকে রেখে চেক ও স্ট্যাম্পের স্বাক্ষর নেয়ার প্রতিবাদে বরিশাল কোতোয়ালি মডেল থানার দুই ওসি একজনে এসআই ও দুইজন কনস্টেবলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ওই ব্যবসায়ী। আজ বিবার (২০ জুলাই) সকাল ১১টায় বরিশাল প্রেসক্লাবে ভুক্তভোগী ব্যবসায়ী মাইনুল ইসলাম স্বপন এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাইনুল ইসলাম স্বপন বলেন, নগরীর বাংলা বাজার মোড়ের একজন বিকাশ ব্যবসায়ী। বিএমপির গোয়েন্দা শাখায় কর্মরত কনস্টেবল রাশেদের সাথে সু-সম্পর্ক থাকার কারনে তার কাছ থেকে ব্যবসার প্রয়োজনে মাসে ২১ হাজার টাকা লাভের বিনিময়ে ২০২৩ সালের ২ মার্চ ৭ লাখ টাকা ধার নেয়।
ধারের টাকার জামানত হিসাবে ব্লাংক চেক ও ৩০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর নেয় কনস্টেবল রাশেদ। লাভের টাকার পাশাপাশি ধারের টাকা পরিশোধ করে দেয় ব্যবসায়ী স্বপন। এক পর্যায়ে তার ধার ও লাভের টাকা পরিশোধ হয়ে যায়। কিন্তু টাকা পরিশোধ হয়ে গেলেও জামানত হিসাবে রাখা ডকুমেন্টস চেক ও স্ট্যাম্প ফেরত দেয়নি রাশেদ। ডকুমেন্টস ফেরত না দিয়ে উল্টো স্বপনের কাছে ৪ লাখ টাকা দাবী করেন। টাকা না দিলে মামলার হুমকি দেন কনস্টেবল রাশেদ। ব্যবসায়ী স্বপন ৪ লাখ টাকা দিতে অস্বীকৃতি জানালে কনস্টেবল রাশেদের স্ত্রী ফারজানা বেগমকে বাদী করে বরিশাল কোতয়ালী মডেল থানায় আমার নামে অভিযোগ দেয়।
লিখিত বক্তব্যে স্বপন আরো বলেন, অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এস.আই রুহুল আমিন বিষয়টি সমঝোতার জন্য স্বপনকে থানায় ডাকলে গত (১৮ জুলাই) শুক্রবার সকাল সাড়ে ১১ টায় থানায় যান। থানায় যাওয়ার সাথে সাথে কোন কিছু জিঙ্গেস না করেই তার কাছ থেকে মোবাইল, মানিব্যাগ এবং যাবতীয় সব কিছু রেখে রুমে আটকে রাখে। তার সাথে অমানবিক আচরন করেন ওসি তদন্ত শেখ মিজানুর রহমান। তার উপরে চাপ প্রয়োগ করেন এবং মামলা দিয়ে কোর্টে চালান দেয়ার হুমকি প্রদান করেন।
এক পর্যায়ে স্বপনের বৃদ্ধ মাকে থানায় ডেকে একই ধরনের হুমকি প্রদান করেন তারা। স্বপনের মা অসহায় হয়ে পড়েন। তাকে মামলার ভয়ভীতি দেখিয়ে তার মায়ের কাছ থেকে ৪ লাখ টাকার চেক ও ব্লাংক স্ট্যাম্পে স্বাক্ষর নেয় তারা এবং তদন্ত কর্মকর্তা এস.আই রুহুল আমিন নিজে চেক লিখে তার মায়ের কাছ থেকে স্বাক্ষর নেয়।
স্বপ্ন আরো বলেন, রাশেদের চাচাতো ভাই কোতয়ালী থানার এসি অফিসে কর্মরত কনস্টেবল হুমায়ুন তার মোটরবাইকে করে তার দোকান নিয়ে কনস্টেবল রাশেদকে ধারের ৭ লাখ টাকা পরিশোধের সকল ডকুমেন্টস চাপ প্রয়োগ করে নিয়ে যায়। স্বপনের মোবাইলে থাকা টাকা পরিশোধের সকল ডকুমেন্টস এস.আই রুহুল আমিন নিজ হাতে ডিলিট করে দেন।
কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান ও তদন্ত ওসি শেখ মিজানুর রহমান ৬ ঘন্টা তাকে আটকে রেখে তাদের পুলিশ সদস্য রাশেদের পক্ষ নিয়ে তার কাছ থেকে সকল প্রয়োজনীয় ডকুমেন্টস রেখে ছেড়ে দেয়। তাদের দাবীকৃত টাকা পরিশোধ না করিলে মামলার হুমকি দেন। এ ঘটনা নিয়ে বারাবারি করতে নিষেধ করেন।
স্বপনের সাথে অমানবিক আচরনের বিচার পেতে পারেন সে বিষয়ে বরিশাল মেট্টোপলিটন পুলিশের কমিশনার সহ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
বিষয়টি জানতে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমানকে একাধিক বার ফোন করা হলে তিনি রিসিভ করেননি।
লাকসামে সামাজিক সংগঠনগুলোর মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশুদের পরিবেশ দূষণের প্রভাব নিয়ে পলিসি ডায়ালগ
লালমনিরহাটের পাটগ্রামে প্র'কাশ্যে চলছে অ'বৈধ বো'মা মে'শিন দিয়ে বালু ও পাথর উত্তোলন
স্কলারশিপ নিয়ে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমালেন শেরপুরের আবু বকর সিদ্দিক
রাজউকের জোন ৪/২ অথরাইজড অফিসার হাসানুর রেজার দুর্নীতির মহাকাব্য
গাবতলীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে পৌর বিএনপির র্যালি ও মতবিনিময়
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ক্লিনিং ডে ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
লালমনিরহাটে নয় বছর পর এসিডদগ্ধে গৃহবধূর মৃত্যু! আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি
মমেক হাসপাতালে কেউ পদদলিত হয়ে মারা যায়নি : বিভাগীয় কমিশনার
ফরিদপুরে সওজের জমি ও হাসপাতাল এলাকার দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
ফরিদপুরের সালথায় গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার পাশে উপজেলা প্রশাসন, ঘর-দোকান নির্মাণের উদ্বোধন
লাকসামে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন অ্যাডভোকেট বদিউল আলম সুজনের
ঝুঁকিপূর্ণ মল্লিকবাড়ি-পাঁচগাও সড়কে বাঁধলো স্বস্তি
জয়পুরহাটে সরকারি গাছ কাটার অভিযোগে তিনজনের কারাদণ্ড
জাতভেদে ছড়া ১৫০ থেকে ৫০০ টাকা, সরবরাহ বাড়লেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ার আক্ষেপ
জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন: সভাপতি হেলাল, সম্পাদক শিপলু বিজয়ী
প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় আসামি কামাল প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওসি সিদ্ধিরগঞ্জকে এসপির নির্দেশ
লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
ফরিদপুরে নব নিযুক্ত সিভিল সার্জনকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে কার্যালয় অবরোধ
ফরিদপুরে তিন যুগের পুরোনো সেতু এখন মরণফাঁদ, ঝুঁকিতে হাজারো মানুষ
ফরিদপুরে মন্দিরের জমি দখলের অভিযোগ সেবায়েতের ছেলেদের বিরুদ্ধে: উদ্ধার ও স্থায়ী বরাদ্দের দাবিতে মানববন্ধন
ফরিদপুরের মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র্যাব
জয়পুরহাটে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে ৩ মাস ব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
জয়পুরহাটে আখক্ষেত থেকে নিখোঁজ ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার, মোটরসাইকেল ছিনতাইয়ের ধারণা
জয়পুরহাটে প্রেমিকার বাড়িতে বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অবস্থান
জয়পুরহাটে মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পুড়িয়ে হত্যা
সাংবাদিকতার আড়ালে মাদক কারবারের অভিযোগ, বাড়িতে যৌথ অভিযান