নিজস্ব প্রতিবেদক ১৩ সেপ্টেম্বার ২০২৫ ০৬:২১ পি.এম
গত ০৯/০৭/২০২৫খ্রিঃ তারিখ জেলা গোয়েন্দা শাখা, যশোরের এসআই(নিঃ)/মোঃ কামরুজ্জামান, এএসআই(নিঃ)/রঞ্জন কুমার বসু এর নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতয়ালী থানাধীন পালবাড়ি ভাস্কর্যের মোড় এলাকা হতে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য চিহ্নিত মোটরসাইকেল চোর মোঃ শহিদুল ইসলাম @ শহিদ(৪২) কে গ্রেফতার করা করে। ধৃত আসামীর স্বীকারোক্তি মোতাবেক উক্ত আভিযানিক টিম নড়াইল ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর চক্রের মোট ০৬(ছয়) জন আসামী গ্রেফতার করে এবং ধৃত আসামীদের হেফাজত হতে ০৪ (চার) টি মোটরসাইকেল উদ্ধার করে। এই সংক্রান্তে ডিবি’র এএসআই(নিঃ)/রঞ্জন কুমার বসু বাদী হয়ে এজাহার দায়ের করলে যশোর জেলার কোতয়ালী মডেল থানার মামলার নাম্বার-৩৬, তারিখ-১০/০৭/২০২৫খ্রিঃ, ধারা-৩৭৯/৪১১/৪১৩ পিসি রুজু হয়। গ্রেফতারকৃত আসামীদের গত ১০/০৭/২০২৫খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ আদালতে সোপর্দকৃত আসামীদের মধ্যে হতে ০৪(চার) জন আসামী ফৌঃকাঃবিঃ-১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করে।
যশোর জেলার সন্মানিত পুলিশ সুপার, মহোদয়ের নির্দেশক্রমে উক্ত আসামীদের প্রদত্ত জবানবন্দি পর্যালোচনা, বিশ্বস্ত সোর্স ও আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মামলাটির তদন্তকারী অফিসার এসআই(নিঃ)/মোঃ কামরুজ্জামান সঙ্গীয় অফিসার-ফোর্স সহ গত ১১/০৯/২০২৫খ্রিঃ তারিখ এবং ১২/০৯/২০২৫খ্রিঃ তারিখ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী, মোকসেদপুর ও গোপালগঞ্জ সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য ১।মোঃ হাসানুর রহমান(২২), ২। মোঃ মুরসালিম(২১), ৩। মোঃ আজিম শিকদার(২১), ৪। মোঃ তামিম(২৪)’দেরকে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীদের স্বীকারোক্তি ও হেফাজত হতে ০২টি Yamaha R15 মোটরসাইকেল, ০৩টি SUZUKI Gixxer মোটরসাইকেল, ০১টি Pulsar মোটরসাইকেল, ০১টি Yamaha FZ V-3 মোটরসাইকেল সহ সর্বমোট-০৭(সাত) টি চোরাই মোটরসাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
অত্র মামলায় এ পর্যন্ত ১০(দশ) জন আন্তঃ জেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার এবং সর্বমোট ১১ (এগারো) টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের ইং- ১২/০৯/২০২৫ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের নাম-ঠিকানাঃ-
১। মোঃ তামিম খান(২১), পিতা-মোঃ জাকির হোসেন, সৎ পিতা-মুফতি সিহাব উদ্দিন কাশেমী, মাতা-আফছানা বেগম, সাং-শংকরপাশা(কালনাঘাট-চর ভাটপাড়া), থানা-কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জ।
২। মোঃ মুরসালিন(২১), পিতা-মৃত আলমগীর শেখ, মাতা-রাহেলা বেগম, সাং-চর সোনাকুড়, গোপালগঞ্জ পৌরসভা, ১৩নং ওয়ার্ড, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জ।
৩। মোঃ আজিম শিকদার(২১), পিতা-এনামুল শিকদার, মাতা-রুমা বেগম, সাং-সোনাকুড়, গোপালগঞ্জ পৌরসভা, ১৪নং ওয়ার্ড, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জ।
৪। মোঃ হাসানুর রহমান(২২), পিতা-মোঃ মিজানুর রহমান, মাতা-মোছাঃ সালেহা বেগম, সাং-বাট্রাইধোবা, ইউপি-সাজাইল, ওয়ার্ড নং-০৩, থানা-কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জ।
উদ্ধারকৃত চোরাই মোটরসাইকেলের বিবরণঃ-
১। একটি কালো-নীল রংয়ের ১৫০ সিসি R-15 V4 মোটরসাইকেল, চেসিস নং- ME1R6672CN0037489, ইঞ্জিন নং- BN460408092
২। একটি সাদা-কালো রংয়ের ১৫০ সিসি R-15 V3 মোটরসাইকেল, চেসিস নং- ME1RG6718ND109949, ইঞ্জিন নং- B3584311009105
৩। একটি লাল রংয়ের ১৫০ সিসি SUZUKI GIXXER মোটরসাইকেল, চেসিস নং- RMBL-ED13F-110-557, ইঞ্জিন নং- PGA1829216
৪। একটি কলো রংয়ের ১৫০ সিসি SUZUKI GIXXER মোটরসাইকেল, চেসিস নং- RMBLNG4BX-103077, ইঞ্জিন নং- BGA1-621702
৫। একটি কলো রংয়ের ১৫০ সিসি SUZUKI GIXXER মোটরসাইকেল, চেসিস নং- MB8N64BBMH9104651, ইঞ্জিন নং- BGA1-471645
৬। একটি নীল রংয়ের ১৫০ সিসি YAMAHA FZ-S VERSION-3.0 মোটরসাইকেল, চেসিস নং- PS2R664200A015865, ইঞ্জিন নং- G3L5E0200645
৭। একটি কলো রংয়ের ১৫০ সিসি PALSUR মোটরসাইকেল, চেসিস নং- MD2A11CY2JCH90276, ইঞ্জিন নং- DHYCJH09998
অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স! দিনাজপুর জেলা জুড়ে পুলিশের বিশেষ ঝটিকা অভিযান ও চেকপোস্ট জোরদার
বোচাগঞ্জ থানা অধীনে আশা আক্তার সহ তার পরিবারের বিরুদ্ধে দিনাজপুর কোর্ট আদালতে একাধিক মামলা দায়ের এবং ওয়ারেন্ট ও সমন জারি
১০ ঘণ্টার মধ্যে লোমহর্ষক ক্লুলেস মঠবাড়িয়ার জোড়া খুনের রহস্য উন্মোচন!
পিরোজপুরের মঠবাড়িয়ায় এেক সপ্তাহের ব্যবধানে জোড়া খুন,আতঙ্কে এলাকাবাসী
বরুড়ায় আন্তজেলা ডাকাত দলের ৮ জনকে আটক করেছে থানা পুলিশ
ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় মাদক মামলার এক হাজতির মৃত্যু
ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা: স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
কুখ্যাত আশা আক্তার দুই শিশু কন্যা ও জরুরী ফাইল আত্মসাৎ জিম্মি মামলা তুলে না নিলে প্রাণনাশের হুমকি
বোচাগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেফতার লিপি আক্তার, সোহেল রানা গাংগুয়া ও রনি কেকড়া দিনাজপুর কেন্দ্রীয় কারাগারে কারা ভোগ করছে
পার্বতীপুরে খাস জমি দখলের ভয়ংকর সিন্ডিকেট! আওয়ামী লীগ আমলের প্রভাব খাটিয়ে সরকারি সম্পত্তিতে বহুতল ভবন, অভিযোগ তুলতেই হত্যার হুমকি প্রশাসনের নীরবতায় ক্ষোভ-বিস্ফোরণ, প্রশ্নের মুখে ভূমি ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা বাহিনী
ওয়ারেন্টভুক্ত ৯ আসামিকে গ্রেফতার
লালমনিরহাটে স্বামীকে গলা কেটে হত্যার চেষ্টা, স্ত্রী আটক
দিনাজপুর আমলি আদালতে ৩টি মামলা: ধার নেওয়া ৬ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ৮ জন আসামি
ময়মনসিংহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জাহাঙ্গীর কবির নানক ও শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের অব্যাহতির আবেদন খারিজ
পুলিশ বাহিনীকে জনপ্রত্যাশা ও জনআকাঙ্ক্ষা অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ - স্বরাষ্ট্রমন্ত্রী
‘পুলিশ সপ্তাহ-২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
নেত্রকোনায় মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষন-অন্তঃস্বত্ত্বা: গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিল অভিযুক্ত শিক্ষক, র্যাবের অভিযানে ধরা
‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
কৃষক হত্যা মামলায় তিন জনের মৃত্যুদন্ড ও তিনজনের যাবজ্জীবন
দিনাজপুর আদালতে বিচার বিভাগের ধীরগতি ও হয়রানির অভিযোগ, তদন্তের দাবি
একাধিক মামলার ওয়ারেন্টের আসামি কে কোর্টে চালান ও সিনিয়র ম্যাজিস্ট্রেট জামিনে না মঞ্জুর
একাধিক মামলার ওয়ারেন্টের আসামি কে কোর্টে চালান ও সিনিয়র ম্যাজিস্ট্রেট জামিনে না মঞ্জুর
ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী নিরঙ্কুশ জয়
বগুড়ায় ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী
দিনাজপুরের বোচাগঞ্জে চাঞ্চল্যকর অভিযোগ—স্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে অপহরণ, প্রতারণা, ব্ল্যাকমেইল ও কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগ
বীরগঞ্জে জমি দখলের চেষ্টায় হামলা, নারী-শিশুসহ আহত ৪
আশা আক্তার ও তার পরিবার জামাই বাড়ির মোটা অংকের টাকা দিয়ে জমি কিনে বাড়িঘর নির্মাণ রাতা রাতি আঙ্গুল ফুলে কলা গাছ
গাজীপুরে মামা হত্যার আসামি ভাগিনা আখাউড়ায় গ্রেপ্তার
জেলা গোয়েন্দা শাখা(ডিবি), যশোরের বিশেষ অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর চক্রের ০৪(চার) সদস্য গ্রেফতার ও ০৭(সাত) টি চোরাই মোটরসাইকেল উদ্ধার