বিশেষ প্রতিনিধি ০৮ নভেম্বার ২০২৬ ০৭:৫১ পি.এম
রাজধানীর বসুন্ধরায় অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী ৫ থেকে ৭ নভেম্বর অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘মেটাল এক্সপো বাংলাদেশ ২০২৬’-এ অংশগ্রহণ করেছে দেশের শীর্ষস্থানীয় প্রি-ফেব্রিকেটেড স্টিল স্ট্রাকচার নির্মাণ প্রতিষ্ঠান ‘স্টিলমার্ক’।
মেলা চলাকালে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. রেজাউল মামুন সংবাদমাধ্যমের সাথে কথা বলেন।
সাক্ষাৎকারের শুরুতেই ইঞ্জিনিয়ার মো. রেজাউল মামুন মেলায় আগত দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি ও সার্বিক পরিস্থিতির প্রশংসা করে জানান যে, মেলায় অত্যন্ত ভালো সাড়া পাওয়া গেছে। তিনি বলেন, “আমরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের প্রথম স্টেপ যেটা, ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচার—স্ট্রাকচারের কাজটা করি। মানুষ এখানে আসে এর নতুনত্ব কী, সুবিধা কী, সেটা জানার জন্য।”
তিনি আরও উল্লেখ করেন, সারা পৃথিবীতে মেগা প্রজেক্ট, সাধারণ প্রজেক্ট, ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং, ব্রিজ, রেলওয়ে ব্রিজ, হ্যাঙ্গার ও এয়ারপোর্ট—সবকিছুই স্টিল স্ট্রাকচারে হয়ে থাকে। বাংলাদেশে এর শুরু হয়েছিল বিগত ২৫ বছর আগে। এই ২৫ বছরের ভেতরে আমদানিনির্ভর শিল্প থেকে বর্তমান শতভাগ নিজেদের চাহিদা নিজেরাই মেটাচ্ছে এবং বিদেশ থেকে ইম্পোর্ট করার আর কোনো প্রয়োজন পড়ে না।
সুবিধার দিক তুলে ধরে তিনি জানান, ঐতিহ্যবাহী কনস্ট্রাকশন সিস্টেমে যে সময় ও খরচ লাগে, স্টিল স্ট্রাকচারে তার অর্ধেকেরও কম সময়ে এবং প্রথাগত সাধারণ বিল্ডিংয়ের তুলনায় প্রায় ১৫ থেকে ৩০ শতাংশ কম খরচে নির্মাণকাজ সম্পন্ন করা সম্ভব। ফলে ইন্ডাস্ট্রিয়াল ক্লায়েন্টদের কাছে এটি অত্যন্ত আকর্ষণীয়, কারণ এর মাধ্যমে প্রোডাকশন খরচ, ইনভেস্টমেন্ট, ওভারহেড ও ফিন্যান্সিয়াল এক্সপেন্স কমে যায়। যার কারণে এর ডিমান্ড প্রতিনিয়ত বাড়ছে।
স্টিল স্ট্রাকচারের স্থায়িত্ব প্রসঙ্গে তিনি জানান, স্টিলের লাইফটাইম নির্ভর করে মূলত এর মেইনটেইনেন্সের ওপর। তবে অন্তত ৫০ বছর স্টিল স্ট্রাকচারের বড় কোনো সমস্যা হওয়ার কথা নয়। সাধারণ ঝড়ে এর কোনো সমস্যা হয় না এবং ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (BNBC) অনুযায়ী উইন্ড স্পিড ধরে ডিজাইন মেনে বিল্ডিং করলে কোনো সমস্যা হয় না। এছাড়া ভূমিকম্পের জন্য স্টিল স্ট্রাকচার সবচেয়ে ভালো, কারণ এটি আরসিসির চেয়ে অনেক বেশি ডিউরেবল ও ভূমিকম্প সহনশীল। তাপমাত্রার বিষয়ে তিনি জানান, রুফিংয়ের নিচে হিট প্রটেকশনের জন্য ইনসুলেটিং মেটেরিয়াল ব্যবহার করে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়।
