ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

লালমনিরহাটে জমাজমি নিয়ে মারামারি একই পরিবারের ৫ জন আহত- থানায় অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি ১৬ ফেব্রু ২০২৬ ০৬:২০ পি.এম

লালমনিরহাট সদর উপজেলায় জমিজমা নিয়ে বিরোধ মারামারির ঘটনায় পাঁচজন আহত হয়েছে।  রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে হারাটি ইউনিয়নের কিশামত চোঙ্গাডারা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের পক্ষ থেকে সদর থানায় ২৫ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

প্রতিপক্ষের আঘাতে আহতরা হলেন, কৃষক আসাদুল হাবিব (৪২), তার বাবা জহির উদ্দিন (৬৫), ছোট ভাই মাইদুল (৩২), সাইদুল (৩৫) ও জাহেদুল (২৪)।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হারাটি ইউনিয়নের কিশামত চোঙ্গাডারা গ্রামে  কৃষক আসাদুল হাবিব নিজ নামীও তফশিল বর্নিত সম্পত্তি দীর্ঘদিন যাবত চাষাবাদ ও ভোগদখল করে আসছেন। কিন্তু একই গ্রামের প্রতিপক্ষ মকছুদার রহমান ও আব্দুর রহমান ওরফে মহুবর গংরা কৃষক আসাদুল হাবিবের ভোগ দখলি জমি বিভিন্ন সময় জবর দখলের চেষ্টায় লিপ্ত হন।

এমতাবস্থায় (১৫ ফেব্রুয়ারি) চোংগাদ্বারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পার্শ্বের মোড়ে আসাদুল হাবিব তার ছোট ভাইরা বোরো ধান ক্ষেতে পানি সেচ দেওয়ার জন্য জমিতে গেলে তাদের পার্শ্ববর্তী আবাদি ভার্জিনিয়া ও মতিহার তামাক গাছ উপরে ফেলে প্রায় চার লক্ষ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি সাধন করে।

এতে বাঁধা দিতে গেলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী মকছুদার রহমান ও আব্দুর রহমান ওরফে মহুবর গংরা হাতে লোহার রড, বাঁশের লাঠি, ধারালো বেকি দিয়ে হত্যার উদ্দেশ্যে কৃষক আসাদুল হাবিব, তার বাবা জহির উদ্দিন, ছোট ভাই মাইদুল, সাইদুল ও জাহেদুলের মাথা, হাত, পা, আঙ্গুলে আঘাত করে গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়।

পরে এলাকাবাসী এগিয়ে এসে আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। যার বেড নং-৪০, ১২সি, ৪৭, ০৬ ও ৪১, তাং ১৫/০২/২৬।

এ ঘটনায় ভুক্তভোগী কৃষক আসাদুল হাবিব বাদী হয়ে প্রতিপক্ষ মকছুদার রহমান (৫০) ও আব্দুর রহমান ওরফে মহুবর (৪২) সহ ২৫ জনের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

এ বিষয়ে ভুক্তভোগী কৃষক আসাদুল হাবিব বলেন, এরআগে গত ২১ জানুয়ারী রাতে আমার জমির উঠতি বয়সের তামাক ক্ষেত সন্ত্রাসী কায়দায় উপড়ে ফেলে জমি দখলের চেষ্টা করেন। এদিকে আবারো ২৮ জানুয়ারি ওই জমিতে বোরো ধানের চারা লাগাতে হালচাষ করতে গেলে প্রতিপক্ষরা বাঁধা দেন এবং ৭ লক্ষ টাকা চাঁদার দাবী করেন। দাবীকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তারা ক্ষিপ্ত হয়ে উঠে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী মকছুদার রহমান ও আব্দুর রহমান ওরফে মহুবর গংরা পাঁচজনকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে গুরুতর কাটা রক্তাক্ত জখম সৃষ্টি করেন। এ ঘটনায় আমি ২৫ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি আইনের মাধ্যমে সঠিক বিচার চাই।

এবিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ মতিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও খবর

news image

রংপুরে ভেকুর মালিককে ৫০ হাজার  জরিমানা করেন ভ্রাম্যমান আদালত

news image

"ব্যবসায়ীদের দীর্ঘদিনের সংকট দূর হবে নতুন নেতৃত্বে: নজরুল ইসলাম"

news image

ব্যবসায়ীদের কল্যাণে কাজ করতে চাই, যানজটমুক্ত পুরান ঢাকা আমাদের লক্ষ্য: হাজী মোহাম্মদ মিল্টন রহমান

news image

ময়মনসিংহ মালবাহি সেনাট্রাক ও বাসের মুঁখোমুঁখি সংঘর্ষ,নিহত ২

news image

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনকে ফুলেল শুভেচ্ছা জানালো জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়ন(সিবিএ)

news image

লাকসামের সুমনের জাতীয় কারাতে কোচেস সার্টিফিকেট অর্জন

news image

বরুড়ায় নব নির্বাচিত সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন মন্ত্রীত্ব পাওয়ায় শুভেচ্ছা বিনিময়

news image

শোক সংবাদ

news image

জেনারেল আতাউল গনি ওসমানীকে ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না: শেখ রফিকুল ইসলাম বাবলু

news image

লালমনিরহাটে জমাজমি নিয়ে মারামারি একই পরিবারের ৫ জন আহত- থানায় অভিযোগ

news image

নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ কে কোরিয়ান স্বর্ণপদক সম্মাননা প্রদান

news image

শেখ কবির আর নেই

news image

লাইসুর রহমানের খুটির জোর কোথায় জানতে চায় পৌরবাসী

news image

লাইসুর রহমানের খুটির জোর কোথায় জানতে চায় পৌরবাসী

news image

দিনাজপুর আদালতে দায়ের কৃত মামলার আসামি পলাতক

news image

বীরগঞ্জে কিশোরী কন্যাকে নিয়মিত ধর্ষণ, বাবা গ্রেপ্তার

news image

লালমনিরহাটে ভোটের মাঠ নিরাপদ রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া

news image

জিআই তারের নেট তৈরি করে ঘুরে দাঁড়ালেন ভালুকার মামুন

news image

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন নিষিদ্ধকরণ সাংবাদিকতার উপর সরাসরি আক্রমণ - আইজেএফ

news image

লাকসামে নির্বাচনী সহিংসতা প্রতিরোধে পিএফজির ব্যতিক্রমী সাংস্কৃতিক প্রচারণা

news image

কারাবন্দি অবস্থায় সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

news image

বিরামপুরে জঙ্গলে পড়ে থাকা মরদেহ উদ্ধার

news image

বোচাগঞ্জে সচেতন নারী সমাজের ঝাড়ু মিছিল

news image

ময়মনসিংহে ভুয়া ডিবি পুলিশ চক্রের ৫ সদস্য গ্রেফতার

news image

আন্তর্জাতিক প্লাস্টিক ও প্যাকেজিং মেলায় ডাইনামিক পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অভাবনীয় সাফল্য

news image

সংবাদ সম্মেলন শেষে স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবুর নির্বাচনী ইশতেহার ঘোষণা

news image

বর্ণাঢ্য আয়োজনে দিনাজপুর মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের বরণ ও সনদ প্রদান

news image

উন্নত সমৃদ্ধ পিরোজপুর-১ গড়তে অধ্যক্ষ আলমগীর হোসেনের বিকল্প নাই

news image

আজ সুরঞ্জিত সেনগুপ্তের ৯ম প্রয়ান দিবস

news image

দিনাজপুরে চীনা কোম্পানিতে শ্রমিকদের মাঝে গণআতঙ্ক: আহত অর্ধশত, হাসপাতালে ১২