ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

মানবিক ইউএনও’র নিরলস প্রচেষ্টায় বদলে যাচ্ছে আত্রাই উপজেলা'র চিত্র

নওগাঁ প্রতিনিধি ০৪ মার্চ ২০২৬ ০৫:৫৬ পি.এম

দীর্ঘদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শূন্য থাকায় প্রশাসনিক স্থবিরতায় ভুগছিল আত্রাই উপজেলা। বিভিন্ন দফতরের কাজের গতি কমে যায়, সেবা প্রাপ্তিতে দেখা দেয় জটিলতা। তবে ২০২৫ সালের ৮ ডিসেম্বর ইউএনও হিসেবে শেখ মো. আলাউল ইসলাম যোগদানের পর বদলাতে শুরু করেছে উপজেলার প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রমের চিত্র—এমনটাই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

৮টি ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলাটিতে নতুন ইউএনও দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রশাসনিক কার্যক্রমে গতি ফিরে এসেছে। বিভিন্ন দফতরের সমন্বয় জোরদার, সেবা প্রক্রিয়া সহজীকরণ এবং নিয়মিত তদারকির ফলে জনসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বেড়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

উপজেলা পরিষদ চত্বরের পরিবেশ উন্নয়ন, খেলার মাঠ সংস্কার, লাইটিং ব্যবস্থার আধুনিকায়নসহ একাধিক অবকাঠামোগত উন্নয়নকাজ বর্তমানে বাস্তবায়নাধীন। এসব উদ্যোগে পরিষদ প্রাঙ্গণে এসেছে দৃশ্যমান পরিবর্তন।

৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ইউএনও শেখ মো. আলাউল ইসলাম দায়িত্ব গ্রহণের পর শিক্ষা প্রতিষ্ঠানে মানোন্নয়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ গুরুত্ব আরোপ করেন। বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন, শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণে উদ্যোগ নেওয়ায় ইতিবাচক সাড়া মিলেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। অবৈধভাবে মাটি পরিবহনের দায়ে একাধিক মামলা ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানে জব্দ করা হয়েছে ভেকু (খননযন্ত্র)। সংশ্লিষ্টদের মতে, প্রশাসনের এই কঠোর অবস্থানের ফলে অনিয়ম অনেকাংশে কমেছে।

প্রশাসনিক কঠোরতার পাশাপাশি মানবিক দৃষ্টিভঙ্গিও প্রশংসিত হয়েছে। ৩০ বছর সাজাপ্রাপ্ত রাহেলা বেগম ও স্থানীয় ফুটবলার তানভিরকে আর্থিক সহায়তা প্রদানের বিষয়টি উপজেলাবাসীর মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। স্থানীয়রা বলছেন, প্রশাসনের এমন মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতার বার্তা দিচ্ছে।

উপজেলার বাসিন্দা মো. খয়বর আলী মণ্ডল, রেজুয়ান আব্দুল মালেক, মিজানুর রহমান ও মনোয়ার হোসেন জানান, নতুন ইউএনও দায়িত্ব নেওয়ার পর সেবার মান বেড়েছে এবং বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে। এমনকি ছুটির দিনেও তাকে অফিসে পাওয়া যায়, যা সাধারণ মানুষের আস্থা বাড়িয়েছে।

এ বিষয়ে ইউএনও শেখ মো. আলাউল ইসলাম বলেন,
“দায়িত্ব পাওয়ার পর থেকে আন্তরিকতার সঙ্গে কাজ করার চেষ্টা করছি। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সরকারি কর্মকর্তাদের সহযোগিতায় উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে। দীর্ঘদিনের অনিয়ম দূর করে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষের চাহিদাকে অগ্রাধিকার দেওয়াই আমার লক্ষ্য।”

প্রশাসনিক গতিশীলতা, উন্নয়নমূলক কার্যক্রম ও মানবিক উদ্যোগ—সব মিলিয়ে ইতিবাচক পরিবর্তনের ধারায় এগোচ্ছে আত্রাই উপজেলা। স্থানীয়দের প্রত্যাশা, এ ধারা অব্যাহত থাকলে উপজেলার সার্বিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

আরও খবর

news image

মানবিক ইউএনও’র নিরলস প্রচেষ্টায় বদলে যাচ্ছে আত্রাই উপজেলা'র চিত্র

news image

দারাজ ৩.৩ ঈদ সেল - উৎসবের সেরা সব অফার নিয়ে শুরু হলো 'রিয়েল ঈদ, রিয়েল ডিলস' ফ্রি ডেলিভারি সুবিধা

news image

বোচাগঞ্জে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ

news image

শিশু কন্যা জিম্মি ও কোটি টাকার সম্পদ জরুরি ফাইল আত্মসাৎ: আব্দুল মজিদ খানের অভিযোগ

news image

সাংবাদিক শামসুল আলমের পিতার মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের শোক প্রকাশ

news image

“বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত”

news image

গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

news image

চিরিরবন্দরে পাচারের সময় ৮৩ বস্তা সার আটক, জরিমানা

news image

দিনাজপুরে পৃথক দুই উপজেলায় দুইজনের আত্মহত্যা

news image

লালমনিরহাটে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম কার্ড

news image

আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস

news image

অসুস্থ শ্বশুরকে ডাক্তার দেখাতে যাওয়ার পথে সড়কে প্রাণ গেলো নারীর

news image

বোচাগঞ্জে প্রবীণ সাংবাদিক ও পরিবারের চরম নিরাপত্তাহীনতার অভিযোগ প্রকাশ্য হুমকি, চাঁদা দাবি, মারধর ও ব্ল্যাকমেইল—দীর্ঘ তালিকার আসামিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

news image

দিনাজপুরের বোচাগঞ্জে প্রবীণ সাংবাদিক ও পরিবারের নিরাপত্তাহীনতা হুমকি, চাঁদা ও ব্ল্যাকমেলের অভিযোগ—প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

news image

বোচাগঞ্জ থানার পুলিশ চোর সনাক্ত করতে গিয়ে এলাকাবাসীর বাধার মুখে কিন্তু কেন এ প্রশ্ন সচেতন মহলের

news image

গাজীপুরে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে দুধ, ডিম ও মুরগি বিক্রি

news image

প্রশাসনিক কাজে থাকবে না কোনো রাজনৈতিক চাপ’: মাসুদ সাঈদী

news image

ঢাকাসহ ৬ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

news image

রমজানে ভালুকায় সুলভ মূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রয় শুরু

news image

পথচলতি মানুষের জন্য দেশব্যাপী ইফতার সামগ্রী বিতরণ  করছে বাংলালিংক

news image

ডিজিটাল ভিক্ষাবৃত্তি বন্ধ করতে হবে

news image

রাজধানীতে আল্লামা কাফী আল-কোরায়শী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

news image

ঘুরতে গিয়ে ছিনতাইকারীদের কবলে পড়া শিক্ষার্থীর  "দুদিন পর ব্রহ্মপুত্র থেকে মরদেহ উদ্ধার"

news image

জয়পুরহাটে প্রথম প্রহরে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানালেন প্রতিমন্ত্রী  আব্দুল বারী

news image

ট্রাকচাপায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী দুই বন্ধু

news image

স্ত্রী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে সন্তান আটক ও কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগ: ন্যায়বিচার চেয়ে ভুক্তভোগীর আর্তনাদ

news image

ডিবির  অভিযানে প্রবাসীর ছিনতাই হওয়া  স্বর্ণালংকার ও স্বর্ণ বিক্রয়ের নগদ অর্থ উদ্ধার  আসামী গ্রেফতার - ২

news image

পিরোজপুরকে ‘ক্লিন সিটি’ গড়ার ১৮০ দিনের মহাপরিকল্পনা প্রতিমন্ত্রীর; সিন্ডিকেট দমনে কঠোর হুঁশিয়ারি

news image

মায়ের দোয়া আর ভোটারদের ভালোবাসায় বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন রাজেশ

news image

"নেতৃত্ব নয়, সেবক হয়ে ব্যবসায়ীদের পাশে থাকতে চান হাজী মোঃ মিল্টন রহমান"