দেশের শীর্ষস্থানীয় গ্রাহক ও ব্যবসার সাথে জড়িতদের প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে পিইবি স্টিল অ্যালায়েন্স, ম্যাকডোনাল্ড, সরকারি স্টিল, স্ট্রাকচারাল স্টিলসহ প্রায় ৪০টির মতো বড় কোম্পানি প্রিকাস্ট স্টিল স্ট্রাকচারের কাজ করছে। এর বাইরে নিজেদের ডেভেলপ করা ছোট কোম্পানি প্রায় ২০০-র ওপরে রয়েছে। স্টিলমার্ক স্কয়ার গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, জেনেসিস ফ্যাশন, ফকির গ্রুপ ও আমানত শাহ গ্রুপসহ প্রায় ১২০০ থেকে ১৩০০ ইন্ডাস্ট্রিয়াল ক্লায়েন্টের সাথে কাজ করছে।
মেলার সমাপনী ও যোগাযোগ প্রসঙ্গে তিনি বলেন, মেলায় দুই ধরনের কাস্টমার আসেন—কেউ আসেন বেড়াতে, কেউ আসেন ইনফরমেশন কালেক্ট করতে। যাদের রিয়েলি কাজ থাকে, তারা কোম্পানির ভালো-মন্দ দিক জেনে কন্টাক্ট নম্বর নিয়ে যান এবং পরে অফিসের সেলস টিমের সাথে যোগাযোগ করে কাজ সম্পন্ন করেন।
প্রতিষ্ঠানটির শুরুর ইতিহাস নিয়ে তিনি জানান, ২০০১ সালে বুয়েট থেকে পাস করে একদম ফ্রেশ, সাতজন বন্ধু মিলে কোনো জব এক্সপেরিয়েন্স ছাড়া এর যাত্রা শুরু হয়েছিল। বুয়েটে একসাথে ক্যাফেতে আড্ডা দেওয়ার মতো করেই তারা চিন্তা করেছিলেন পড়াশোনা শেষ করে একটি অফিস নেবেন যেখানে অন্তত আড্ডা দেওয়া যায়। সেই উদ্দেশ্যে আড়াই হাজার টাকা মাসিক ভাড়ায় রুম নিয়ে সাতজন মিলে শুরু করেছিলেন। শুরুতে সবাই টিউশনি করতেন এবং দুই মাস পরেই দুজন বাদ পড়ে গেলেও বাকি চারজন এটি কন্টিনিউ করেন। শখের বশে কিশোয়ান টাকা দিয়ে শুরু করা সেই প্রতিষ্ঠানটিতে মানুষের আস্থা পেতে দুই থেকে তিন বছর সময় লাগলেও বর্তমানে প্রত্যেক কোম্পানি স্টিলমার্কের কোয়ালিটি ও কমিটমেন্ট সম্পর্কে জানে। এই গ্রাহকদের আস্থা অর্জনই তাদের গত ২৫ বছরের সবচেয়ে বড় অর্জন বলে তিনি উল্লেখ করেন।
বর্তমানে তাদের কোম্পানির মাধ্যমে প্রায় ১২০০ মানুষের কর্মসংস্থান হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “জব করলে তো নিজের একার ফিন্যান্সিয়ালের ব্যবস্থা হতো, কিন্তু আল্লাহর অশেষ রহমতে এরাউন্ড ১২০০ মানুষের কর্মসংস্থান এখানে করার সুযোগ দিয়েছেন আল্লাহ, এ জন্য আমি অবশ্যই শুকরিয়া আদায় করি।”
পরিশেষে দেশের ব্যবসায়িক পরিবেশ নিয়ে তিনি বলেন, “বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যবসাটা খুব ইজি না, প্রতিনিয়ত মনে হয় আমরা যুদ্ধক্ষেত্রে আছি, যুদ্ধ করে টিকে থাকি। উদ্যোক্তারা বা উৎপাদনমুখী শিল্পের সাথে যারা আছেন, তারা যদি শুধুমাত্র তাদের ব্যবসায়িক ডেভেলপমেন্ট বা পরিধি বাড়ানোর জন্য চিন্তা করতে পারত, তাহলে বাংলাদেশের শিল্পক্ষেত্র আরও অনেক দূর এগিয়ে যেত। ব্যবসার চেয়ে ব্যবসা বহির্ভূত যত প্রতিকূলতা রয়েছে, প্রত্যেকটা মালিককে সেই প্রতিকূলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হয় প্রতিদিন এবং তাদের ওয়ার্কিং টাইমের অন্তত ৫০ থেকে ৭০ শতাংশ চলে যায় এই প্রতিকূলতার বিরুদ্ধে। সরকারের পক্ষ থেকে যদি কাজের পরিবেশটা ঠিক করা হয় এবং সমস্ত ইনভেস্টররা শুধু কাজ নিয়ে থাকতে পারে, তবে ভবিষ্যতে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে।
