বিশেষ প্রতিনিধি ০৮ নভেম্বার ২০২৬ ০৭:৪৬ পি.এম
রাজধানীর বসুন্ধরা পূর্বাচল ৩০০ ফিট রোডে অবস্থিত আন্তর্জাতিক কনভেনশন সিটিতে (আইসিসিবি) আয়োজিত 'আন্তর্জাতিক কৃষি ও প্রযুক্তি মেলা তিন দিনব্যাপী ৫ থেকে ৭ নভেম্বর অনুষ্ঠিত ২০২৬'-এ ব্যাপক সাড়া ফেলছে দেশীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান 'সরকার এগ্রো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মাল্টিপল ওয়ার্কস'। মেলায় প্রতিষ্ঠানটি দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রায় ৪০টি বিভিন্ন ধরনের আধুনিক কৃষিযন্ত্র প্রদর্শন করছে।
প্রদর্শনীতে প্রতিষ্ঠানটির তৈরি মেশিনের আধুনিকতা ও গুণগত মান দেখতে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী, দেশি-বিদেশি প্রতিনিধি ও ক্রেতারা তাদের স্টল পরিদর্শন করছেন। এছাড়া প্রদর্শনী চলাকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, যেমন—পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী এবং আরডিএ বগুড়ার মহাপরিচালক প্রতিষ্ঠানটির স্টল সরেজমিনে পরিদর্শন করেছেন।
প্রতিষ্ঠানটির ডিরেক্টর এবং ম্যানুফ্যাকচারিং উদ্যোক্তা জনাব মোঃ সাইদুজ্জামান সরকার জানান, ২০০০ সাল থেকে তিনি গবেষণামূলক ও নিজস্ব ফ্যাক্টরিতে এসব কৃষি যন্ত্রপাতি উৎপাদন করে আসছেন। মেলায় প্রদর্শিত উল্লেখযোগ্য যন্ত্রপাতির মধ্যে রয়েছে—
* পালভাইজার মেশিন: গম, ভুট্টা ইত্যাদি ক্রাশিং ও পাউডার তৈরির মেশিন।
* হাইড্রলিক হ্যামার গাড়ি: জমিতে মাটি ফালানো ও কৃষি মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত গাড়ি।
* ভুট্টা মাড়াই মেশিন: ঘণ্টায় ২০০ মণ ভুট্টা মাড়াই করতে সক্ষম।
* অন্যান্য যন্ত্রপাতি: জৈবসার ক্রাশিং মেশিন, সরিষা গ্রেডিং মেশিন, সাইক্লোন ঝাড়াই মেশিন, সাইলেজ ও খড় কাটা মেশিনসহ অন্যান্য কৃষিজন্ত্র।
সাইদুজ্জামান সরকার জানান, তাদের প্রস্তুতকৃত প্রতিটি যন্ত্রপাতির জন্য ২ বছরের ওয়ারেন্টি দেওয়া হয় এবং যেকোনো সমস্যায় নিজস্ব সার্ভিস টিম সেবা প্রদান করে থাকে। এছাড়াও এনজিও এবং সরকারি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে তাদের উৎপাদিত যন্ত্রপাতি কৃষি খাতে ব্যবহার করা হচ্ছে।
দেশীয় কৃষিপ্রযুক্তির এই সম্প্রসারণকে আরও বেগবান করতে এবং স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করতে সরকারি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার আহ্বান জানান তিনি।
মেটাল এক্সপো বাংলাদেশ ২০২৬-এ গ্রাম বাংলা টিউবস ও আমিন মেটাল লিমিটেডের অংশগ্রহণ
আইসিসিবিতে আন্তর্জাতিক কৃষি ও প্রযুক্তি মেলা: সাড়া ফেলছে সরকার এগ্রো ইঞ্জিনিয়ারিংয়ের ৪০ ধরনের দেশীয় প্রযুক্তির কৃষিযন্ত্র
হট ডিল, ব্র্যান্ড রাশ আওয়ার ও পেমেন্টে বিশেষ ছাড়ের পাশাপাশি থাকছে ফ্রি ডেলিভারি ও আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ
আন্তর্জাতিক বাজারের উইগ বিপ্লবে বদলে যাচ্ছে গ্রামীণ নারীদের ভাগ্যরেখা
সঞ্জীবন প্রকল্পের মাধ্যমে আনসার-ভিডিপির সদস্যরা গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে অধিকতর অবদান রাখতে পারবেন : মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ
মুনাফা নয়, দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তিই সমবায়ের মূল লক্ষ্য: মঈন খান
কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিম: বাংলাদেশ ব্যাংক-ইউসিবি চুক্তি
অর্থনীতির চিত্র তুলে ধরতে PMI-তে শিক্ষক-শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির আহ্বান
বর্ষাকালেও সাতক্ষীরায় তরমুজ চাষে সাফল্য, বাড়ছে কৃষকের আগ্রহ
অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স, চট্টগ্রামে অর্থমন্ত্রীর হুঁশিয়ারি
অগ্রণী ব্যাংকের বাংলা কিউ আর নিয়ে রোড শো
আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
ঝালকাঠিতে জিও-এনজিওর সহযোগিতা জোরদারে এডাবের সভা অনুষ্ঠিত
শিল্পের উন্নয়নে বিটিএমএ-বিজিএমইএ’র যৌথ উদ্যোগ ‘বিটমা’ আয়োজনের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
ভারত থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে ১০০ টন কাঁচা মরিচ আমদানি বাজারে প্রভাব পড়তে শুরু করেছে
ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ
রাজাপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন
আমিনের সঙ্গে বাংলাদেশে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম-এর সাক্ষাৎ
লালমনিরহাটে টানাবৃষ্টিতে পাটগাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত ; দুর্ভাবনায় কৃষক
বিশ্বকাপ ২০২৬ এর সামান্য ঘাটতি শূন্যে নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা করেন তথ্যমন্ত্রী
ময়মনসিংহ সিটি করপোরেশন এর বাজেট ঘোষণা
‘প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়ন করা হবে - অর্থমন্ত্রী
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে ডিবিএ
ডিটিএক্স এক্সপো ২০২৬: পরিবেশবান্ধব ও সাশ্রয়ী টেক্সটাইল কেমিক্যাল নিয়ে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে বিএস এন্টারপ্রাইজ ও হাইজুয়া
সুন্দরবন ও পর্যটন খাতের টেকসই উন্নয়নে সুনির্দিষ্ট নীতিমালার দাবি ড. তসলিম আমিন শোভনের
স্মার্ট টিভি ও স্মার্টফোন জেতার সুযোগ, মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০% ছাড় এবং ফ্রি ডেলিভারির সুবিধা
কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে জমজমাট কোরবানির পশুর হাট, পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা
হিলি কাস্টমসে ১০ মাসে রাজস্ব ঘাটতি ২৬৬.৫৭ কোটি
দিনাজপুরে কোরবানির জন্য প্রস্তুত ৪ লাখ সাড়ে ২৬ হাজারের বেশি পশু
ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন