নিজস্ব প্রতিবেদক ২২ জানু ২০২৫ ০৬:৫৮ পি.এম
আসন্ন অমর একুশে বইমেলা-২০২৫ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
নিরাপত্তামূলক ব্যবস্থার মধ্যে বইমেলার ভেতরে ও বাইরে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সাদা পোশাকে ও ইউনিফর্মে ডিউটিতে নিয়োজিত থাকবে। এছাড়া মেলা প্রাঙ্গণে ড্রোন দিয়ে মনিটরিং এবং স্ট্যান্ডবাই রাখা হবে সোয়াট ও বোম্ব ডিসপোজাল টিম।
বুধবার (২২ জানুয়ারি) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আসন্ন বইমেলা উপলক্ষে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত ডিএমপির সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার, বইমেলা ড্রোনে মনিটরিং, থাকবে সোয়াট-বোম্ব ডিসপোজাল টিম
ডিএমপি কমিশনার বলেন, প্রতি বছরই অমর একুশে বইমেলার আয়োজন করে বাংলা একাডেমি। ফেব্রুয়ারিজুড়ে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে চলবে অমর একুশে বইমেলা। বইমেলা ঘিরে ডিএমপি পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে।
বইমেলায় গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তিনি আরও বলেন, সিসি ক্যামেরার মাধ্যমে বইমেলার ভেতরে ও চারপাশে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। নিশ্ছিদ্র নিরাপত্তায় থাকবে ওয়াচ টাওয়ার, ফায়ার টেন্ডার। থাকবে প্রাথমিক চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা।
তিনি বলেন, অন্য নিরাপত্তামূলক ব্যবস্থাগুলোর মধ্যে থাকবে অনুষ্ঠানস্থল সুইপিং করা, সাদা পোশাকে বিশেষ টিম মোতায়েন, বিলবোর্ড, ব্যানার ও মাইকিং করে দিক-নির্দেশনা দেওয়া ও সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং।
শেখ সাজ্জাত আলী বলেন, প্রত্যেক দর্শনার্থীকে আর্চওয়ে দিয়ে মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে হবে। বড় ব্যাগ, কার্টন, দাহ্য পদার্থ নিয়ে মেলায় কেউ প্রবেশ করতে পারবেন না। প্রতিবারের মতো এবারও মেলায় থাকবে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার, হেল্প ডেস্ক ও শিশু পরিচর্যা কেন্দ্র। আলো থাকলে মানুষ নিরাপত্তা বোধ করে, এজন্য সার্বক্ষণিক আলোর ব্যবস্থা নিশ্চিত করা হবে।
ডিএমপি কমিশনার, বইমেলা ড্রোনে মনিটরিং, থাকবে সোয়াট-বোম্ব ডিসপোজাল টিম বইমেলার পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং আগত দর্শনার্থীদের সুস্বাস্থ্য রক্ষার ওপরও গুরুত্বারোপ করেন ডিএমপি কমিশনার।
সর্বোপরি সবার সহযোগিতা ও সমন্বয়ে একটি সুশৃঙ্খল পরিবেশে এবারের বইমেলা সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সভার শুরুতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (অপারেশনস্) এ, এফ, এম তারিক হোসেন খান পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বইমেলার সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন।
পরে অমর একুশে বইমেলা-২০২৫ এর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বয় সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা, বাংলা একাডেমি, ফায়ার সার্ভিস, ডিপিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর, সংস্কৃতি মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা মতামত তুলে ধরেরেন।
সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলীসহ সরকারের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধি; ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের ১৪ দফা দাবি
বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী
অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী
যেকোনো আন্তর্জাতিক চুক্তি দুই পক্ষের সমন্বয়ে গড়ে ওঠে - বাণিজ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর কাছে সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার ৩৮টি রিপোর্ট পেশ করা হয়েছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত তুরুস্কের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ
থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
আজ জাতীয় প্রেসক্লাবের সামনে ১-৭ মে ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ"২৬ইং উদযাপন শোভাযাত্রায় অনুষ্ঠিত হয়
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময়
বজ্রপাতে দেশের বর্তমান অবস্থা
রাজধানী ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ”
নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধা সহজ করার দাবি ওমেরা সিইও-র
উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
লক্ষ্মীপুরে পানি সম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরীর সাথে পরিবার পরিকল্পনা বিভাগের মতবিনিময়
দ্রুত সময়ের মধ্যে ময়মনসিংহে বিকেএসপি স্থাপিত হবে: এমপি ওয়াহাব
হাতিরঝিলে জমজমাট আয়োজনে শেষ হলো ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২’
ময়মনসিংহ সড়ক-মহাসড়কে রেজিষ্ট্রেশনবিহীন যানবাহন, সরকার হারাচ্ছে রাজস্ব
পরিকল্পনা ছাড়া অভীষ্ট লক্ষ্যে পৌছানো অসম্ভব - এ এস এম সালেহ আহমেদ
ঢাকার আগারগাঁওয়ে প্রত্নতাত্ত্বিক জাদুঘর উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটে উৎপাদন বন্ধ
বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজের সঙ্গে সৌজন্য সাক্ষাত তথ্যমন্ত্রীর
স্কাউটসের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত
বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়াল আদালত চলবে
জার্মানি বাংলাদেশের বড় উন্নয়ন অংশীদার - পানিসম্পদ মন্ত্রী
এমসিসিআই-ইআরএফ সেমিনার: আসন্ন বাজেটে ‘শাস্তিমূলক’ নয়, ‘সহায়ক’ কর কাঠামোর দাবি
দেশের টেকসই উন্নয়নের অগ্রযাত্রায় প্রবাসীদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ারও আহ্বান - তথ্যমন্ত্রী