মেটাল এক্সপো ২০২৬: শতভাগ আমদানি নির্ভরতা কাটিয়ে দেশের স্টিল স্ট্রাকচার খাত এখন স্বয়ংসম্পূর্ণ
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে লাকসামে বিএনপি ও অঙ্গসংগঠনের বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
লাকসামে জাতীয় সমবায় দিবস উদযাপন
ময়মনসিংহে বসতবাড়ি ভাঙচুর ও জোরপূর্বক দখলচ্যুতির অভিযোগ
ফরিদপুরে শিশুকে বলৎকারের অভিযোগে মক্তব শিক্ষকের ৭ বছরের কারাদন্ড
ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে নির্মাণাধীন দেয়াল ভাঙচুর ও মারধরের অভিযোগ
ময়মনসিংহে এতিমের জমিতে বিএনপি নেতার থাবা,দোকান ছাড়ছেন না ভাড়াটিয়া
জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষ: আরোহী নিহত, আহত ২; বিক্ষুব্ধ জনতার বাসে আগুন
ফরিদপুরে ডিবির অভিযানে চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ ডাকাত গ্রেফতার: মোটরসাইকেল উদ্ধার
লালমনিরহাটে ধর্ম অবমাননার অ'ভিযোগে নীলফামারী থেকে যুবক গ্রেপ্তার
বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য্য তুলে ধরতে হবে : এমপি বাবলু
জয়পুরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
গাজীপুর সাফারি পার্কের লেমুর পাচার: আম্বানি পরিবারের সংশ্লিষ্টতা মেলেনি তদন্তে
বাংলাদেশ কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি ফয়সল আহমেদ চৌধুরীকে অভিনন্দন জানালেন এ কে আজাদ
লালমনিরহাটে আলাস্কা মডেল স্কুলে পবিত্র কুরআন সবক প্রদান শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ
ইশরাকের অভিযানের পর বদলে যাচ্ছে গেন্ডারিয়ার ঘুণ্টিঘর, তৈরি হচ্ছে ২৬ ফুট সড়ক
দুবাই প্রবাসীর কষ্টার্জিত ৫১ লাখ টাকা আত্মসাৎ ও স্ত্রীর পরকিয়া নিয়ে প্রবাসীর সংবাদ সম্মেলন
৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
লাকসামে এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল প্রকাশ: ৮৬২ পরীক্ষার্থী উত্তীর্ণ
নানা আয়োজনে জয়পুরহাটে যুব দিবস পালিত হয়েছে
যুবশক্তিকে কাজে লাগাতে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে: ত্রাণমন্ত্রী
বিশ্বসুন্দরীর মঞ্চ থেকে সুপারস্টার, ৫৩ বছরে পা রাখলেন ঐশ্বরিয়া
লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম: ১ কোটি টাকার ভবনের ঘোষণা
লালমনিরহাটে এইচএসসি পরীক্ষায় ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি
সাংবাদিক মহিন উদ্দিন রিপনের ওপর হামলা ,অপহরণের প্রতিবাদে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির মানববন্ধন
এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ, শতভাগ ফেল ১৯ প্রতিষ্ঠানে
ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
ফরিদপুরে খামারিদের মাঝে বকনা বাছুর বিতরণ: চরাঞ্চলের অর্থনীতি শক্তিশালী করার প্রতিশ্রুতি চৌধুরী নায়াব ইউসুফের
জয়পুরহাটে ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী বিতরণ
মহাখালীর ইউআরপি ভবনটিতে রাজউকের কোন সাইনবোর্ড না থাকায় বিপাকে সেবা প্রত্যাশীগণ