ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অর্থনীতি

মেটাল এক্সপো বাংলাদেশ ২০২৬-এ গ্রাম বাংলা টিউবস ও আমিন মেটাল লিমিটেডের অংশগ্রহণ

বিশেষ প্রতিনিধি ০৮ নভেম্বার ২০২৬ ০৭:৫৭ পি.এম

দেশের মেগা প্রকল্পে পাইপ ও স্টিল পণ্য সরবরাহ করছে গ্রাম বাংলা টিউবস, গুণগত মানে আপসহীন প্রতিষ্ঠানটি দেশের শিল্প ও অবকাঠামো খাতে পাইপ এবং স্টিল পণ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে গ্রাম বাংলা টিউবস লিমিটেড। গুণগত মান বজায় রেখে দেশের বিভিন্ন মেগা প্রকল্প, বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান ও নির্মাণ খাতে নিয়মিত পণ্য সরবরাহ করে আসছে প্রতিষ্ঠানটি। আধুনিক প্রযুক্তি, উন্নতমানের কাঁচামাল এবং মানসম্মত উৎপাদন ব্যবস্থার মাধ্যমে নিজেদের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ করছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট রোডে  অবস্থিত আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ৫ থেকে ৭ নভেম্বর অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘মেটাল এক্সপো বাংলাদেশ ২০২৬’-এ অংশগ্রহণ করে গ্রাম বাংলা টিউবস লিমিটেড এবং এর সহযোগী প্রতিষ্ঠান আমিন মেটাল লিমিটেড।

গণমাধ্যমের সঙ্গে কথা বলেন গ্রাম বাংলা টিউবস লিমিটেডের জেনারেল ম্যানেজার (সেলস) মোহাম্মদ রিয়াজ মোরশেদ। এ সময় তিনি প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য, ব্যবসায়িক কার্যক্রম, দেশের মেগা প্রকল্পে অবদান, পণ্যের গুণগত মান এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

মোহাম্মদ রিয়াজ মোরশেদ জানান, গ্রাম বাংলা টিউবস লিমিটেড মূল প্রতিষ্ঠান এবং আমিন মেটাল লিমিটেড তাদের সহযোগী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান দুটি যৌথভাবে এবারই প্রথম মেটাল এক্সপোতে অংশগ্রহণ করেছে।

প্রতিষ্ঠান দুটির প্রধান উৎপাদিত পণ্যের মধ্যে রয়েছে এমএস রাউন্ড পাইপ, এসএস রাউন্ড পাইপ, জিআই রাউন্ড পাইপ এবং এমএস স্পাইরাল পাইপ। পাশাপাশি প্রি-ফেব্রিকেটেড স্টিল বিল্ডিং ও স্টিল বিল্ডিংয়ের প্রয়োজনীয় বিভিন্ন আনুষঙ্গিক সরঞ্জাম উৎপাদন ও সরবরাহ করে প্রতিষ্ঠানটি। এসব পণ্য খুচরা বিক্রির ব্যবস্থাও রয়েছে।

মেলায় প্রথমবার অংশগ্রহণ ও দর্শনার্থীদের ইতিবাচক সাড়া পেয়েছে প্রতিষ্ঠানটি।মেলায় অংশগ্রহণের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, প্রতিষ্ঠান ও তাদের উৎপাদিত পণ্য সম্পর্কে সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তাদের পরিচিত করানোই এ অংশগ্রহণের অন্যতম লক্ষ্য।

তিনি আরও জানান, প্রদর্শনীর প্রথম দিন থেকেই দর্শনার্থীদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাওয়া গেছে। প্রথম দুই দিনেই বিপুলসংখ্যক দর্শনার্থী তাদের স্টল পরিদর্শন করেছেন এবং পণ্য ও ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কে আগ্রহ প্রকাশ করেছেন।

প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে মোহাম্মদ রিয়াজ মোরশেদ জানান, ২০০৫ সাল থেকে গ্রাম বাংলা টিউবস লিমিটেড ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন বড় শিল্পপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে পণ্য সরবরাহ করছে প্রতিষ্ঠানটি।

উল্লেখযোগ্য সরবরাহের মধ্যে রয়েছে মেয়র হানিফ ফ্লাইওভার, মেট্রোরেল, পদ্মা সেতু এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের মতো গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প।

তিনি বলেন, ভারী শিল্পের জন্য প্রয়োজনীয় পণ্য উৎপাদন ও সরবরাহে প্রতিষ্ঠানটি বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। এ ক্ষেত্রে এমএস স্পাইরাল পাইপ তাদের অন্যতম গুরুত্বপূর্ণ পণ্য। তাঁর দাবি, বাংলাদেশে এ ধরনের পাইপ উৎপাদনে প্রতিষ্ঠানটি একমাত্র এবং দক্ষিণ এশিয়ার মধ্যে তাদের কারখানাটি অন্যতম সেরা।

পণ্যের গুণগত মান সম্পর্কে তিনি বলেন, মানের বিষয়ে প্রতিষ্ঠান কখনো আপস করে না। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গত প্রায় ৩৫ বছর ধরে স্টিল ব্যবসার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে উন্নতমানের পণ্য উৎপাদন ও সরবরাহে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।

তিনি জানান, জাপান, চীনের রিজিও স্টিল এবং ভিয়েতনাম থেকে আমদানি করা উন্নতমানের কাঁচামাল ব্যবহার করে তাদের পণ্য উৎপাদন করা হয়। এর মাধ্যমে পণ্যের গুণগত মান ও স্থায়িত্ব নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির গ্রাহক ও চলমান প্রকল্প সম্পর্কে মোহাম্মদ রিয়াজ মোরশেদ জানান, দেশি-বিদেশি বড় নির্মাণ ও প্রকৌশল প্রতিষ্ঠান তাদের প্রধান গ্রাহক। বর্তমানে দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে তাদের পণ্য সরবরাহ ও ব্যবসায়িক কার্যক্রম চলমান রয়েছে।

চলমান প্রকল্পগুলোর মধ্যে রয়েছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যমুনা রেলসেতু এবং মাদারীপুর গভীর সমুদ্রবন্দর প্রকল্প। যমুনা রেলসেতু প্রকল্পে প্রতিষ্ঠানটি সাড়ে আট ইঞ্চি পাইপ সরবরাহ করেছে। অন্যদিকে, মাদারীপুর গভীর সমুদ্রবন্দর প্রকল্পে ম্যাক্স কনস্ট্রাকশনের সঙ্গে তাদের কাজ চলমান রয়েছে।

এ ছাড়া আকিজ গ্রুপ, স্কয়ার গ্রুপ, আমিন গ্রুপ ও ওয়ালটনের মতো দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গেও নিয়মিত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে গ্রাম বাংলা টিউবস লিমিটেড।

প্রদর্শনী শেষ হওয়ার পরও সম্ভাব্য গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। এ লক্ষ্যে আগ্রহী দর্শনার্থীদের মধ্যে প্রতিষ্ঠানের ব্রোশিওর ও প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হয়েছে।

মোহাম্মদ রিয়াজ মোরশেদ বলেন, এবারের প্রদর্শনীতে অনেক নতুন প্রতিষ্ঠান তাদের সঙ্গে ব্যবসায়িকভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে ভবিষ্যতে যোগাযোগ ও ব্যবসায়িক সম্পর্ক আরও সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে তারা আশাবাদী।

গ্রাম বাংলা টিউবস লিমিটেডের কারখানা নারায়ণগঞ্জের মদনপুর থেকে নয়াপুর বাজারের কিছুটা সামনে সাদীপুর এলাকায় অবস্থিত বলে জানান তিনি।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মোহাম্মদ রিয়াজ মোরশেদ বলেন, সরকারি সহযোগিতা ও প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে দেশের আরও বড় বড় শিল্প ও অবকাঠামোগত প্রকল্পে অংশগ্রহণের সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে দেশের শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়নে নিজেদের অবদান আরও বাড়াতে চায় প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, ৫ থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি), ঢাকায় অনুষ্ঠিত হয় ‘২য় আন্তর্জাতিক মেটাল এক্সপো বাংলাদেশ ২০২৬’। মেটাল ফর্মিং, মেটাল ওয়ার্কিং, প্রি-ফেব্রিকেটেড স্টিল স্ট্রাকচার প্রযুক্তি, হার্ডওয়্যার টুলস এবং ফাস্টেনার খাতের এ আন্তর্জাতিক প্রদর্শনীতে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের আধুনিক প্রযুক্তি, পণ্য ও উৎপাদন সক্ষমতা তুলে ধরে।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মেটাল এক্সপো বাংলাদেশ ২০২৬-এ গ্রাম বাংলা টিউবস ও আমিন মেটাল লিমিটেডের অংশগ্রহণ

news image

আইসিসিবিতে আন্তর্জাতিক কৃষি ও প্রযুক্তি মেলা: সাড়া ফেলছে সরকার এগ্রো ইঞ্জিনিয়ারিংয়ের ৪০ ধরনের দেশীয় প্রযুক্তির কৃষিযন্ত্র

news image

হট ডিল, ব্র্যান্ড রাশ আওয়ার ও পেমেন্টে বিশেষ ছাড়ের পাশাপাশি থাকছে ফ্রি ডেলিভারি ও আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ

news image

আন্তর্জাতিক বাজারের উইগ বিপ্লবে বদলে যাচ্ছে গ্রামীণ নারীদের ভাগ্যরেখা

news image

সঞ্জীবন প্রকল্পের মাধ্যমে আনসার-ভিডিপির সদস্যরা গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে অধিকতর অবদান রাখতে পারবেন : মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ

news image

মুনাফা নয়, দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তিই সমবায়ের মূল লক্ষ্য: মঈন খান

news image

কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিম: বাংলাদেশ ব্যাংক-ইউসিবি চুক্তি

news image

অর্থনীতির চিত্র তুলে ধরতে PMI-তে শিক্ষক-শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির আহ্বান

news image

বর্ষাকালেও সাতক্ষীরায় তরমুজ চাষে সাফল্য, বাড়ছে কৃষকের আগ্রহ

news image

অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স, চট্টগ্রামে অর্থমন্ত্রীর হুঁশিয়ারি

news image

অগ্রণী ব্যাংকের বাংলা কিউ আর নিয়ে রোড শো

news image

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

news image

ঝালকাঠিতে জিও-এনজিওর সহযোগিতা জোরদারে এডাবের সভা অনুষ্ঠিত

news image

শিল্পের উন্নয়নে বিটিএমএ-বিজিএমইএ’র যৌথ উদ্যোগ ‘বিটমা’ আয়োজনের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

news image

ভারত থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে ১০০ টন কাঁচা মরিচ আমদানি বাজারে প্রভাব পড়তে শুরু করেছে 

news image

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ

news image

রাজাপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

news image

আমিনের সঙ্গে বাংলাদেশে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম-এর সাক্ষাৎ

news image

লালমনিরহাটে টানাবৃষ্টিতে পাটগাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত ; দুর্ভাবনায় কৃষক

news image

বিশ্বকাপ ২০২৬ এর সামান্য ঘাটতি শূন্যে নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা করেন তথ্যমন্ত্রী

news image

ময়মনসিংহ সিটি করপোরেশন এর বাজেট ঘোষণা

news image

‘প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়ন করা হবে - অর্থমন্ত্রী

news image

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে ডিবিএ

news image

ডিটিএক্স এক্সপো ২০২৬: পরিবেশবান্ধব ও সাশ্রয়ী টেক্সটাইল কেমিক্যাল নিয়ে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে বিএস এন্টারপ্রাইজ ও হাইজুয়া

news image

সুন্দরবন ও পর্যটন খাতের টেকসই উন্নয়নে সুনির্দিষ্ট নীতিমালার দাবি ড. তসলিম আমিন শোভনের

news image

স্মার্ট টিভি ও স্মার্টফোন জেতার সুযোগ, মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০% ছাড় এবং ফ্রি ডেলিভারির সুবিধা

news image

কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে জমজমাট কোরবানির পশুর হাট, পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা

news image

হিলি কাস্টমসে ১০ মাসে রাজস্ব ঘাটতি ২৬৬.৫৭ কোটি

news image

দিনাজপুরে কোরবানির জন্য প্রস্তুত ৪ লাখ সাড়ে ২৬ হাজারের বেশি পশু

news image

ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন