বিশেষ প্রতিনিধি ১৯ ফেব্রু ২০২৬ ০৩:০৩ পি.এম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অভাবনীয় সাফল্যের পরও নবগঠিত মন্ত্রিপরিষদে নোয়াখালী জেলার কোনো প্রতিনিধিকে স্থান না দেওয়ায় গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছেন জেলা বিএনপির নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার বিকেলে নতুন মন্ত্রিপরিষদের শপথ গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
বিগত দিনের সকল রাজনৈতিক আন্দোলন ও প্রতিকূল পরিস্থিতিতে নোয়াখালী জেলা বিএনপির অবিচল দুর্গ হিসেবে পরিচিত। এবারের নির্বাচনেও জেলার ৬টি আসনের মধ্যে ৫টিতেই বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছেন। বিশেষ করে ২০০৮ সালের প্রতিকূল নির্বাচনের সময়ও যেখানে দেশের অধিকাংশ স্থানে দল বিপর্যয়ের মুখে ছিল, সেখানে নোয়াখালীর ৬টি আসনের ৪টিতেই বিএনপি জয়লাভ করেছিল। এবারের নির্বাচনে নোয়াখালী-১ থেকে এ এম মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-২ থেকে জয়নুল আবদিন ফারুক, নোয়াখালী-৩ থেকে বরকতউল্লা বুলু, নোয়াখালী-৪ থেকে মো. শাহজাহান এবং নোয়াখালী-৫ থেকে মোহাম্মদ ফখরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, "নোয়াখালীর নেতা-কর্মীদের দীর্ঘদিনের ত্যাগ ও সাহসিকতার মূল্যায়ন হিসেবে আমাদের জেলা থেকে অন্তত দু-একজনকে মন্ত্রিপরিষদে ঠাঁই দেওয়া হবে—এটিই ছিল প্রত্যাশা। কিন্তু শেষ পর্যন্ত কাউকে অন্তর্ভুক্ত না করায় আমরা অত্যন্ত ভারাক্রান্ত এবং মনে করছি আমাদের প্রতি সুবিচার করা হয়নি।"
জয়নুল আবদিন ফারুক (নোয়াখালী-২): ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত। বরকতউল্লা বুলু (নোয়াখালী-৩): পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত। মো. শাহজাহান (নোয়াখালী-৪): পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত। এ এম মাহবুব উদ্দিন খোকন (নোয়াখালী-১): দ্বিতীয়বারের মতো নির্বাচিত।
বিচক্ষণ ও অভিজ্ঞ এই নেতাদের বাদ দিয়ে মন্ত্রিপরিষদ গঠন করায় নোয়াখালীর সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নেতা-কর্মীদের দাবি, তৃণমূলের আবেগ ও জেলার রাজনৈতিক গুরুত্ব বিবেচনা করে বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন।
নোয়াখালী থেকে কাউকে মন্ত্রী না করায় জেলা বিএনপির নেতা-কর্মীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা
দুলু মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় নাটোরে হতাশা, ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া
ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসে প্রথম নির্বাচিত নারী এমপি রুমিন ফারহানা
জামায়াত-এনসিপিচক্র দেশে আরেকটা ৫ আগস্ট চায় : নতুনধারা
ভাঙাচোরা আওয়ামী লীগ কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ
লালমনিরহাট-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
ঐকমত্যের সরকার গঠন হবে কি না, নির্ভর করবে ভবিষ্যৎ কর্মসূচির মিলের ওপর : আমীর খসরু
বাউফলে বিএনপি প্রার্থীর গাড়ী অবরুদ্ধ
বরুড়ায় পোলিং এজেন্টদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে বিএনপি'র নির্বাচনী জনসভা নতুন বাংলাদেশ গড়ে তুলবো- তারেক রহমান
৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে: মুফতী রেজাউল করীম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা
মানুষ তোমাদের অনেক দেখেছে এবার আমাদের সুযোগ দাও - ডা. শফিকুর রহমান
ভোটের মাঠে তিন প্রজন্ম
শরিয়াভিত্তিক ইসলামী রাষ্ট্র গঠনে হাতপাখায় ভোট চাইলেন পীর সাহেব চরমোনাই
লাকসামে বৃহত্তর সুন্নি জোটের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা শাসক নয় সেবক হতে চাই
বোচাগঞ্জের হাটরামপুরে জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট জুলিফকার হোসেনের পথসভা ও গণসংযোগ
শুধু ৭১এর চেতনার কথা বলে নয়, ন্যায়ও ইনসাফের রাষ্ট্র পরিচালনা করতে হবে-- অধ্যাপক মামুন
রাষ্ট্রীয় ক্ষমতা প্রতিষ্ঠা করে দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কাজে লাগাতে চাই : মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম
লালমনিরহাটে ভোটারদের উদ্বুদ্ধ করতে ইমাম সম্মেলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশপ্রেমিক ও জ্ঞানী প্রার্থীদেরনির্বাচিত করার আহ্বান - ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ শামীম কামাল
বোচাগঞ্জে ড. জীবন চৌধুরীর গণসংযোগ, উন্নয়নের আশ্বাস
বোচাগঞ্জে পিনাক চৌধুরীর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ
লালমনিরহাটের হাতীবান্ধায় নির্বাচনী প্রচার-প্রচারনাকে কেন্দ্র করে বিএনপি--জামায়াত সংঘর্ষ
ক্ষমতায় গেলে জনবান্ধব দেশ গড়ে তুলবো: ডা. শফিকুর রহমান
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে কবীর আহমেদ ভূঁইয়ার ব্যাপক গণসংযোগ
কুমিল্লা-৯ আসন জামায়াতের প্রার্থী ডঃ সরওয়ার ছিদ্দীকির সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
৭১ এর স্বাধীনতা ২৪ এ রক্ষা হয়েছে- তারেক রহমান
স্বাধীনতার ৫৫ বছরেও দেশে একটিও পরিকল্পিত শহর নেই: গোলটেবিল বৈঠকে বিআইপি